।। প্রথম কলকাতা ।।
Shah Rukh Khan: গৌরীর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই প্রিয়াঙ্কার সঙ্গে খুল্লামখুল্লা ফ্লার্ট শাহরুখের। কেবিসির মঞ্চেই ঘটেছিল অবাক করা ঘটনা? শাহরুখ-প্রিয়ঙ্কার সেই মাখামাখি দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন গৌরী। জানেন, প্রিয়াঙ্কাকে কেবিসির আসরে কী বলেছিলেন কিং খান? গৌরী ঠিক কী শর্ত দিয়েছিলেন শাহরুখকে? অবশেষে ফাঁস হল শাহরুখ-প্রিয়াঙ্কার সেই কথপোকথন। তবে কি সত্যিই প্রিয়াঙ্কার সাথে সম্পর্কে ছিলেন শাহরুখ? জল্পনা উস্কে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ-প্রিয়াঙ্কার চিটচ্যাট।
পত্নী নিষ্ঠ শাহরুখও নাকি প্রিয়াঙ্কাকে দেখে পিছলে গেছিলেন। অন্তত জল্পনা তো তেমনই ছিল। যদিও এই রটনা কতটা সত্যি তা অবশ্য জানা যায়নি। গুজব তো এটাও ছিল যে, তারা নাকি দুবাইতে গিয়ে গোপনে বিয়েও সেরে ফেলেছেন। অবশ্য সেটারও প্রমাণ কিছুই পাওয়া যায়নি।
তবে গৌরী অবশ্য প্রমাণের তোয়াক্কা করেননি। বিষয়টাকে মোটেও হালকাভাবে নিতে পারেননি তিনি। শোনা যায়, তিনি তো মন্নত অবধি ছেড়ে দিয়েছিলেন। সে এক কাণ্ড ঘটেছিল বটে। তবে তাতেই কি আর শাহরুখ-প্রিয়াঙ্কাকে থামানো গেছিল? মোটেও না। উল্টে কেবিসির মঞ্চে প্রিয়াঙ্কাকে ডেকে শাহরুখ যা করেছিলেন, তাতে তো গুজব যেন চারগুণ বেড়ে গেছিল।
গৌরীর মানা থাকা সত্বেও খুল্লমখুল্লা ফ্লার্ট করেছিলেন শাহরুখ। ভরামঞ্চেই দেশি গার্লের থেকে জানতে চান, কেমন পুরুষকে পছন্দ তার? জবাবে প্রিয়াঙ্কা বলেন, সেই লিস্ট কিন্তু বেশ লম্বা। প্রিয়াঙ্কার কথা অনুযায়ী, তার প্রেমিককে বুদ্ধিমান হতেই হবে। জবাবে হাসিমুখে শাহরুখ বলেন, তিনি কেবিসির কুইজমাস্টার হলে চলবে?
প্রিয়াঙ্কা আবার বলেন, প্রেমিকের গালে টোল থাকলে তার পছন্দ। শাহরুখ হেসে জিজ্ঞেস করেন, তার মতো? এমনকি প্রিয়াঙ্কা যখন বলেন, তার প্রেমিকের গা থেকে সুন্দর গন্ধ আসতে হবে তখন শাহরুখ গায়ে পারফিউম স্প্রে করে নিজের দিকে ইঙ্গিত করেছিলেন। আর এই সবটাই ঘটেছিল ওপেন মঞ্চে। যা থেকে এটা তো স্পষ্ট ছিল যে, গৌরীর তোয়াক্কা তখন তিনি করতেন না। বলিউডেও শাহরুখ-প্রিয়াঙ্কার এই এপিসোড নিয়ে চর্চা হয়েছিল বিস্তর।
আচ্ছা, আপনার কি মনে হয়? শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন কি সত্যি? নাকি নিছকই রটনা? এটা জানাতে ভুলবেন না কিন্তু।
তবে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা অবশ্য স্বীকার করে নিয়েছিলেন যে, একসাথে কাজ করতে গিয়ে অনেকের প্রতিই দুর্বল হয়ে পড়েছেন তিনি। তাদের ডেটও করেছেন। এখন সেই তালিকায় যে শাহরুখও ছিলেননা সেটা তো আর হলফ করে বলা যায়না।
কারণ তাদের প্রেমের গুঞ্জনও কিন্তু উঠেছিল ডন ছবির পর থেকেই। বলিউডেও শুরু হয়ে গেছিল কানাঘুষা। এরপর তো গৌরীর গোঁসার কারণে আর কোনও ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। শোনা যায়, গুজব ছড়াতেই গৌরী মন্নত ছেড়ে দিয়েছিলেন। শাহরুখ তো নাকি কেবল কাঁদতে বাকি রেখেছিলেন তখন। গৌরীকে ফেরাতে দিল্লিতে শ্বশুরবাড়ি অবধি গেছিলেন কিং খান। গৌরীর শর্ত ছিল, প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ বন্ধ করলে তবেই তিনি মন্নতে ফিরবেন। নচেৎ নয়।
এখন অবশ্য শাহরুখের নামের সঙ্গে প্রিয়াঙ্কাকে জড়ানো হয়না। সেই গুঞ্জন এখন অতীত। কিং খান এখন বরং সন্তানদের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত। ওদিকে প্রিয়াঙ্কাও নিককে বিয়ে করে বেশ সুখী। আর এখন তো চলে এসেছে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। স্বামী আর কন্যাই এখন তার পৃথিবী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

