Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

FIFA World Cup 2022 : প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন!

সোমা মাইতি
Published On: ডিসেম্বর 6, 2022 2:53 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন। সূত্রের খবর অনুযায়ী, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের আগে ট্রফি উন্মোচন করবেন ভারতীয় অভিনেত্রী। এই ইভেন্টে অংশ নিতে দীপিকা পাডুকোন শীঘ্রই কাতারে যাবেন বলে মনে করা হচ্ছে। প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপ ফুটবলের ট্রফি উন্মোচন করবেন ৩৬ বয়সী ভারতীয় অভিনেত্রী।

ভারত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও কাতার বিশ্বকাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতীয়রা। সে স্টেডিয়াম তৈরি করা হোক বা বিদ্যুৎ সংযোগ। শুধু কী তাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল নোরা ফাতেহির। সেখানে উপস্থিত না থাকলেও গত সপ্তাহে, ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে মঞ্চ মাতিয়ে দিয়েছেন তিনি। নোরা ফাতেহি তাঁর হিট গান সাকি সাকিতে পারফরম্যান্স করেন।

আর এবার দীপিকা পাডুকোন বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন। যা ভারতীয় হিসেবে সত্যিই গর্বের। দীপিকা পাডুকোনকে শীঘ্রই শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে পর্দায় দেখা যাবে ‘পাঠান’ ছবিতে, যা আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। ‘পাঠান’ ছাড়াও ‘প্রজেক্ট কে’-তে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। স্বামী রণবীর সিংয়ের ছবি ‘সার্কাস’-এ একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন দীপিকা।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now