• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম আনন্দ

Byomkesh O Durgo Rahasya: “ব্যোমকেশ ও দুর্গরহস্য”–ছককষা ভাল বুদ্ধিদীপ্ত প্যাকেজ, পপকর্ন সহযোগে উপভোগ্য

News Desk by News Desk
August 29, 2023
in প্রথম আনন্দ
0
Byomkesh O Durgo Rahasya: “ব্যোমকেশ ও দুর্গরহস্য”–ছককষা ভাল বুদ্ধিদীপ্ত প্যাকেজ, পপকর্ন সহযোগে উপভোগ্য
64
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। রণজিৎ দে ।।

ADVERTISEMENT

Byomkesh O Durgo Rahasya: ইদানিং ব্যোমকেশ বানাবার যে ঢল নেমেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেগুলোর থেকে দেব-বিরসার ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ যে অনেকটা আলাদা, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কোথায় ঠিক আলাদা? মেকিং স্টাইল এবং ব্যোমকেশের উপস্থাপনায়। আর এখানেই এই ছবি আর পাঁচটা ব্যোমকেশ থেকে নিজের দূরত্ব তৈরি করেছে।

এই ছবিতে ব্যোমকেশ কেবল একজন ঝকঝকে বুদ্ধিদীপ্ত ‘সত্যান্বেষী’ নয়, তার একটা হিরোগিরিও আছে। সংলাপের পাঞ্চে,  আকশান সিকোয়েন্স-এ, সিনেমায় প্রথম আবির্ভাবের চমকে। অথচ কোথাও খুব একটা বাড়াবাড়ি নেই। সব কিছু বেশ মানানসই। দেব এবং বিরসার এই পরিশীলিত বোধই  ছন্দপতন হতে দেয় না। বাঙালির নস্ট্যালজিক সেন্টিমেন্টকে আহত করে না। এই কাজটা মোটেই খুব একটা সহজ ছিল না। দেব-বিরসা উতরে গেছেন। এবার সেই মোক্ষম প্রশ্ন, দেব ব্যোমকেশ হিসাবে কেমন? এখানেই বুদ্ধিদীপ্ততা দেখিয়েছেন দেব এবং বিরসা। সব বাঙালিই জানে শরদিন্দুর ব্যোমকেশ ‘সেরিব্রাল’। এই ইমেজটাকেই মাথায় রেখে পরিচালকরা বার বার ব্যোমকেশ নির্বাচন করেছেন সিনেমার জন্য। তাই কখনও আবীর এসেছে, অনির্বান এসেছে, কখনওবা যিশু। আর এই কারণেই সবাই ভুরু কুঁচকে ছিল দেব-এর ব্যোমকেশ করা নিয়ে! দেবের সীমাবদ্ধতা এত দিনে গোটা বাঙালি জানে, তার থেকেও বেশি নিজেকে জানেন দেব স্বয়ং। আর জানেন বলেই ব্যোমকেশের স্বতঃপ্রণোদিত ‘সেরিব্রাল’ ইমেজকে আলাদা করে প্রতিষ্ঠিত করার পথে না হেঁটে, পরিশীলিত ‘হিরোগিরি’ দিয়ে তা ব্যালেন্স করার চেষ্টা করেছেন তিনি, যা সুপারস্টার দেবের সঙ্গে একেবারে মানানসই। এখানেই দেব-বিরসার বুদ্ধিদীপ্ততা। অভিনয় নয়, লুক নয়, নিজের সম্পর্কে এই নিখাদ, নির্ভীক, নির্ভেজাল আত্ম-সচেতন বোধই দেবের ব্যোমকেশকে বাঙালির মনে ধরেছে।

এই ছবির মেকিং স্টাইলেও রয়েছে গোয়েন্দাসুলভ চমক। এ একেবারেই পরিচালনার মুন্সিয়ানা। কী সেই চমক? এই যেমন দেবের এন্ট্রি- সিকোয়েন্সের কথাই ধরুণ, সত্যবতী আর অজিত ব্যোমকেশের কোট-প্যান্ট-হ্যাট পরা নিয়ে যখন কথা বলায় মশগুল, পর্দায় আমরা হ্যাট-প্যান্ট পরা একজনের উপস্থিতি দেখতে পাই, এ অতি চেনা সিনেমাভাষার প্রয়োগ। তাই সেই বোধ থেকে যখনই তাকে আমরা দেবের এন্ট্রি বলে মনে মনে নিশ্চিত হয়ে যাব, ঠিক তখনই রহস্য ফাঁস হয়ে যাবার মত দেখতে পাব তিনি দেব নন, ঝটকা খাব। এই ক্লিশেড প্রয়োগকেই এই ছবিতে বার বার ভেঙেছেন বিরসা। এইভাবে কোডিং-ডিকোডিং ফর্মূলাকে সিনেমার ভাষায় দারুন ব্যবহার করেছেন পরিচালক।  ছবির শেষে এই শৈলীর প্রয়োগ দুর্দান্ত। এই ছবিতে সত্যবতী গর্ভবতী। শেষের দিকে ব্যোমকেশ খুনির হাতে যখন বিপর্যস্ত, কাট করে আমরা দেখতে পাই মেঝে রক্তে ভেসে যাচ্ছে, সত্যবতী চিৎকার করে বীনা দিদিকে ডাকছে। আমরা ব্যোমকেশ-সত্যবতীর বিপদ নিয়ে যখন নিশ্চিত এবং আশাহত, ঠিক তখনই আবার কোডিং-ডিকোডিং ফর্মূলা চমৎকার ভাবে ব্যবহার করেছেন পরিচালক যা এই থ্রিলার ছবির আমেজের সঙ্গে দারুণ খাপ খেয়েছে।

এই ছবির মেকিং-এ চিন্তাশীলতার ছাপ ফুটে ওঠে। ছবিতে ‘প্ৰপস’ একটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। একটু খেয়াল করলে দেখব, যে যে ‘প্ৰপসগুলো’ বিশেষ গুরুত্বপূর্ন, ক্যামেরা আঙ্গেল-এর মাধ্যমে অনেক আগে থেকেই হিন্টস রেখেছেন বিরসা, ছবি শেষে  আমরা গোয়েন্দা হয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করলে ধরতে পারব। আর এখানেই থ্রিলার ছবির আমেজকে সিনেমার ভাষায় দেখাবার মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালক। আরেকটা কারণে এই ছবি ভাল, তা হল থ্রিলার ছবির প্রাণ ভোমরা হল যুক্তি। কেন করল? কে করল? কী ভাবে করল? এই ছবি শেষ অবধি সেই যুক্তিকে ধরে রেখেছে। অবশ্য অসঙ্গতি আছে। খুনি যখন একজনের পা-এ বার বার আঘাত করছেন, পরে আমরা দেখি সেখানে কেবলই দুটো সর্প দংশনের ফুটো! আবার একটা গুরুত্বপূর্ণ আসল ‘প্ৰপস’ সরিয়ে নেওয়া দেখানো হলেও কী ভাবে ‘নকল’ ‘প্ৰপস’ সেখানে এল, সেটাও খুব একটা স্পষ্ট নয়!

আলাদা করে সত্যবতীর চরিত্রে রুক্মিনী এবং অজিতের চরিত্রে অম্বরীশের কথা বলতে হয়। রুক্মিনীকে দেখতে বেশ লাগে। অভিনয় করছেন বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ছাপিয়ে যায় ওঁর সত্যবতী হয়ে ওঠার অদম্য চেষ্টা। এই চেষ্টাকেই কুর্নিশ। অজিতের ভূমিকায় অম্বরীশ চমৎকার। বেশ একটা কমিক রিলিফ। মনিলালের চরিত্রে সত্যম নিজের জাত চিনিয়েছেন। রজতাভ, শান্তিলাল যে কোনও ছবিরই ব্যাকবোন, এই ছবিতেও তাই। এই ছবির মিউজিক বেশ। দুটো গানের ব্যবহার খুব সুন্দর। ‘ব্যোম ব্যোম ব্যোমকেশ’ গানটার ব্যবহার তো খুবই যথাযথ।

এক কথায় ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছককষা ভাল বুদ্ধিদীপ্ত একটা প্যাকেজ। কেন বুদ্ধিদীপ্ত তা আগেই আলোচনা করেছি। কিন্তু এই ছক কষে ফর্মূলা মাফিক প্যাকেজ বানিয়ে একদিকে যেমন এই ছবি নিজেকে একটা ‘সেফ জোন’-এ রাখতে সক্ষম হয়েছে,তেমনি এই ফর্মুলা মাফিক প্যাকেজ অনেক সম্ভাবনাকে নষ্টও করেছে। এই ছবি আর পাঁচটা ব্যোমকেশ থেকে আলাদা ঠিকই, কিন্তু এক্সপেরিমেন্টাল ব্যোমকেশ নয়, যা দিবাকর বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়েছিলেন। এত ইতিহাস, এত ইনফরমেশন, ‘হিরো’ ব্যোমকেশ-এর প্রতিষ্ঠা, এত কিছু প্রতিষ্টা করতে গিয়ে ছবিজুড়ে রুদ্ধশ্বাস ব্যাপারটা হোঁচট খেয়েছে। দর্শকও পপকর্ন ফেলে নিজের মগজাস্ত্র খাটিয়ে গোয়েন্দা হবার তাগিদ অনুভব করেননি, যা একটা থ্রিলারের সাফল্য এনে দেয়। কিন্তু তা না-ই বা হল! ছুটির দিনে সপরিবারে পপকর্ন খেতে খেতে দেবের ব্যোমকেশ দেখার মজাকে তা বলে অস্বীকার করা যায় না কোনও ভাবেই। এখুনি টিকিট কেটে ফেলুন–‘ব্যোম ব্যোম ব্যোমকেশ’!

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Ambarish BhattacharyaBirsha DashguptaByomkesh Bakshibyomkesh o durgo rohosyoDev.Rukmini Maitra
Previous Post

Ena Saha: ব়্যাম্পে হাঁটতেই এনাকে নিয়ে কটাক্ষ! আসলে কী হয়েছে জানুন

Next Post

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কত টাকা পেলেন নীরজ-আরশাদ?

News Desk

News Desk

Next Post
World Athletics Championships 2023: পাক খেলোয়াড় ভারতের পতাকার নীচে! নীরজ চোপড়ার সাহসে নড়ে গেল পাকিস্তান

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কত টাকা পেলেন নীরজ-আরশাদ?

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

11
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

5
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flash Floods rescue operation with Indian relief team and emergency supplies

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
Mimi Chakraborty Marriage speculation as reports claim a December wedding in Kalimpong

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী!

September 12, 2026
BRICS Declaration on Terrorism condemning cross-border terrorism, terror financing and terrorist safe havens

পহেলগাঁও কাণ্ডের নিন্দা চিনের, পাক-মুখ পুড়ল

September 12, 2026
Aadhaar GST Registration with mandatory biometric Aadhaar verification for new GST registrations

জিএসটি রেজিস্ট্রেশনে আধার যাচাই বাধ্যতামূলক

September 12, 2026
Modi Xi Meeting at BRICS Summit 2026 highlighting the latest message from Narendra Modi and Xi Jinping

মোদি-শি বৈঠকে নতুন বার্তা

September 12, 2026

Recent News

Mimi Chakraborty Marriage speculation as reports claim a December wedding in Kalimpong

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী!

September 12, 2026
BRICS Declaration on Terrorism condemning cross-border terrorism, terror financing and terrorist safe havens

পহেলগাঁও কাণ্ডের নিন্দা চিনের, পাক-মুখ পুড়ল

September 12, 2026
Aadhaar GST Registration with mandatory biometric Aadhaar verification for new GST registrations

জিএসটি রেজিস্ট্রেশনে আধার যাচাই বাধ্যতামূলক

September 12, 2026
Modi Xi Meeting at BRICS Summit 2026 highlighting the latest message from Narendra Modi and Xi Jinping

মোদি-শি বৈঠকে নতুন বার্তা

September 12, 2026
বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.