Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Sridevi Death Anniversary: বনি-শ্রীদেবীর সাদাকালোর প্রেম, প্রথম ছবি শেয়ার করে আবেগঘন প্রযোজক

রিমিতা রায়
Published On: ফেব্রুয়ারি 24, 2023 5:43 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Sridevi Death Anniversary: সে নেই আশেপাশে, কিন্তু স্মৃতিতে তিনি রয়েছেন। এভাবেই প্রতিটা মুহূর্ত তাঁকে মনে করে যাবেন তাঁর কাছের মানুষগুলো। ২০১৮-র আজকের দিনে বলিউড (Bollywood) হারিয়েছিল কিংবদন্তি অভিনেত্রীকে। তাঁর মৃত্যু আজও একটা রহস্য সকলের কাছে। মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে অনেকগুলি বছর, কিন্তু এখনও স্ত্রী শ্রীদেবীকে (Sridevi) মিস করেন বনি কাপুর। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখেই ভালোমতো তা বোঝা যাচ্ছে। কাছের মানুষের কথা মনে করে ১৯৮৪-র দিকে তোলা একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন প্রযোজক। তাতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। ছবি দেখে কী বলেছে নেটপাড়া?

যে ছবি বনি কাপুর শেয়ার করেছেন, সেখানে জুটিতে একসঙ্গে হেসে পোজ দিয়েছেন তাঁরা। ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের প্রথম ছবি…১৯৮৪’। এর পরবর্তীতে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে বনি কাপুরকে চুমু খাচ্ছেন শ্রীদেবী। ছবির ক্যাপশনে প্রযোজক যা লিখেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, পছন্দের মানুষটির প্রতি নিজের ভালোবাসা জাহির করছেন অভিনেত্রী। লিখেছেন, ‘Just Expressing’। এর পর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেও তাঁর সঙ্গে রয়েছেন শ্রীদেবী। বনি কাপুরের (Boney Kapoor) প্রত্যেকটি পোস্টে ভালোবাসা দিয়েছেন নেট নাগরিকরা।

দুবাইতে (Dubai) একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী। তার পর সেখান থেকে ফেরত এসেছে তাঁর নিথর দেহ। হোটেলের বাথরুমে স্নানের সময় বাথটবে ডুবে মারা গিয়েছেন বলিউডের এই সুন্দরী। অন্ততপক্ষে সকলে সেটাই জানে। কিন্তু কীভাবে তিনি বাথটবে ডুবে গিয়েছিলেন? আজও তা রহস্য সকলের কাছে। প্রয়াণ দিবসে শ্রদ্ধা চাঁদনিকে।

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now