সোমা মাইতি; প্রথম কলকাতা : বহুদিন পর্দায় দেখা যায়নি তাদের। এবার বনি কৌশানি ভক্তদের জন্য সুখবর। বহুদিন বাদে আবার পর্দায় দেখতে পাবেন আপনাদের প্রিয় জুটির রসায়ন। ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় প্রথমবার এই জুটিকে দেখা যায়, যা কৌশানির প্রথম ছবি। এরপর ২০১৭ সালের ‘তোমাকে চাই’, ২০১৮ সালের ‘গার্লফ্রেন্ড’, ২০২০ সালের ‘বিয়ে ডট কম’, ২০২৩ সালের ‘ডাল বাটি চুরমা’ এবং ২০২৪ সালের ‘হীরক গড়ের হিরে’— সব ছবিতেই একসঙ্গে ছিলেন তারা।
তারপর দীর্ঘদিন বড়পর্দায় একসঙ্গে কাজ করেননি। মাঝে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও রটে গিয়েছিল। সবকিছুকে উড়িয়ে দিয়ে বারবার এক ফ্রেমে ধরা দিয়েছেন টলিউডের এই লাভ বার্ড। কৌশানির জন্মদিন সেলিব্রেট হোক কিংবা একসঙ্গে ছুটি কাটাতে যাওয়া, দুজনের ভরপুর রোম্যান্স দেখেছেন অনুরাগীরা। এবার আবার বড়পর্দায় ফিরছেন বনি ও কৌশানি, পরিচালনা করছেন আতিউল ইসলাম।
বনি এবার একজন গ্রাম্য স্কুল শিক্ষকের চরিত্রে। অন্যদিকে কৌশানি একজন সিআইডি অফিসারের ভূমিকায়, রোমান্স নয় বরং ভিন্নধারার সিনেমা হবে। এই ছবিতে দেখা যেতে পারে আরও— রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, লাবনী সরকার, দেবাশীষ মণ্ডল। অভিনেতা-অভিনেত্রীদের লুক টেস্ট ইতিমধ্যেই শেষ। চলতি মাসেই শুরু হবে হবে শুটিং। যদিও এখনো পর্যন্ত ছবির নাম ঘোষণা হয়নি। তবে বহুদিন পর আবার বড়পর্দায় একসঙ্গে বনি-কৌশানি— ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন ম্যাজিক দেখার জন্য।
