মিশিগান বইমেলা শেষ!

মিশিগান বইমেলা শেষ! বিদেশে বাঙালির আবেগ

মিশিগান বইমেলা শেষ! বিদেশে বাঙালির আবেগ

মিশিগান বইমেলা শেষ! বিদেশে বাঙালির আবেগ

প্রথম কলকাতা : শেষ হল মিশিগান বইমেলা। বই প্রেমী প্রকাশক ও লেখকদের এই মিলন মেলা সমাপ্ত হয়েছে রবিবার রাতেই।বইমেলা মানেই ছোট হোক কী বড় সকলের কাছেই আবেগ প্রকাশের ঠিকানা। নিজের পছন্দের দেশ-বিদেশের নানা বইয়ের সম্ভার বইমেলাতে। তাই শেষ হবায় মন খারাপ সকলেরই।শেষ দিনে ছিল দারুণ সব চমক। নাচে গানে আড্ডায়, ছোটদের অংশগ্রহণে এই বইমেলাকে বিদায় জানানো হয়। কারোরই বিদায় জানানোর ইচ্ছে ছিল না। কিন্তু নতুন উদ্যমে আগামী বছর আবার নতুনভাবে ফিরে আসতে হলে শেষ তো করতেই হবে। এক ঝলকে দেখেনে এই মেলায় ঠিক কি কি আয়োজন করা হয়েছিল? মিশিগান বইমেলার মিডিয়া পার্টনার প্রথম কলকাতার চোখেই সবটা দেখুন।

আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ অনুষ্ঠান।শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডা. দেবাশীষ মৃধা।
তার সঙ্গে ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কোঅর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য‍্য এবং আহ্বায়ক কমিটির অন্য বিশিষ্ট সদস্যরা।

বইমেলায় অংশ নিয়েছিল বাংলাদেশ ও আমেরিকার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের মধ্যে রয়েছে বাতিঘর, প্রথমা প্রকাশন, অনন্যা প্রকাশন, আর আমেরিকা থেকে যোগ দিয়েছে নিউইয়র্কের বিখ্যাত মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্ণমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেকে অংশ নেন।

বিদেশের বুকে এত সুন্দর বই মেলা আয়োজন। সত্যি অবাক করার মতো। বইমেলা এই শব্দটি উচ্চারণ করলেই আমাদের হৃদয়ে জেগে ওঠে এক গর্ব, এক ভালোবাসা, এক অমোঘ আবেগ।যেভাবেই হোক, প্রাণের মেলাকে বাঁচাতে হবে। তাই আগামী বছরের জন্য অনেক শুভকামনা প্রথম কলকাতা তরফ থেকে।বইমেলার মিডিয়া পার্টনার ছিল প্রথম কলকাতা, সুপ্রভাত মিশিগান, ইউএসবি ২৪ নিউজ, বাংলা ওয়ান টিভি, বাংলা সংবাদ, আইটিভি এবং শুভ প্রতিদিন।
এই গণমাধ্যমগুলোর সক্রিয় সহযোগিতা ও প্রচারণায় প্রবাসের এই বাংলা উৎসব পৌঁছে গেছে আরও বৃহত্তর পাঠক ও দর্শকমহলে।
এজন্য আয়োজকরা মিডিয়া পার্টনারসহ টিবিএন ২৪, আরটিভি ও অন্যান্য সকল গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।।

Exit mobile version