Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Sid-Kiara wedding: গায়ে হলুদ থেকে কখন বসবে সিড-কিয়ারার বিয়ের আসর? সব গোপন খবর ফাঁস সোশ্যাল মিডিয়ায়

তামান্না দাশগুপ্ত
Published On: ফেব্রুয়ারি 7, 2023 11:03 পূর্বাহ্ন

।।প্রথম কলকাতা।।

বাজল বিয়ের সানাই (Sid-Kiara wedding)। এ বার শুধু চারহাত এক হওয়ার পালা। তার আগে বিয়ের নানা অনুষ্ঠানে মেতে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী (Sid-Kiara wedding)। সঙ্গীত থেকে মেহেন্দি, সব আচার ও রীতি মেনে বিয়ে করছেন বলিউডের দুই তারকা।

রাজস্থানের সূর্যগড় প্যালেস হোটেলে বসেছে বিয়ের আসর। বুটিক হোটেলটিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারদিক। মাছি গলারও জায়গা নেই সেখানে। তবে এরই মধ্যে ভাইরাল হয়ে গেল সিড-কিয়ারার বিয়ের(Sid-Kiara wedding) কর্মসূচী। কবে-কোথায় কোন অনুষ্ঠান হবে বা হয়েছে, তা ফাঁস হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার সকালে গায়ে হলুদের অনুষ্ঠান। এরপরেই সেই বহু প্রতীক্ষিত সময়। বাওড়ি অঞ্চলে বসবে সিড-কিয়ারা বিয়ের আসর(Sid-Kiara wedding)।রীতিমতো যেন কার্নিভ্যাল।রাত গড়াতেই হবে জমিয়ে খাওয়া দাওয়া। সেলিব্রেশন লন-এ উপস্থিত হতে হবে অতিথিদের। সব মিলিয়ে প্রস্তুতি ষোলোআনা।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে বলিপাড়ায় উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। একটা ছবির অপেক্ষায় নেটিজেনরা।জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করেছেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা।

তবে আসল চমক হচ্ছে বিয়ের মেনুতে। তালিকায় থাকছে রাজস্থানের সাবেকি নানান পদ। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও। পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পড়েনি লিস্ট থেকে। সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া। ফলে যাকে বলে শাহি বিয়ের আসর(Sid-Kiara wedding)। রাজস্থানে রাজকীয় এই বিয়েকে সাজিয়ে তুলতে কোনও খামতি রাখেননি এই দুই স্টার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

তামান্না দাশগুপ্ত

তামান্না দাশগুপ্ত

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি (গোবরডাঙ্গা হিন্দু কলেজ) চার বছর সাংবাদিকতার পেশার সাথে যুক্ত। দীর্ঘ চার বছর পলিটিক্যাল, বিনোদন প্রতিবেদন লেখার পাশাপাশি খবর সম্পাদনা করার অভিজ্ঞতা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now