• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home মাঠে ময়দানে

Virat Kohli : অন্ধকারময় ক্যারিয়ার থেকে প্রত্যাবর্তনের আলোয় বিরাট কোহলি

News Desk by News Desk
November 18, 2022
in ক্রিকেট, মাঠে ময়দানে
0
Virat Kohli : অন্ধকারময় ক্যারিয়ার থেকে প্রত্যাবর্তনের আলোয় বিরাট কোহলি
68
SHARES
108
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

গত ১ দশক ধরে বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন যিনি, তিনি বিরাট কোহলি। সাফল্য আর ব্যর্থতাকে সরিয়ে রাখলে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। যার শুরুটা হয়েছিল ২০০৮ সালের ১৮ই আগস্ট। ভারতের জার্সি গায়ে চাপানোর পর থেকে একের পর রেকর্ড গড়ে গিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মালিক তিনি। ভারতীয় অধিনায়ক হিসেবে সবথেকে বেশি টেস্টে জয় আছে কোহলির নামের পাশেই। তাঁর অধিনায়কত্বেই টেস্ট ক্রিকেটে টানা পাঁচ বছর শীর্ষস্থানে ছিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি।

এহেন বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারেও নেমে এসেছিল ঘন অন্ধকার। তবে লড়াই আর প্রত্যাবর্তন যে তাঁর রক্তে। ২০০৬ সালে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু ভেঙে দিয়েছিল বিরাট কোহলিকে। তবে দৃঢ়তা আর অদম্য মনের জেদ আটকাতে পারেনি তাঁকে। বাবার মৃত্যু সংবাদ শুনেও সেদিন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন বিরাট। খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। বাবার মৃত্যুই তাঁর জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল। কোহলির জীবনের আদর্শ ছিলেন তাঁর বাবা। বাবার স্বপ্ন ছিল ছেলে ভারতীয় দলে খেলবে। বাবার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে জাতীয় দলে করে গেছেন একের পর এক সেঞ্চুরি। গড়ে গেছেন অনন্য সব রেকর্ড। ২০১১ সালে বিশ্বকাপে বেশ কয়েকটা ইনিংস খেলে হয়ে উঠেছিলেন ভারতের তরুণ প্রজন্মের আইকন।

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বিরাট কোহলিকে। বিশ্ব ক্রিকেটের আঙিনায় করে গেছেন একের পর এক রেকর্ড। তবে ছন্দপতন হয় ২০১৯ সালের পর। টানা খারাপ ফর্ম বিরাটকে ঠেলে দেয় বিষাদ আর অন্ধকারে। একের পর এক ম্যাচে অফফর্ম, ডাগআউটে বসে চোখের জল লুকিয়ে কেঁদেছিলেন তিনি। বিতর্ক তৈরি হয়েছিল তার অধিনায়কত্ব নিয়েও। বাদ পড়েন অধিনায়ক থেকেও। বিগত তিন বছরে জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন বর্তমান ক্রিকেটের অন্যতম ব্যাটার। বিরাট কোহলি ক্যারিয়ারের এতটা খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে শেষ কবে গিয়েছেন, তা অনেকেই মনে করতে পারবেন না হয়তো। বহু কটাক্ষ সমালোচনার সম্মুখীন হয়েছেন বিরাট। কেউ তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন তো আবার কেউ বলছেন ঘরোয়া ক্রিকেটে খেলতে। এমনকি ভারতীয় দলে কোহলির জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাক্তন ক্রিকেটার কপিল দেব থেকে ভেঙ্কটেশ প্রসাদ ভারতীয় দলে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফি-ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলিও টানা তিন বছর অপেক্ষা করেছেন একটি সেঞ্চুরির জন্য।

তবে ভেঙে পড়েননি তিনি। সব ব্যর্থতাকে তুড়ি মেরে মনের অদ্যম জেদে এগিয়ে গেছেন। রাতের পর রাত প্র্যাকটিস। নিজের দলের অনুশীলন শেষ হলেও প্রতিপক্ষ দলের অনুশীলনে নেমে পড়েছেন ব্যাট হাতে। নামটা যে বিরাট কোহলি। লড়াই তাঁর শিরায় শিরায়। বাংলায় একটি প্রবাদ আছে কর্ম করলে ফল ঠিকই পাওয়া যায়। তাই ক্রিকেট দেবতাও হয়তো মুখ ফিরিয়ে আর থাকতে পারেননি। সবকিছুকে পিছনে ঠেলে আবারও শীর্ষে বিরাট কোহলি। একটা সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিরাটকে টিম থেকে ছেঁটে ফেলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। ঠিক সেই জায়গা থেকে কামব্যাক কিং কোহলির। এশিয়া কাপে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেই বার্তা দিয়েছিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। দেশকে যে অনেক কিছু দেওয়ার বাকি।

তবে এই সেঞ্চুরির পরও বিরাটের দিকে ভেসে এসেছিল কটাক্ষ আর সমালোচনার ঝড়। সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সেঞ্চুরি এ আবার গৌরবের কী! তবে হারানো গৌরব ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করে গেছেন বিরাট। ফর্মে তো তিনি ফিরেছেন, তবে সমালোচনার জবাব আর নিজের গৌরব ফিরে পেতে দরকার ছিল একটি বড় মঞ্চ। আর তাই হয়তো বেছে নিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চকেই। ফিরলেনও ছাইয়ের স্তুপ থেকে বেরিয়ে আসা আহত ফিনিক্স পাখির মতো। ঐতিহাসিক মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটের মায়াবী ছোয়াঁয় মাতিয়ে দিয়ে গেলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাটের চোখের জলই বুঝিয়ে দিয়েছিল লড়াই তার কত কঠিন ছিল। জীবনে বহু ঝড়-ঝাপটা সামলে বিরাট কোহলি হয়ে উঠেছেন বিপক্ষ বোলারদের শিরদাঁড়া ভাঙার কারিগর।

Tags: indian cricketerVirat Kohli
Previous Post

Metadonation: পুনর্বাসনে সহযোগিতার হাত, ঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে আর্থিক অনুদান মেটা’র

Next Post

Wasim Akram : অবসরের পর কোকেনে আসক্ত, কেমন ছিল সুইং সুলাতন ওয়াসিম আকরামের অন্ধকারময় জীবন?

News Desk

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

11
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

5
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flash Floods rescue operation with Indian relief team and emergency supplies

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
Suvendu Adhikari Mumbai Visit with Mukesh Ambani and Anant Ambani at Antilia

মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু, বাংলায় বিনিয়োগের আহ্বান

September 22, 2026
Putin Russia Election results showing United Russia winning 355 Duma seats

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ডুমায় ৩৫৫ আসন

September 22, 2026
Tarique Rahman New York Visit for the 81st United Nations General Assembly

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

September 22, 2026
Muhammad Yunus UN Speech on microcredit, social business and healthcare innovation

‘তরুণদের জন্য বিনিয়োগ করুন’, জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে কী বললেন ইউনূস?

September 21, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.