নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়াফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে পৃথক নাম ও আলাদা প্রতীক নিয়ে লড়তে হবে। দীর্ঘ ২৮ বছর তৃণমূলের সঙ্গে থাকা জোড়াফুল প্রতীক এবার কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামীকাল সকাল ১১টার মধ্যে দুই শিবিরকে নতুন প্রতীক বেছে নিতে হবে। কমিশনের এখনও ব্যবহার না হওয়া প্রতীকগুলির তালিকা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে পৃথক প্রতীক বেছে নিতে হবে।
#trinamoolcongresssymbolfreeze #trinamoolcongress #tmcsymbol #tmcfactions #electioncommission #joaphulsymbol #bengalbypolls #tmcbypolls #mamatabanerjee













