Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Debchandrima – Rezwan: টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর! রিজওয়ান- দেবচন্দ্রিমার সম্পর্কে ফাটল

রিমিতা রায়
Published On: জুন 7, 2023 5:04 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Debchandrima – Rezwan: টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর! ‘স্টার জলসা’র ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে একসঙ্গে তাঁদের প্রথম দেখেন দর্শক। তারপর থেকেই চর্চায় রিজওয়ান-দেবচন্দ্রিমার বন্ধুত্ব। তখন অবশ্য সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন ‘চারু’। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তারপর থেকে আরও বেশি করে চর্চায় উঠে আসে রিজওয়ান-দেবচন্দ্রিমার বন্ধুত্ব। ‘সাঁঝের বাতি’র সফর শেষ হলেও দু’জনের বন্ধুত্ব ছিল অটুট। মাঝেমাঝেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা। জন্মদিন পালনের একান্ত মুহূর্ত থেকে একসঙ্গে পার্টি কিংবা ফটোশ্যুট, সবেতেই পাশাপাশি রিজওয়ান-দেবচন্দ্রিমা। তারপরই স্টুডিয়োপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে একে অপরকে নাকি মন দিয়ে বসেছেন তাঁরা। যদিও সম্পর্কের কথা নিজের মুখে প্রকাশ্যে আনেননি কেউই, বলেছেন ‘আমরা খুব ভালো বন্ধু’ এমনও রটনা শোনা গিয়েছিল গত বছর পুজোর ছুটিতে একসঙ্গে লাদাঘ ঘুরতে গিয়েছেন তাঁরা। যদিও সেই রিজওয়ান সাফাই দিয়ে বলেছিলেন একই সময়ে লাদাঘ গেলেও আলাদা-আলাদা গিয়েছিলেন তাঁরা। যদিও এই সব থেকে দুয়ে দুয়ে চার করতে দেরি করেনি অনুরাগীরা। কিন্তু সে সব এখন অতীত।

দিন কয়েক আগেই রিজওয়ানের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে লাভের ইমোজি যোগ করেছিলেন দেবচন্দ্রিমা, যা দেখে সকলে মনেই করেছিল নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করে দিলেন অভিনেত্রী। কিন্তু মাস ঘুরতেই ছন্দপতন। এবার ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। শুধু তাই নয়,্যরিজওয়ানের সঙ্গে কাটানো সব মুহূর্তের ছবিও নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে সরিয়ে দিয়েছেন দেবচন্দ্রিমা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও ‘সাঁঝের বাতি’ সংক্রান্ত নানান পোস্ট এখনও রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

শোনা গিয়েছিল রিজওয়ানের প্রেমে পড়ার কারণেই নাকি দীর্ঘদিনের প্রেমিক সায়ন্ত মোদকের সাথে ব্রেকআপ হয়েছিল দেবচন্দ্রিমার। রিজওয়ান দেবচন্দ্রিমাকে আনফলো করলেও ‘বন্ধু’র সঙ্গে পোস্ট করা ছবি বা ভিডিয়ো এখনও মুছে ফেলেননি। শেষবার মিষ্টি সিং-এর বিয়ের আসরে এক ছাদের তলায় দেখা মিলেছে আর্য-চারুর। যদিও সেইদিন পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন দুজনে, এমনটা চোখে পড়েছিল সকলের। এখন প্রশ্ন হল এটা সাময়িক মন কষাকষি নাকি পাকাপাকিভাবে ফাটল ধরল দু’জনের সম্পর্কে? এর উত্তর তো সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, রিজওয়ানকে শেষ ছোট পর্দায় দেখা গিয়েছে ‘নবাব- নন্দিনী’ সিরিয়ালে। এরপর একাধিকবার তাঁর কামব্যাকের কথা শোনা গেলেও এখনও কিছু নিশ্চিত হয়নি। অন্যদিকে ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর এক হিন্দি সিরিয়ালে কাজ করার কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল দেবচন্দ্রিমার। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন এই বাঙালি অভিনেত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now