Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Minor Girl Rescue By Police : হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ নাবালিকা, লুধিয়ানা থেকে উদ্ধার পুলিশের

তামান্না দাশগুপ্ত
Published On: জানুয়ারি 7, 2023 12:08 অপরাহ্ন

।। প্রথম কলকাতা।।

Minor Girl Rescue By Police : ফের একবার দুবরাজপুর থানার পুলিশের ঝুলিতে এলো সাফল্য। প্রায় মাস তিনেক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনলো দুবরাজপুর ( Dubrajpuj) থানার পুলিশ। ওই নাবালিকার খোঁজ পাওয়া যায় পাঞ্জাবের লুধিয়ানায়। আর তারপরেই দুবরাজপুর থানার পুলিশ লুধিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় । শনিবার অর্থাৎ আজ ওই নাবালিকাকে ( Minor Girl) দুবরাজপুর আদালতে পেশ করা হবে এমনটাই জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২২ সেপ্টেম্বরে । ওই দিন বীরভূমের দুবরাজপুরের ১৬ বছরের ওই নাবালিকা দোকান থেকে কিছু জিনিস আনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকলেও তাঁর কোনরকম হদিশ পাওয়া যায়নি । ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে তাই পরিবারের সদস্যরা ২৩ সেপ্টেম্বর দুবরাজপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন এই ঘটনায় একটি ছেলের যোগসূত্র আছে বলে সন্দেহ হয় পুলিশের ।

ওই যুবকের ফেসবুক আইডি ট্র্যাক ( Facebook ID Tracking) করে দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে যে সে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানায় । আর সেখানেই রয়েছে ওই নাবালিকা। ১ জানুয়ারি দুবরাজপুর থানার পুলিশ পাঞ্জাবের লুধিয়ানার ( Punjab Ludhiana) উদ্দেশ্যে রওনা দেয় । আর তারপর ৭ জানুয়ারি অর্থাৎ আজ ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুবরাজপুরে। প্রসঙ্গত, কয়েকদিন পূর্বেই খড়দা থানার পুলিশ আরও এক নাবালিকাকে উদ্ধার করে সোদপুর থেকে। ওই নাবালিকা শিলিগুড়ির বিধাননগর এলাকার বাসিন্দা। তাকে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে সোদপুর নিয়ে আসা হয়েছিল , এমনটাই জানা যায় পুলিশের তরফ থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

তামান্না দাশগুপ্ত

তামান্না দাশগুপ্ত

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি (গোবরডাঙ্গা হিন্দু কলেজ) চার বছর সাংবাদিকতার পেশার সাথে যুক্ত। দীর্ঘ চার বছর পলিটিক্যাল, বিনোদন প্রতিবেদন লেখার পাশাপাশি খবর সম্পাদনা করার অভিজ্ঞতা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now