বিডিনিউজ২৪ ডটকমের প্রতিবেদন সূত্রে দাবি করা হয়েছে, দিল্লিতে আয়োজিত আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ব্রিকস সম্মেলনে না গেলেও ভারত সফরের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে দিল্লি সফরে যেতে আগ্রহী তারেক রহমান। তবে সফরের আগে দুই দেশের আধিকারিক পর্যায়ে আলোচনার মাধ্যমে স্পষ্ট কর্মসূচি এবং প্রত্যাশিত ফলাফল ঠিক করতে চায় ঢাকা। বিশেষ করে আগামী ডিসেম্বরেই গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ভিসা পরিষেবা, বাণিজ্য, স্থলবন্দর ও জ্বালানি সহযোগিতার মতো বিষয়ও আলোচনায় আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্রের দাবি, নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে দিল্লি সফরে যেতে আগ্রহী তারেক রহমান। তবে তার আগে দুই দেশের আধিকারিক পর্যায়ে বৈঠক করে সফরের আলোচ্যসূচি ও সম্ভাব্য ফলাফল নির্দিষ্ট করতে চায় ঢাকা। গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কারণে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
#TariqueRahmanIndiaVisit #TariqueRahman #IndiaBangladeshRelations #BRICSSummit #BRICSOutreach #BangladeshIndiaRelations #GangaWaterSharing














