Tag: skin problem

  • Skin Care in Summer: গরমে ত্বকে জ্বালাপোড়া ভাব, মুহূর্তে সতেজ ও জেল্লা বাড়াবে ঘরোয়া টিপস!

    Skin Care in Summer: গরমে ত্বকে জ্বালাপোড়া ভাব, মুহূর্তে সতেজ ও জেল্লা বাড়াবে ঘরোয়া টিপস!

    ।। প্রথম কলকাতা ।।

    Skin Care in Summer: তীব্র দাবদাহে ত্বকের সমস্যা (Skin Problem) হবে এটাই স্বাভাবিক। যতই নামিদামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করুন না কেন সব কিছুকে হার মানিয়ে দিতে পারে এই গরম। বিশেষ করে যারা নিত্য অফিসা যাত্রী তাদের ত্বকের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হয়। বাড়িতেই আছে এমন কয়েকটি সামান্য উপকরণ যা দিয়ে দিনে মাত্র ১০ থেকে ১৫ মিনিট আপনার ত্বকের যত্ন (Skin Care) নিলে আলাদা করে কোন ক্রিমের (Cream) প্রয়োজন পড়বে না। ঘরোয়া উপায়ে কোন পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects) নেই, অথচ ভালো উপকার পাওয়া যায়। এই গরমে আপনার ত্বককে সতেজ করতে এবং জেল্লা বাড়াতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া প্যাক। পাশাপাশি মেনে চলতে হবে কিছু নিয়ম।

    আমের ফেসপ্যাক
    আমের মোরসুম চলে গ্রীষ্মকালে। আমের পাল্প বের করে তাতে কোল্ড ক্রিম ও সামান্য ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করবেন। মিশ্রণটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলবেন।

    তরমুজের ফেসপ্যাক
    গরমে তরমুজ খেলে শরীর হাইড্রেটেড থাকে। মুখের আর্দ্রতা ধরে রাখতে তরমুজের ফেসপ্যাক তৈরি করতে পারেন। কিছুটা তরমুজ ভালো ভাবে পেস্ট বানিয়ে টক দই মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।

    লেবুর ফেসপ্যাক
    গরমের জন্য লেবু খুবই উপকারী। লেবুর ফেসপ্যাক মুখের দাগ দূর করে। মধু এবং লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটি মুখে লাগিয়ে ৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলবেন।

    কিউই ফেস প্যাক
    কিউই মুখের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়, বিশেষ করে গরমে। এটি তৈরি করতে প্রথমে কিউইয়ের রস বের করে নেবেন। এতে মধু এবং বাদাম পেস্ট মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ত্বকে ব্যবহারের ১৫ মিনিট পরে ধুয়ে ফেলবেন।

    শসার ফেসপ্যাক
    শসাতে প্রচুর জল পাওয়া যায়। গরমে মুখ হাইড্রেট রাখতে শসার ফেসপ্যাক লাগান। শসা পিষে তাতে গুঁড়ো চিনি ও দই যোগ করুন। মিশ্রণটি দিয়ে মুখে হালকা ভাবে ম্যাসাজ করে, ৩০ মিনিট রেখে দেবেন। তারপর মুখ ধুয়ে ফেলবেন।

    গরম থেকে ত্বক বাঁচাতে কী করবেন?

    (১) গ্রীষ্মকালে সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকের ত্বকের টোন আলাদা। ভুল সানস্ক্রিন ব্যবহার আপনার ত্বকের ক্ষতি করতে পারে।

    (২) SPF ১৫ বা তার বেশি যুক্ত সানস্ক্রিন লাগান।

    (৩) শুধুমাত্র শীতকালে ময়েশ্চারাইজার প্রয়োজন হয় না। গরমেও ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

    (৪) সুন্দর ঠোঁটের জন্য লিপবাম লাগাতে ভুলবেন না।

    (৫)তেল মুক্ত মেকআপ পণ্য ব্যবহার করুন।

    (৬)সারাদিন রোদে হাঁটার পর মুখে অ্যালোভেরা জেল লাগান।

    (৭) ঠান্ডা জল দিয়ে স্নান করুন। এতে ঘাম কমবে এবং মুখে ব্রণ হবে না।

    (৮) মুখে ফলের মাস্ক লাগান। এটি ত্বককে হাইড্রেটেড রাখবে এবং আপনাকে উজ্জ্বল দেখাবে।

    (৯) খাদ্যতালিকায় রসালো ফল অন্তর্ভুক্ত করুন। এতে শরীরে পর্যাপ্ত জল পাওয়া যাবে এবং ত্বক উজ্জ্বল হবে।

    (১০) মুখ থেকে ঘাম মুছতে একটি নরম তোয়ালে বা টিস্যু পেপার ব্যবহার করুন। আপনার পার্সে অবশ্যই টিস্যু পেপার রাখবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nail extension: নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? বিশেষজ্ঞরা কী বলেছেন জানুন

    Nail extension: নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? বিশেষজ্ঞরা কী বলেছেন জানুন

    ।। প্রথম কলকাতা ।।

    Nail extension: শখ করে নেল এক্সটেনশন (Nail extension) করছেন। কেউ আবার বিয়ের আগে নানা রঙ দিয়ে সাজিয়ে তুলছেন নখ। কিন্তু নখ ভালো আছে কিনা সে খেয়াল রেখেছেন? নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? এত টাকা খরচ করার আগে দুবার ভাবুন। সুন্দর দেখাতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো? কী বলেছেন বিশেষজ্ঞরা?

    প্রতিটি মেয়েই সুন্দর এবং রঙিন নখ (Colourful nails) পছন্দ করে। এখন নেল আর্টের (Nail Art) ট্রেন্ড। নখ বড় করা সব সময় সম্ভব নয়? অনেকের আবার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব!এই সমস্যায় নেল এক্সটেনশন যাকে বলে একেবারে সেরা সলিউশন।বিশেষ করে বিয়ের আগে প্রত্যেকটি মেয়ে নেল আর্ট করছেন।আবার নখ বাড়াতে না পাড়ার কারণে এই কৃত্রিম নখেই আসল নখ পাওয়ার
    সাধ পুরণ করছেন অনেকে। কম করে হাজার টাকা খরচেই ইচ্ছেপূরণ। কিন্তু জানেন কি? নেল আর্ট ও এক্সটেনশন করেই নখের কত বড় ক্ষতি করছেন? খেয়াল করে দেখেছেন?আপনার নখ পচে যাচ্ছে না তো?বিশেষজ্ঞরা কী বলছেন শুনুন

    নেল পার্লারে (Nail Parlour) আপনার নখের উপর কৃত্তিম নখ লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতেই আসল বিপদ।নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে দেওয়া হয়।তার উপর নানা কারুকাজ করা হয়।বিশেষজ্ঞদের মতে, নেল আর্টের (Nail Art) পলিশে থাকে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। যেটা আপনার নখের বারোটা বাজাচ্ছে ওই রাসায়নিকেই (Chemicals) নখের মান খারাপ হতে থাকে। আপনার ত্বক যদি সেনসেটিভ হয়।তাহলে নেল এক্সটেনশন থেকে দূরে থাকুন, মত বিশেষজ্ঞদের একাংশের।

    অল্পতেই আপনার ত্বকে (Skin Problem) গোটায় ভরে যায়? সেনসিটিভ স্কিন (Sensitive Skin) হলে নখের দিকেও নজর দিতে হবে! নেল এক্সটেনশন করার সময় নখের উপর আঠা, জেল, রঙ, পলিশ ব্যবহার করা হয়।এগুলো আপনার নখ ও ত্বকের জন্য ভাল নাও হতে পারে।নানা রাসায়নিকে নখের কিউটিকলগুলো নষ্ট হয়ে যায়। নখে এক্সটেনশন লাগানোর সময় ঘণ্টা ২-৩ সময় লেগে যায়। অনেক মহিলারই ধৈর্য থাকে না। তাঁরা তাড়াহুড়ো করতে থাকেন তাতেই আরও বিপত্তি হয় । এক্সটেনশন উঠে আসে অল্প সময়ের মধ্যেই তখন নখের পরত উঠে আসে অনেকসময়। কৃত্তিম নখ যে সব সময় ভালো থাকবে এমনটা কিন্তু নয়! সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভাল থাকে। সুতরাং চাইলেই যে আপনি এটা খুলে ফেলতে পারবেন এমনটা নয়!কৃত্রিম নখ খোলার জন্য বিশেষ রিমুভার রয়েছে।

    আর অবশ্যই মনে রাখবেন !হাতে নেট আর্ট করে কিংবা এক্সটেশন পরে ভাত মেখে খাবেন না। ভাত মাখার সময় নখ খুলে আসতে পারে। সেই নখ সোজা চলে যেতে পারে আপনার পেটে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Drinking Water: সকালে ঘুম ভাঙতেই পান করছেন এক গ্লাস জল! কতটা উপকারী এই অভ্যাস ?

    Drinking Water: সকালে ঘুম ভাঙতেই পান করছেন এক গ্লাস জল! কতটা উপকারী এই অভ্যাস ?

    ।। প্রথম কলকাতা ।।

    Drinking Water: আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই বেড টি নিতে অভ্যস্ত। কারণ তাদের ঘুম কাটানোর জন্য চা খুব দরকার । আবার অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই এক গ্লাস জল খেয়ে থাকেন । এই দিনের শুরুতে জল খাওয়ার নিয়মটি কিন্তু বেশ পুরনো। বাড়ির বড়রাও উপদেশ দিতেন খালি পেটে জল খেলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়। তবে আদৌ সকালে খালি পেটে জল খাওয়ার কোন উপকারিতা রয়েছে কি ? অতিরিক্ত জলই বা কতটা ক্ষতি করতে পারে শরীরের ? আজকের এই প্রতিবেদনে রইল এই প্রশ্নগুলির উত্তর।

    খালি পেটে জল যে উপকার করে

    * আপনি সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি এক গ্লাস পানীয় জল খেয়ে নিতে পারেন তবে তা অবশ্যই অত্যন্ত উপকারী । কারণ রাতভর ঘুমে আচ্ছন্ন থাকার সময় আমাদের মুখে বহু ব্যাকটেরিয়া বা টক্সিন জন্মায়। সকালে জল খেলে তা মূত্রনালীর মাধ্যমে বেরিয়ে যায়।

    * খালি পেটে জল কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বলের মত বিভিন্ন পেটের রোগ নিরাময়ে ভীষণভাবে সাহায্য করে।

    * সকালে খালি পেটে জল খেলে সারাদিনে বিভিন্ন কাজে স্ফুর্তি পাওয়া যায়। আমাদের শরীর থাকে হাইড্রেটেড।

    * ঘুম থেকে ওঠার পরে অনেকেই মাথা যন্ত্রণায় ভোগেন। সেক্ষেত্রে খালি পেটে জল কিন্তু ভীষণভাবে উপকার করবে আমাদের । শরীরে পর্যাপ্ত জলের পরিমাণ কম হওয়ার কারণে এই মাথা যন্ত্রণা দেখা দেয়। প্রতিদিন খালি পেটে জল খাওয়ার অভ্যাস করলে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

    * যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্যও খালি পেটে এক গ্লাস জল খাওয়া খুবই প্রয়োজন। যত বেশি জল খাবেন ততই হজম ক্ষমতা বাড়বে। আর তাই শরীরে অতিরিক্ত ফ্যাট জমার কোন সম্ভাবনা তৈরি হবে না।

    অতিরিক্ত জল পান যে ক্ষতি করতে পারে

    পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার শরীরের জন্য যতটাই ভালো অতিরিক্ত জল খাওয়া ঠিক ততটাই ক্ষতি করে আমাদের। অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরের প্রয়োজনে তুলনায় বেশি জল পান করা যাবে না । তাতে হিতে বিপরীত হতে পারে।

    * অতিরিক্ত জল পান করলে ত্বক বেশি সাদাটে হয়ে যায়।

    * বেশি জল পান করলে বারবার মূত্র ত্যাগ একেবারেই স্বাভাবিক বিষয় । তবে এক্ষেত্রে শরীর থেকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বেরিয়ে যেতে পারে যা শরীরকে আরও বেশি অবসন্ন করে দিতে পারে।

    * পর্যাপ্ত পরিমাণে জল খেলে যেমন কিডনির সমস্যা দেখা দেয় না, তেমনি অতিরিক্ত পরিমাণে জল খেলে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে । যা আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই জল পানের পরিমাণ রাখুন নির্দিষ্ট । সুস্থ থাকুন পর্যাপ্ত পরিমাণে জল পান করে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম