Tag: saurav ganguly

  • Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ! বাণিজ্য সম্মেলনের মঞ্চে চমক দিলেন মমতা

    Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ! বাণিজ্য সম্মেলনের মঞ্চে চমক দিলেন মমতা

    ।। প্রথম কলকাতা।।

    Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পূর্বে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। এদিন বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। শুধু ঘোষণা করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সঙ্গে সঙ্গে সৌরভের হাতে, নিজের হাতে লেখা নিয়োগপত্রও তুলে দেন তিনি। সেইসঙ্গে বলেন, “ডোন্ট সে নো, অলওয়েজ সে ইয়েস। উই মাস্ট বি পজিটিভ। উই মাস্ট বি কনস্ট্রাকটিভ।”

    বেশ কয়েক বছর বলিউড সুপারস্টার শাহরুখ খান সরকারি ভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকার পর গত মার্চ মাসে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছিলেন মমতা৷ তার কয়েক মাসের মধ্যেই এবার সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷

    মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “কলকাতায় বড় হয়েছি। আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে। তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে। দেখেছি কীভাবে এরাজ্য ধীরে ধীরে উন্নতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব সহজেই পৌঁছনো যায়। উনি (পড়ুন মমতা ) খুবই কেয়ারিং। শিল্প স্থাপন করতে গেলে কোনও সমস্যা হবে না।” যদিও সৌরভকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী গেরুয়া শিবির।

    উল্লেখ্য, বাংলার এই বাণিজ্য সম্মলেন ৩৫টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ১৭টি দেশ পার্টনার হিসাবে যোগ দিয়েছে এই সম্মেলনে। রাজ্যে গতবারের বাণিজ্য সম্মেলন থেকে ৩.৪২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। সেই দিকে নজর রেখে এবারে আশা করা হচ্ছে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Kolkata International Film Festival 2022: চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান অমিতাভকে, থাকবে বাংলাদেশের তিন ছবি

    ।। প্রথম কলকাতা।।

    Kolkata International Film Festival 2022: আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২২ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে অমিতাভ-জয়ার ‘অভিমান’। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে সেইসঙ্গে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের সিনেমাও। উৎসব উপলক্ষে শনিবার বিকেলে শিশির মঞ্চ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে চলচ্চিত্র উৎসব সম্পর্কে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে হাজির ছিলেন ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীর বাহ হাসদা সহ পরিচালক হরণাথ চক্রবর্তী, কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ, জুন মালিয়া, রুক্মিণী মৈত্র, সুদেষ্ণা রায়, অনন্যা চক্রবর্তী প্রমুখ।

    ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবার সম্মেলনে জানানো হয়েছে, উৎসবে ৪২ দেশের ১৮৩ টি ছবি দেখানো হবে। যার মধ্যে ১৩০ টি ফিচার ফিল্ম ৫৩ টি প্রামান্য চিত্র। কিন্তু উৎসবে ৫৭ টি দেশের ১ হাজার ৭৮টি ছবি দেখানোর আবেদন জমা পড়েছিল। পাশাপাশি জানানো হয়েছে, জায়গা পেয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ফাখরুল আরোফিন খানের ‘জেকে ১৯৭১’। ১০টি প্রেক্ষাগৃহে এবার ছবির প্রদর্শনী করা হবে। মোট ২৩১টি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে সম্মান জানানো হবে তরুণ মজুমদার, প্রদীপ মুখার্জি, শিবকুমার শর্মা ও অ্যাঞ্জেলা ল্যান্সবারিকে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বলিউডের পরিচালক সুধীর মিশ্র।

    এবারও বরাবরের মতো সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সঙ্গীত পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী সহ সেরা কণ্ঠশিল্পী এবং ফিচার ফিল্মকে পুরস্কার দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, বিগ বি-কে নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই বছরে ৮০তে পা দিয়েছেন অমিতাভ। আর তাই তাঁকে ঘিরে সাজতে চলেছে গোটা নন্দন চত্বর।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি, অরিজিৎ সিং ও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীও। আমন্ত্রণ গিয়েছে কুমার শানুর কাছেও। এক কথায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। গতকাল উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। গত বছর এই উৎসবে ৪০টি দেশের ১৬৩টি ছবি প্রদর্শিত হয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version