Tag: mouni roy

  • Mouni Roy: পেটে যেতনা খাবার, মৌনীর জন্য বরাদ্দ ছিল ৩০টি ট্যাবলেট আর ইঞ্জেকশন! কেন জানেন?

    Mouni Roy: পেটে যেতনা খাবার, মৌনীর জন্য বরাদ্দ ছিল ৩০টি ট্যাবলেট আর ইঞ্জেকশন! কেন জানেন?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Mouni Roy: টানা ৩ মাস শয্যাশায়ী ছিলেন গ্ল্যাম ডল মৌনী রায়। গলা দিয়ে নামতোনা খাবার, খেতেন খালি কাঁড়ি কাঁড়ি ওষুধ‌। বরাদ্দ ছিল ৩০টা ট্যাবলেট, সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না অভিনেত্রী। কেরিয়ারের শুরুতেই শেষ হতে চলেছিল জীবন! জানেন কী হয়েছিল বঙ্গতনয়া মৌনীর? কোন ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি? সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন খোদ নায়িকা।জানালেন নিজের জীবনের সেই দুর্বিসহ দিনের কথা।

     

    সিনেপাড়ার অন্যতম চর্চিত নাম মৌনী রায়। বেশকিছু হিট ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। আর এখন তো তিনি বলিউডের গ্ল্যাম ডিভা। অভিনয় থেকে আইটেম ডান্স, সবেতেই হাঁকিয়েছেন ছক্কা। বয়স চল্লিশ‌ ছুঁই ছুঁই হলেও শরীরের গড়ন দেখে তা বোঝা দায়। জানেন, এই মৌনীই নাকি একটা সময় খেতেন কেবল কাঁড়ি কাঁড়ি ওষুধ। রোজ নিতে হত ৩০টি করে ট্যাবলেট আর ইঞ্জেকশন। জানেন কী হয়েছিল অভিনেত্রীর?

     

    ছিপছিপে গড়নের মৌনী আজ অনেকেরই স্বপ্নসুন্দরী। বঙ্গতনয়া বরাবরই সকলের নজর কেড়েছেন তার বোল্ড লুকের সৌজন্যে। কটাক্ষও কম হয়না। কখনও তার ফিগার তো কখনও আবার চর্চার বিষয় হয়ে দাঁড়ায় তার প্লাস্টিক সার্জারি। মৌনীকে নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। তবে জানেন কী, কেরিয়ার শুরুর আগেই জীবন প্রায় শেষ হতে বসেছিল মৌনীর! ঘটে গেছিল ভয়ঙ্কর অঘটন।

     

    এই ঘটনাটি ঘটে মৌনীর কেরিয়ারের শুরুর দিকে। তখনও নাগীন ধারাবাহিকের অফার আসেনি তার কাছে। সেই সময় রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’ সিজন ৯-এর প্রতিযোগী ছিলেন তিনি।‌ এই রিয়েলিটি শো-র দৌলতে জনপ্রিয়তা মিলেছিল ঠিকই, তবে সেই সঙ্গে শেষ হতে বসেছিল তার জীবনও। ঘটে গেছিল ভয়ঙ্কর দূর্ঘটনা। যার জেরে নিতে রোজ নিতে হত ৩০টি করে ট্যাবলেট আর একাধিক ইঞ্জেকশন।

     

    পেটে খাবারটাও যেতনা। বেঁচেই ছিলেন কেবল ওষুধের ভরষায়। সেই সময় সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না মৌনী। শারীরিকভাবে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী।

     

    আসলে ‘ঝলক দিখলাজা’র পরেই শিরদাঁড়ার এল-৪ ও এল-৫ নড়ে গিয়েছিল মৌনীর। হাঁটাচলা তো দূর, সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না তিনি। ওজন বেড়ে গিয়েছিল। প্রায় তিন মাস শয্যাশায়ী ছিলেন তিনি। সেইসব দিনের বর্ননা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমাকে ৩০টা ওষুধ আর একাধিক ইনজেকশন নিতে হত। শিরদাঁড়ায় এপিডুরাল নিতে হত মাঝে মধ্যে। খুবই খারাপ সময় ছিল আমার জীবনের। প্রায় ৩ মাস আমি শয্যাশায়ী ছিলাম। এর পরেই নাগিনের ডাক পাই।’

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Akshay Kumar: ছবি ফ্লপ হওয়ার জেরে বাতিল অক্ষয়ের কনসার্ট! আসল কারণ জানাল সংস্থা

    ।। প্রথম কলকাতা ।।

    Akshay Kumar: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি একজন। নিজের অভিনয় জীবনে দর্শকদের যেমন হিট ছবি উপহার দিয়েছেন, তেমনই তাঁর বেশ কিছু ছবি দর্শকদের নিরাশ করেছে। যদিও তাতে তাঁর জনপ্রিয়তা একটুও কমে যায়নি, বরং ভক্তদের কাছে আজও সমানভাবে ভালোবাসা পান বলিউডের খিলাড়ি কুমার (Khiladi Kumar)। ‘সূর্যবংশী’র পর থেকে তাঁর কোনও ছবি সেরকম ব্যবসা করতে পারেনি প্রেক্ষাগৃহে। এমনকি নতুন বছরের শুরুতেই জুটি বেঁধেছিলেন ইমরান হাসমির সঙ্গে। তাতে খুব একটা ফল হয় না। অভিনেতার ‘সেলফি’ খুব একটা মন জয় করতে পারেনি দর্শকদের। এরই মধ্যে আবার জানা গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে তাঁর আমেরিকার ‘The Entertainers Tour’। কিন্তু কেন? সিনেমা হলে তাঁর ছবি ঠিকমতো ব্যবসা করতে না পারাই কি এর পেছনের কারণ?

    ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিকিট কম বিক্রি হওয়ায় শো বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে এই ট্যুরে থাকার কথা ছিল মৌনি রায় (Mouni Roy), নোরা ফতেহি (Nora Fatehi), অপরাশক্তি খুরানা, সোনম বাজওয়া (Sonam Bajwa) ও দিশা পাটানির (Disha Patani)। কিন্তু এখন আর কিছুই হবে না। তবে শুধু নিউ জার্সির শো বাতিল হয়েছে। উল্লেখ্য, অকল্যান্ড, নিউ জার্সি, আটলান্টা, টেক্সাস-এ শো হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, নিউ জার্সিতে শোয়ের প্রোমোটার ভারতীয় প্রচারক সংস্থার টাকা দিতে ব্যর্থ হয়েছে। আর সেই জন্য বাতিল করা হয়েছে অক্ষয়ের শো। যদিও অন্যান্য জায়গায় কনসার্টে যোগ দিতে সোমবারই মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন তারকারা।

    এদিকে নিউ জার্সির শো বাতিল হওয়ার কারণ হিসাবে SAI USA INC একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা দর্শকদের আশা পূরণ করার সবসময় চেষ্টা করেছি। দর্শকদের প্রত্যাশা মতো শোয়ের আয়োজন করে থাকি। কিন্তু সব সময় সমস্তটা ঠিক হবে, এমনটা নয়। তাই এবার আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এবার অক্ষয় কুমার ও অন্যান্যদের নিয়ে আয়োজিত কনসার্ট বাতিল করতে হচ্ছে’। অন্যদিকে বক্স অফিসে মুক্তি পাওয়া অভিনেতার ‘সেলফি’ সপ্তাহ শেষে ১০ কোটির কিছু বেশি টাকা আয় করতে পেরেছে। অতএব এটিকেও এক প্রকার ফ্লপ বলেই ধরে নিচ্ছে বিশ্লেষক মহল। আগামী দিনে অক্ষয়ের আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে। তিনি নিজের সবটুকু দিয়ে দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করে চলেছেন। এখন দেখার আগামী দিনে তাঁর এই ফ্লপের রেকর্ড ভাঙতে পারে কোন ছবি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Alia Bhatt: ‘পাঠান’ নিয়ে খুশি আলিয়া, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভাঙার প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

    ।। প্রথম কলকাতা ।।

    Alia Bhatt: গেল মাসের শেষে বক্স অফিসে রিলিজ করেছে ‘পাঠান’ (Pathaan)। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ৬ দিনে বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে কিং খানের কামব্যাক ছবি। শাহরুখ-দীপিকার (Shah Rukh-Deepika) জুটি ফের হিট দর্শকমহলে। সেইসঙ্গে এবারে রয়েছে জন আব্রাহামের কামাল। এবার ছবির সাফল্য নিয়ে কথা বলেছেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বলিউডের সবথেকে বড় ব্লকবাস্টার হিসেবে ‘পাঠান’কে আখ্যা দিয়েছেন ইন্ডাস্ট্রির এই দুই তারকা। উল্লেখ্য, জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রেস কনফারেন্স ছিল মঙ্গলবার। আর সেখানেই বাদশার ছবি নিয়ে এমন মতামত দিয়েছেন দুই তারকা।

    শুরুতে ছবিকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কিন্তু যে ছবিটি করেছেন, সে হল বলিউডের বাদশা, এটা কখনোই ভুললে চলবে না। চার বছর পর তাঁকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অগণিত মানুষ। তাই বয়কটকে বুড়ো আঙুল দেখিয়ে ২৫ জানুয়ারি থেকে বক্স অফিস কাঁপাচ্ছে কিং খান। এই নিয়ে ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার আলিয়া জানান, ‘একজন শিল্পী হিসেবে আমাদের মধ্যে এতটা আগ্রেশন আছে বলে, আমার মনে হয় না। আমরা কাজ করতে পেরেই ধন্য। আমি মনে করি, আমরা দর্শকদের কাছে নিজেদের সমর্পণ করি। এর পর তাঁরা যা খুশি আমাদের নিয়ে ভাবতেই পারেন, বলতেই পারেন। আমরা যতক্ষণ তাঁদের বিনোদন দেওয়ার কাজ করছি, ততক্ষণ সেটা ভালোভাবে চেষ্টা করব’।

    ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রির একজন হতে পেরে খুবই খুশি। ‘পাঠান’ ভারতীয় সিনেমার সবথেকে বড় ব্লকবাস্টার ছবি। আমার মতে, সবার অন্তত একবার করে এই ছবিটার জন্য হাততালি দেওয়া উচিত। আমি প্রার্থনা করি এই মুহূর্ত যেন বারবার ফিরে আসে এবং স্থায়ী হয়’। তাঁর ছবির সঙ্গে পাঠানের তুলনা করা হলে আলিয়ার (Alia Bhatt) জবাব, ‘সব ছবির উচিত সব ছবির রেকর্ড ভাঙা’। প্রসঙ্গত, জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে রণবীর কাপুর (Ranbir Kapoor), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাগার্জুন, মৌনি রায় (Mouni Roy) সহ আরও অনেকে ছিলেন। ছবি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকা কামিয়েছিল। এদিকে ‘পাঠান’ বয়কট নিয়ে ব্যঙ্গ করেছেন বরুণ। বলেছেন, বোঝা যাচ্ছে যে মানুষ কেবল বিনোদন পেতে চায়। মানুষ যদি পাঠানকে ভালোবাসে, তাহলে তাঁদেরকে বাসতে দিন। ছবির কালেকশন বলে দিচ্ছে ভারতীয় ছবির জোর কতটা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood New Year: ‘হ্যাপি নিউ ইয়ার’, নতুন বছরকে কীভাবে স্বাগত জানাল বলিউড?

    ।। প্রথম কলকাতা।।

    Bollywood New Year: ২০২২’কে বিদায় জানিয়ে ২৩-এর আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। সকলেই যে যার যার মতন করে ৩১-এর রাতে সেলিব্রেট করেছেন। কেউ পরিবারের সঙ্গে বাড়িতে আসর জমিয়েছিলেন, কেউ আবার বাইরে বন্ধুদের সঙ্গে মজেছিলেন বর্ষবরণের আনন্দে। গোটা সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে নতুন বছরের শুভেচ্ছা। এই আনন্দের মরসুমে অন্য মেজাজে ধরা দিয়েছে বলিউড।

    রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে আলিয়া ভাটকে ( Alia Bhatt) নিজের কাছের মানুষদের নিয়ে সেলিব্রেট করতে দেখা গিয়েছে এবারের বর্ষবরণ। তবে মেয়ে রাহাকে দেখা যায়নি। অন্যদিকে নতুন বছরের প্রথম রাত মালাইকা আরোরা (Malaika Arora), অর্জুন কাপুর (Arjun Kapoor), বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও নাতাশা দালালকে (Natasha Dalal) দেখা গিয়েছে একসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় মালাইকা শেয়ার করেছেন সেই ছবি। এদিকে আবু ধাবিতে স্বামী সূর্য নামবিয়ার সঙ্গে নতুন বছরের পার্টিতে মেতেছেন মৌনী রায় (Mouni Roy)। ছবিতে ব্ল্যাক রঙের ড্রেসে ধরা দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে স্ত্রীর সঙ্গে ম্যাচিং জামা পরে দেখা গিয়েছে স্বামী সূর্যকে। নায়িকার গালে আলতো করে নিজের ছোঁয়া রেখেছেন সূর্য।

    আলোর নিচে ভালোবাসায় মাখা ছবি তুলেছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। যা শেয়ার করেছেন অভিনেত্রী। স্বামী ভিকির সঙ্গে নতুন বছর উদযাপন করতে দেখা গিয়েছে অঙ্কিতা লোখণ্ডেকে (Ankita Lokhande)। সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন নিজেদের ঘরোয়া পার্টির ছবি। কালো-সোনালী পোশাকে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিকে দুবাইয়তে দেখা মিলল সিড-কিয়ারার (Sid-Kiara)। প্রযোজক করণ জোহর (Karan Johar) এবং ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra) সঙ্গে নিজেদের নতুন বছর উদযাপন করেছেন বলিউডের এই তারকা জুটি। ‘বারবার দেখো’ অভিনেতাকে কালো পোশাকে দেখিয়েছে হ্যান্ডসাম। যেখানে সুন্দর সবুজ ওয়ান পিসে ধরা দিয়েছেন কিয়ারা। এই মুহূর্তে বলিউডের হট টপিক তাঁরা। এদিকে আবার বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনন্যা পান্ডে (Ananya Panday)।

    ফেসবুকে ওয়াইনের বোতল হাতে সুইমিংপুলে নিজের ছবি শেয়ার করেছেন বিজয় দেবরকোন্ডা‌ (Vijay Deverakonda)। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এমন একটি বছর যেখানে আমাদের সকলের মুহূর্ত ছিল, যখন আমরা হেসেছি, নীরবে কেঁদেছি, লক্ষ্যের পিছনে ছুটেছি, কিছু জিতেছি, কিছু হেরেছি। আমাদের সবকিছু উদযাপন করতে হবে, কারণ এটাই জীবন। শুভ নববর্ষ মাই লাভস, নতুন বছর শুভ হোক!’ সেইসঙ্গে হার্ট ইমোজি পোস্ট করেছেন অভিনেতা। বলতে গেলে, গোটা বিনোদন জগত মেতেছে বর্ষবরণের আনন্দে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nora Fatehi: বিশ্বকাপের ফাইনালে নাচবেন নোরা, তালিকায় রয়েছেন আর কারা কারা?

    ।। প্রথম কলকাতা।।

    Nora Fatehi: ফিফা বিশ্বকাপ ২০২২-এর ‘ফ্যান ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করেছিলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi)। এবার ১৮ ডিসেম্বর, রবিবার কাতারে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এর (FIFA World Cup 2022) সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রস্তুত তিনি। ফাইনালে খেলবেন লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। শনিবার এই খবর ফিফার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।

    ট্যুইটারে লেখা হয়, ‘রবিবারের রাত সকলের কাছে মনে রাখার মত হবে। হ্যাশট্যাগ কাতার ২০২২ ফাইনালের আগে সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো এবং আইশা (Davido and Aisha), ওজুনা এবং গিমস (Ozuna and Gims) ও নোরা ফাতেহি, বলকীস, রহমা রিয়াদ এবং মানালের লাইভ পারফরম্যান্স থাকছে’। এরপর স্টাইলিশ পোশাকের সঙ্গে মুম্বই বিমানবন্দরে কাতারের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে নোরাকে।

    এর আগে বিশ্বকাপে পারফর্ম করে বিতর্কের অংশ হয়ে উঠেছিলেন বলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব। দোহার (Doha) আল বিদ্দা পার্কে আয়োজিত ফিফা বিশ্বকাপের ‘ফ্যান ফেস্টিভাল’-এ পারফর্ম করার পর, তাঁর বিরুদ্ধে ভারতীয় পতাকার অপমান করার অভিযোগ ওঠে। যদিও ইভেন্টে ‘ও সাকি সাকি’ (O Saki Saki) সহ একাধিক হিট গানে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল সকলকে। তিনি ফিফার অফিসিয়াল গানেও (Light The Sky) নাচ করেছিলেন।

    অন্যদিকে চলতি বছর বিশ্বকাপে বলিউড সেলেবদের আগ্রহ সামনে এসেছে। ইতিমধ্যেই কাতারে চলে গিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফাইনালে ট্রফি উন্মোচন করবেন তিনিই। সেইসঙ্গে আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur), অনন্যা পান্ডে (Ananya Panday), আদিত্য সিল (Aditya Seal), মৌনি রায়ের (Mouni Roy) মতো সেলিব্রিটিদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে। আজ, রবিবার ফ্রান্সের (France) মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina)। সকল ফুটবলপ্রেমীরা চায় এবারে ট্রফি উঠুক মেসির হাতে। ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। আর তার আগে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন ম্যাচের পাশাপাশি নোরার পারফরম্যান্স দেখতেও আগ্রহী দর্শকরা।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mouni Roy: বাংলা রিয়ালিটি শো’র বিচারকের আসনে মৌনী? খবর প্রকাশ্যে আসতেই হুলুস্থূলুস নেটপাড়ায়

    ।। প্রথম কলকাতা।।

    Mouni Roy: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়া বেশ কতগুলি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি তাঁর। এবার বলিউডের পর টলিপাড়ায় দেখা যাবে তাঁকে। ‘অন্য সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের আসনে দেখা যাবে মৌনী রায়কে।

    সম্প্রতি বেশ কয়েকবার শহরে পা রেখেছেন অভিনেত্রী। কখনও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য, কখনও নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের প্রচারের জন্য তিলোত্তমায় দেখা গিয়েছে মৌনীকে। এবার রিয়ালিটি শো’র বিচারকের আসনে পাকাপাকিভাবে দেখা মিলবে তাঁর। যার জন্য নিয়মিত শ্যুটিং করবেন শহরে। এই শো’র পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন। ‘টনিক’ ও ‘প্রজাপতি’ ছবি দুটির পরিচালক তিনিই। প্রথমবার বাংলা টেলিভিশনের একটি নন-ফিকশনের পুরোটা জুড়ে থাকবেন মৌনী।

    ‘অন্য সময়’ থেকে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেছেন, ‘আমি সবসময় কলকাতায় কাজ করতে চেয়েছি। ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে সেটা করতে পারছি। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না’। কিন্তু হঠাৎ এই নাচের শো’কেই কেন? মৌনী বলেছেন, সম্প্রতি অন্য একটি নাচের রিয়ালিটি শো’র বিচারক ছিলাম আমি। তখনই আগ্রহ বাড়ল। তারপর এই নন-ফিকশনের ভাষা বাংলা, শ্যুটিং হবে কলকাতায়। শহরটা আমার মনের খুব কাছের, তাই মনে হলো বাংলার নতুন প্রতিভাদের খুঁজে বের করার কাজে মেতে উঠি’।

    কলকাতায় এসে কী কী করবেন, ইতিমধ্যেই তার পরিকল্পনা করে ফেলেছেন নায়িকা। দক্ষিণেশ্বর কালী মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে শুরু করে শহরতলীর আরও নানা জায়গা ঘুরতে চান মৌনী। সেইসঙ্গে খেতে চান নলেনগুড়ের সন্দেশ, কলকাতার এগরোল, চাইনিজ খাবারগুলি। আর এগুলি তাঁর পছন্দের খাবারের তালিকায় আসে। অভিনেত্রীর বক্তব্য, কলকাতায় যে কদিন থাকব, পুরনো আমলের নিরামিষ খাবার চেখে দেখতে চাই।

    অন্যদিকে রিয়ালিটি শোর মূল কান্ডারি সম্রাট ঘোষের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম। তাঁর বক্তব্য, ‘আমাদের চ্যানেলে বিভিন্ন রিয়ালিটি শো’র দরুন এমন সমস্ত প্রতিভাকে খুঁজে বের করা হয়, যাঁরা বাঙালি দর্শকদের আপন হয়ে ওঠেন। এই বছর থাকছেন মিঠুনদাও। মৌনী ভীষণ ভালো নাচেন। ওঁর পথচলা নতুনদের অনুপ্রেরণা জোগাবে। মৌনীর থেকে অনেক কিছু শিখতে পারবে প্রতিযোগীরা’। পাশাপাশি চ্যানেলের তত্ত্বাবধানে থাকা নবনীতা চক্রবর্তীর বক্তব্য, ‘বাঙালির ঘরে ঘরে পরিচিত মুখ মৌনী। বাংলায় প্রথম শো ‘ডান্স বাংলা ডান্স’কে তিনি যে বেছে নিয়েছেন, এটাই আনন্দের বিষয়। মিঠুন চক্রবর্তী এবং মৌনী রায় দু’জনে দুই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে। তাঁদের অভিজ্ঞতার পরিধি বিরাট। তাই তাঁদের উপস্থিতি এই শো’কে সমৃদ্ধ করে তুলবে’। অডিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে মৌনী শহরতলীতে পা রাখতেই যে শোরগোল পড়ে যাবে টলিপাড়ায়, তা আর বলতে লাগে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version