Tag: marriage

  • Wedding Banarasi saree: সামনেই বিয়ে ? বেনারসি কেনার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

    Wedding Banarasi saree: সামনেই বিয়ে ? বেনারসি কেনার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

    ।। প্রথম কলকাতা ।।

     

    Wedding Banarasi saree: বিয়েতে সব কনেই চান তার সাজ যেন একেবারে নিখুঁত হয়। আপনার কি সামনেই বিয়ে? বেনারসি কিনতে যাওয়ার পরিকল্পনা করছেন? বেনারসি কেনার আগে কোন কোন বিষয় গুলি মাথায় না রাখলে ঠকবেন জেনে নিন। আসলে বিয়ের দিন পরনে বেনারসি রাখেন বেশিরভাগ কনে। বাজারে এখন বেনারসির অনেক ধরণ রয়েছে। বেনারসি শাড়ির ধরন এবং নকশায় অনেক বৈচিত্র রয়েছে। যেমন কাতান বেনারসি, কোড়া বেনারসি ,জর্জেট বেনারসি তানচই বেনারসি। তাই বেনারসি কেনার আগে কোন ধরনের বেনারসি আপনার পছন্দ বা কি ধরনের বেনারসি কিনতে চাইছেন তা আগে ঠিক করে রাখুন। কেনাকাটা শুরুর আগে শাড়ির বাজেট স্থির করুন। দোকানে গিয়ে সেই দামের মধ্যেই বেনারসি দেখতে শুরু করুন। কোন মরসুমে বিয়ে করছেন সেটা কিন্তু মাথায় রাখতেই হবে।

     

    শীতের মরসুমে বিয়ে হলে একটু ভারী বেনারসি কেনাই যায়। আমার গরমের সময় বিয়ে থাকলে হালকা বেনারসি কেনাই ভালো। না হলে বিয়ের দিনে মুশকিলে পড়বেন। বিয়ের জন্য প্রত্যেক বাঙালি পরিবারেই বেনারসি শাড়িকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যথেষ্ট কদর আছে এই বেনারসি শাড়ির। বেনারসি শাড়ি কিনতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হয়। বিয়ের বেনারসি কিনতে গিয়ে শাড়ির দুই পিঠে ঘন সুতোর কাজ দেখতে পাচ্ছেন কিনা লক্ষ্য করবেন। নকল বেনারসি উল্টোপিঠ খসখসে হতে পারে।

    অত্যন্ত উন্নতমানের সুতো ও সিল্ক দিয়ে তৈরি হয় বেনারসি শাড়ি। রূপলি ও সোনালী রঙের জরি সুতো দিয়ে এই বেনারসি শাড়ি বোনা হয়। আপনি হাত দিয়েই এর মান বুঝতে পারবেন।আপনারা যখন বেনারসি কিনবেধ তখন আপনাদের খেয়াল রাখতে হবে সেই শাড়ির রং যেন আপনাদের ত্বকের রকে আরো বেশি করে হাইলাইট করে। আরো অপূর্ব দেখতে লাগবে তাহলে আপনাকে। আপনার কমপ্লেকশন ব্রাইট হলে বিভিন্ন উজ্জ্বল শেড বেছে নিতে পারেন। আর না হলে একটু ডার্কশেট বেছে নিতে পারেন দেখতে ভালো লাগবে আপনাকে। শাড়ি একবার গায়ে জড়িয়ে ট্রায়াল দিতে ভুলবেন না। কারণ আপনি অনেকগুলো টাকা এর পিছনে খরচ করছেন। তাই কেনার আগে অবশ্যই একবার ট্রায়াল দিন। আপনার বিয়ের দিন আপনাকে কেমন দেখতে লাগবে তার একটি ঝলক যেন অবশ্যই সেদিন আপনি দেখতে পান।

     

    আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বেনারসি যেন ছোট বুটি কিংবা বড় বুটির হয়। কারণ বিয়েতে কোনের সাজের বেশিরভাগ জুড়েই থাকে বেনারসি। এবার বেনারসিতে যদি অতিরিক্ত নকশা থাকে। ভারী কাজের হয় তাহলে ব্লাউজ গয়না ওড়না সবই চাপা পড়ে যায়। শাড়ি পাটলি পাললু না হলেই ভালো। সেই সঙ্গে চওড়া পাড়ের বেনারসি কিনবেন না। এতে যেমন বেটে লাগে তেমনই শাড়ি পিন করতে গেলেও অসুবিধা হয়।

     

    অনেক সময় ডিজাইন খোলে না। ৪ ইঞ্চির বেশি চওড়া পার কিনবেন না। বেনারসি কেনার আগে অবশ্যই আপনার গয়নার কথা ভেবে নেবেন। কারণ শাড়ি এবং গয়না মানানসই না হলে কিন্তু বিশেষ দিনের সাজটা গন্ডগোল হয়ে যাবে। দোকানে গেলাম আর বেনারসি কিনে ফেললাম একদম না। পরিবর্তে পরিকল্পনা করে দোকান থেকে বেছে বেনারসি কিনুন। আর জীবনের বিশেষ দিনে হয়ে উঠুন আরো সুন্দর এবং নজর কারা।

    https://fb.watch/s-zpVrp0eL/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Arbaaz Khan: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সলমনের ভাই! কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আরবাজ?

    ।। প্ৰথম কলকাতা ।।

    Arbaaz Khan: ফের বিয়ের সানাই বাজবে খান পরিবারে। আবারও বর বেশে দেখা যাবে বলি অভিনেতা সলমন খানের ভাই আরবাজ খানকে। প্রথমে মালাইকার সঙ্গে বিচ্ছেদ এবং তারপর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ব্রেকআপ। ৫৬ বছর বয়সী আরবাজ ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আগামী ২৪ ডিসেম্বর আরবাজ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিয়ের তারিখও নিশ্চিত হয়েছে। ৬ বছর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। তারপর মালাইকা সম্পর্কে গেছেন অর্জুন কাপুরের সঙ্গে। কিন্তু আরবাজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কার সাথে ? কে সেই প্রেমিকা? তিনি হলেন রূপটান শিল্পী সুরা খান। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে, পাটনা শুক্লা’-র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি বন্ধুত্ব তৈরি হয় আরবাজ এবং সুরার মধ্যে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। যদিও তাঁরা এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও পরিকল্পনার কথা জানাননি।

    উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের দাম্পত্যজীবনের পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে। পরবর্তীতে বলিউড ভাইজানের ভাই প্রেমে পড়েন ইটালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির। সেই প্রেমও টেকেনি বলেই খবর। তারপর শুটিং সেটে আলাপের পর একেবারে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত আরবাজ ও সুরার। তাড়াহুড়ো করেই চলছে এই জুটির বিয়ে। খুব ঘনিষ্ঠভাবে বিয়ে হবে। অর্থাৎ আরবাজ-শৌরার বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bollywood Marriage 2023: ২০২৩-এ বলিউডে বিয়ের পিঁড়িতে বসলেন কারা? আপনার চোখে বেস্ট জুটি কে

    ।। প্রথম কলকাতা ।।

    Bollywood Marriage 2023: এবার গোটা বছর ধরেই সানাই বেজেছে বলিউড জুড়ে। কারো কারো প্রেম ভেঙেছে। আবার কারো কারো প্রেম পরিণতি পেয়েছে। তাঁদের অনেকেই হানিমুন সেড়ে এখন নতুন সংসার সাজিয়ে গুজিয়ে নিচ্ছেন। আপনাদের মতোই তাঁরাও শীতের এই ফেস্টিভ মুডের আনন্দ নিতে তৈরি। এবছর কে কে বিয়ের পিঁড়িতে বসলেন বলুন তো? হ্যাঁ। আপনাদের অনেকেই গড় গড় করে নিশ্চয়ই সেসব বলে দিতে পারবেন। আসলে বলিউডের যে কোনও সেলিব্রিটির বিয়ে মনের মধ্যে গাঁথা হয়ে যায়। বার বার সেসব ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে ইচ্ছে করে। ২০২৩-এ টিনসেল টাউনে গাঁটছড়া বাঁধলেন কারা?

    এ বছরের প্রথম মাসেই চার হাত এক হয় কেএল রাহুল ও আথিয়া শেট্টির। বহু বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন এই দুই তারকা। ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালা ফার্ম হাউজে বসেছিল বিয়ের আসর।তিনদিন ধরে সেখানেই চলে বিয়ের অনুষ্ঠান। মনে আছে নিশ্চয়ই সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মন্ডপ।পরিবার ও কাছের বন্ধুদের আশীর্বাদ ও ভালোবাসায় সম্পন্ন হয়েছিল সেই বিয়ে। অনামিকা খান্নার ডিজাইন করা প্যাস্টেল রং এর একটি লেহেঙ্গা পড়েছিলেন অভিনেত্রী। রাহুল পড়েছিলেন একই রংয়ের শেরওয়ানি।

    আচ্ছা সিড কিয়ারার বিয়ে ভুলবেন কি করে। প্রেম যে করতেন তা-ও কখনও প্রকাশ্যে আনেননি। সকলের নজর এড়িয়ে প্রায় চুপিচুপি বিয়ে সেড়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণীর। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। ঘোড়ার গাড়িতে চেপে প্রাসাদে ঢুকেছিলেন বর। জানেনই তো, শেরশাহ ছবি করতে গিয়ে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। সেটাই পরবর্তীতে গড়ায় প্রেমে। কিয়ারা এবং সিদ্ধার্থ দুজনেই মনীশ মালহোতরার ডিজাইন করা পোশাক পড়েছিলেন বিয়ের দিন।

    ৬০বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা আশিষ বিদ্যার্থী‌। জামাইষষ্ঠীর দিন বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলেন তিনি। কলকাতাতেই সারেন দ্বিতীয় বিয়ে। অসমের মেয়ে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন তিনি।

    পুজোর মাত্র কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। উদয়পুরে বসেছিল তাঁদের বিবাহ বাসর। ২৪ সেপ্টেম্বর দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লম পাপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রীজিতা দে। জার্মানিতে ক্রিশ্চান মতে বিয়ে করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। সাদা গাউনে অভিনেত্রী কে দেখতে লাগছিল অসামান্য।

    ফেব্রুয়ারির ১৬ তারিখ আইনি বিয়ে সেরে সকলকে চমকে দেন স্বরা। মার্চ মাসে অনুষ্ঠিত হয় স্বরা এবং ফাহাদের সোশ্যাল ম্যারেজ। নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা এই বছরের জানুয়ারির ২৭ তারিখ বিয়ে করেন।সত্যদীপ মিশ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

    সানি দেওলের ছেলেরও এই বছর বিয়ে হল। করণ তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে জুনের ১৮ তারিখ গাঁটছড়া বাঁধেন। ঐতিহ্যবাহী মনিপুরী রীতিমেনে দীর্ঘদিনের প্রেমিকা মডেল অভিনেত্রী লিণ লাইশরামকে বিয়ে করেন বলিউড অভিনেতা রনদীপ হুডা। তাদের বিয়ের ,ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়ে।

    আবার মানবী গাগরু দীর্ঘদিনের প্রেমিক বরুন কুমারের সঙ্গে চলতি বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন একটি লাল শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। ২০২০ সালের ৩১শে মে বিয়ে হয়েছিল হার্দিক পান্ডিয়া নাতাসার। ছিল আইনি বিয়ে। এই বছরের ১৪ ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ে করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। রাজস্থানের উদয়পুরে বসেছিল বিয়ের আসর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sourav Das: আর ছেলে পেলেন না? দর্শনাকে কটাক্ষ শুনতে হচ্ছে বিয়ের আগে! অনিন্দিতার স্মৃতি আঁকড়ে সৌরভ দাস?

    ।। প্রথম কলকাতা ।।

    Sourav Das: দর্শনাকে বিয়ে তো করছেন সৌরভ কিন্তু বিয়ের আগে থেকেই নানা খোঁচা খেতে হচ্ছে দর্শনাকে। সৌরভের মতো ছেলেরা নাকি সংসার করতে পারবে না। বেছে বেছে এই ছেলেকেই কেন বিয়ে করছেন ? সোশ্যাল মিডিয়ায় এমন কমেন্টেই ছড়াছড়ি। আগে কার কার সাথে সম্পর্কে ছিলেন সৌরভ দাস? অনিন্দিতার সাথে সম্পর্ক ভাঙার সময়ে বলেছিলেন নিজেকে সময় না দিতে পারলে একটা সম্পর্ককে সামলাবো কী ভাবে? প্রাক্তনরা কি আদৌ অতীত হতে পেরেছেন? ইনস্টাগ্রাম জুড়ে শুধুই অনিন্দিতা। ফ্যামিলি অ্যালবামে প্রাক্তনের সাথে ঘনিষ্ঠ ছবি আর কার কার সাথে প্রেম করেছেন মন্টু পাইলট?এখনও প্রাক্তনের স্মৃতি আঁকড়ে সৌরভ দাস! বলছেন নেটিজেনরাও।

    বিয়ের সানাইের সুর এখন সৌরভের বাড়ি জুড়ে। কিন্তু প্রাক্তনদের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পেরেছেন আদৌ? তাঁর ইনস্টাগ্রামে উঁকিঝুঁকি মারলেই উত্তরটা পাওয়া যাবেব। ফ্যামিলি অ্যালবামে পর পর অনিন্দিতার সাথে ছবি আদুরে প্রেমের মুহুর্তের পোস্টও রয়েছে দর্শনার। সাথে বিয়ের আগে তা এখনো ডিলিট করেননি টেলি নায়ক। গুটিমল্লার ছবিতে একসাথে কাজ করেছিলেন সৌরভ অনিন্দিতা। আর সেই ছবি করতে গিয়েই প্রেম পর্ব শুরু হয়েছিল তাদের। সেই প্রেম ভাঙে প্রায় দুবছর আগে। তারা একরসাথে একটা ফ্ল্যাটও কিনেছিলেন যা এখন দুভাগ হয়ে গিয়েছে। অনিন্দিতার সাফ কথা ছিল যে সৌরভের সঙ্গে থাকতে শুরু করেছিলাম তার সঙ্গে আজকের সৌরভের অনেক তফাৎ। হঠাৎ কেন এতো পরিবর্তন! অথচ সেই অনিন্দিতা এখনও সোশ্যাল মিডিয়ার পেজ জুড়ে।

    নেটিজেনরাও এটাও মনে করিয়ে দিচ্ছেন। মৈনাক ভৌমিকের চিনি, যে ছবিতে একসঙ্গে কাজ করেছেন মধুমিতা সরকার ও সৌরভ দাস। এই ছবির সময় থেকেই সৌরভ-মধুমিতার সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াতো টেলিপাড়ায়। এমনও শোনা গিয়েছে, মধুমিতা-সৌরভ দাস-এর ঘনিষ্ঠতার জন্যই নাকি ভাঙন হয়েছে সৌরভ-অনিন্দিতার সাজানো সংসার। সৌরভ দাস যদিও গোটা বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে যাই বলুক না কেন সেই ঘনিষ্ঠতার জেরে সৌরভ-অনিন্দিতার সম্পর্কের বাঁধনও যে আলগা হয়েছে। তা কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের মানুষজনের নজর এড়ায় নি।

    যদিও দর্শনার স্পষ্ট জবাব ওর মধ্যে একটা অদ্ভুত কোয়ালিটি আছে। সমস্ত মানুষের সঙ্গে একইভাবে মিশতে পারে। ওর এই সিম্পলিসিটি আমার ভালো লেগেছিল। ও মানুষের জন্য বন্ধুদের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেটা খুব মানুষ পারে। আর ট্রোলিং! ওসব নিয়ে এখন আর ভাবি না।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Darshana-Sourav Marriage: জমজমাট গায়ে হলুদ পর্ব সৌরভ-দর্শনার, প্রেমের সম্পর্কের আজই সাত পাকে পরিণতি

    ।। প্রথম কলকাতা ।।

    Darshana-Sourav Marriage: মন্টু পাইলটের জীবনে ভ্রমর এলো গুনগুনিয়ে …রিল নয় রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে সৌরভ দাস ৷ প্রেম জীবন পেড়িয়ে অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে চার হাত এক হতে চলেছে অভিনেতা সৌরভ দাসের ৷ গোধূলি লগ্নেই চারহাত এক হবে সৌরভ ও দর্শনার। তাঁরা সেরে ফেলেছেন গায়ে হলুদও। গায়ে হলুদ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি ও ধুতিতে দেখা গেল সৌরভকে। অন্যদিকে, হলুদ শাড়িতে দর্শনা সাজলেন সাবেকি সাজে। পরনে সোনার গয়না। ইতিমধ্যেই বিয়ে উপলক্ষে আলোর সাজে সেজে উঠেছে দর্শনা ও সৌরভের বাড়ি। গায়ে হলুদ আর বিয়ের সকালের যাবতীয় অনুষ্ঠানের জন্যও ফুল দিয়ে সাজানো হয়েছে। উল্লেখ্য, কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসছে। দর্শনা বণিক অধিবাস থেকে গায়ে হলুদ সব অনুষ্ঠানের জন্যই বেছে নিয়েছেন বেনারসি শাড়ি। তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা পরবেন সৌরভ।

    বাঙালি রীতি মেনে সৌরভ-দর্শনা বিয়ে করছেন ঘটা করেই । সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে টুকিটকি আপডেট দিচ্ছেন দুজনেই। ইতিমধ্যেই ফাঁস হয়েছে সৌরভ-দর্শনার বিয়ের কার্ডও। গত মাসের শেষেই বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সৌরভ-দর্শনা যে প্রেম করছেন, এমন আভাস স্পষ্ট হওয়ার আগেই সোজা বিয়ের পিঁড়িতে দুজনে!

    শীতের বাজারে চলছে জমজমাট বিয়ের মরশুম। প্রত্যেক বছরের মতো এবারও টলিপাড়াতেও রয়েছে একগুচ্ছ বিয়ের খবর। ইতিমধ্যেই চার হাত এক হয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর, তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখে গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। এবার পালা অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Pre-Bridal Juice: রূপচর্চা নয়! এক পানীয়তেই ত্বক হবে উজ্জ্বল, উঠে যাবে দাগছোপ

    ।। প্রথম কলকাতা ।।

    Pre-Bridal Juice: সামনেই বিয়ে? আর মাত্র কয়েকটা দিন বাকি? এদিকে কাজের চাপে একেবারেই রূপচর্চা করার সময় পাচ্ছেন না? অথচ বিয়ের আগে গ্লোইং স্কিন চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। রূপচর্চা নয়, বিয়ের আগে ত্বকের গ্লো ফেরান একটি পানীয় খেয়েই। কয়েকদিন এই পানীয় খেলেই রেজাল্ট পাবেন। ত্বক হবে উজ্জ্বল সেই সাথে সমস্ত দাগছপও দূর হবে। শরীর থাকবে একদম সুস্থ। কিভাবে বানাবেন এই পানীয় জেননিন ঝটপট।

    সব সময় মুখে ক্রিম মাখলেই ফর্সা হওয়া যায় না। দিনরাত ফেসিয়াল করলেই যে মুখের গ্লো বাড়বে এমনটাও হয় না। শরীরকে ভিতর থেকে সুস্থ রাখাও খুব জরুরি। আর তাই রূপচর্চার পাশাপাশি নজর দিতে হবে রোজকারের খাবারেও। খাবারের মধ্যে যাতে প্রোটিন, পুষ্টি এসব সঠিক পরিমাণে থাকে সেই দিকে নজক দিন। রোজ জল বেশি করে খেতে হবে। সঙ্গে ফল, সবজি এসব অবশ্যই রাখবেন। বেশি তেলমশলা চলবে না। সাথে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিশমিশ, দারচিনি আর মৌরি দিয়ে এই পানীয় বানিয়ে খেতে পারেন। এতে শরীর থেকে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে। ত্বক উজ্জ্বল হবে। সহজে বুড়িয়ে যাবে না। আর শরীর ভিতর থেকে সুস্থ থাকবে।

    ডিনার সেরে ৩০ মিনিট পর খান এই পানীয়। ১০ থেকে ১২ টা কিশমিশ ভাল করে ধুয়ে একগ্লাস জলের মাপে ফুটতে দিন। দিয়ে দিন এক চামচ ছোট মৌরি। এই মৌরি আর কিশমিশের মধ্যে থাকে অ্যান্টি এজিং গুণ, যা ত্বকের জন্য ভাল। ফুটতে থাকা জলের মধ্যে দিন কয়েকটি দারচিনির টুকরো। মাঝারি আঁচে সমস্ত উপকরণটিকে ফোটাতে হবে ১০ মিনিট। উষ্ণ গরম অবস্থাতেই কিশমিশ, মৌরি জল থেকে তুলে নিন। বাকি জল ছেঁকে একটা গ্লাসে নিতে হবে। এর মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। রোজ নয়, সপ্তাহে চারদিন করে এই জল খেলেই কাজ হবে।

    গরম অবস্থাতেই খান এই পানীয়। এই জল খাওয়ার ৩০ মিনিট পর ঘুমোতে যান।সান ট্যান তুলতেও কাজে আসে এই পানীয়। কিশমিশের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় তা খুবই উপকারী। আগে কিশমিশ চিবিয়ে খান। তারপর চুমুক দিয়ে জল খান। এই কিশমিশ ফোটানো জল খেলে ঘুম ভাল হয়। চোখের তলায় কালি পড়বে না। শরীর থেকে টক্সিন বের করে দেবে। ভেতর থেকে শরীর রাখবে পরিষ্কার। আর উজ্জ্বলও হবে আপনার ত্বক।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • লুকনো প্রেমের পরিণতি! ডিসেম্বরেই বিয়ে সৌরভ দাসের, পাত্রী টলিউডের সুন্দরী নায়িকা

    ।। প্রথম কলকাতা ।।

    এ যেন টলিপাড়ায় একের পর এক তারকার বিয়ের লাইন পড়েছে মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের দম ফেলার সময় নেই। কারণ আজ এই তারকার বিয়ে, তো কাল ঐ তারকার বিয়ে। দুদিন ধরে টলি পাড়া মুখোর হয়ে উঠেছিল পরমব্রত ও প্রিয়ার বিয়ের খবরে। সই দিয়ে সেরেছেন পরম পিয়া। ঠিক সেই সময় টলিপাড়ার আরেক জুটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাত পাকে বাঁধা পড়ার। ব্যাস সঙ্গে সঙ্গে টলিউডে আর এক বিয়ের খবর। আবার ডিসেম্বরেই বিয়ে! ভাবছেন কোন জুটির কথা বলছি! এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আর কেউ নন, স্বয়ং সৌরভ দাস কিন্তু পাত্রী কে? সৌরভ দাসের বিয়ে বলে কথা, মন্টুর পাত্রী হলেন দর্শনা বনিক।

    অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে দীর্ঘদিন লিভিন সম্পর্কে ছিলেন সৌরভ, কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অনিন্দিতা বসু এখন অতীত। বেশ কিছু মাস ধরে খবর আসছিল সৌরভ এখন দর্শনা বণিকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় টালিগঞ্জের সৌরভ অনিন্দিতার মাখোমাখো প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। একপ্রকার সংসার পেতে ছিলেন দুজনে কিন্তু আচমটাই ছদ্মপতন। অনিন্দিতা সেই সময় জানিয়েছিলেন আগের সৌরভ আর বর্তমান সৌরভের অনেক তফাৎ। সবকিছুই এখন অতীত। এবার মন্টু পাইলট ছাদনা তলায়। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতে চমকে যাচ্ছেন অনেকেই।

    শোনা যাচ্ছে ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের এই দুই অভিনেতা অভিনেত্রী। কলকাতার একটি আলিশান হোটেলে হবে বিয়ে। দর্শনার নাকি বিয়ের সাজ অর্থাৎ লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। হিন্দু শাস্ত্র মেনে সাত পাকে ঘুরবেন তারা। আগামী ১৫ই ডিসেম্বর সন্ধ্যার লগ্নে দর্শনা সৌরভের চারহাত এক হবে। সৌরভ এবং দর্শনের প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছিল। সম্প্রতি তারা যে আরো ঘনিষ্ট হয়েছেন সে খবর আসছ কিন্তু তাদের হঠাৎ বিয়ের আমন্ত্রণ পত্র পেয়ে রীতিমতো চমকে গিয়েছেন অনেকে। কারণেই সম্পর্ক নিয়ে তারা কোনদিনই সেভাবে মুখ খোলেননি। নিদুজনকে বেশ কিছু ইভেন্টে একসঙ্গে দেখা যাচ্ছিল ক’দিন ধরেই কিন্তু দুজনে প্রেম করছেন সে খবর ছিল না অনেকের কাছে।

    প্রেম এবার পরিণত পাচ্ছে। কবে আলাপ, তারপর কিভাবে সেই আলাপ করে গড়িয়ে প্রেম? সৌরভ দর্শনার প্রেম বহুদিন ধরেই চর্চায়। যদিও সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি খুব সাবধানী মন্টু পাইলট। খোলাখুলি কখনোই সম্পর্কের কথা প্রকাশে আনেননি। সৌরভ দর্শনার বিয়ের খবর শোনা যাচ্ছে প্রথম ফাঁস করেন পরিচালক সৌমজিৎ আদক। সৌমজিতের হাত ধরেই অল্প হলেও সত্যি ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দর্শনা ও সৌরভকে। পরিচালক তার ফেসবুক প্রোফাইলে সৌরভ ও দর্শনার একটি ছবি পোস্ট করে লিখেন, “আমার ভালবাসার মানুষেরা। সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য।”

    বিয়ের মরশুমে টলিউড পুরোদমে মেতে উঠেছে। সৌরভ ওটিটির ব্যস্ত অভিনেতা। সৌরভ দাস কে বলা হয় ওয়েব সিরিজের উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই নিজেদের অভিনীত চরিত্রে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। ঘরে তুলেছেন সেরা অভিনেতার পুরস্কার। বেশ কিছু জনপ্রিয় সিরিজে তিনি অভিনয় করেন। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ অনতরমহল। অন্যদিকে দর্শনায় ইতিমধ্যেই টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশ কিছু ছবি করে ফেলেছেন। সিরিজ থেকে সিনেমা তার কাজের সংখ্যাও নেহাত কম নয়। তবে তারা এখন ব্যস্ত নিজেদের বিয়ে নিয়ে। শীতেরা আমেজে নতুন জীবনের পথ চলা শুরু করতে চলেছেন সৌরভ দর্শনা। ইতিমধ্যেই তাদের অনুরাগেরা শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিয়ে নিয়ে কোন চাপে সন্দীপ্তা ? পরম – পিয়ার বিয়ে দেখেই টেনশন বাড়ছে!

    ।। প্রথম কলকাতা ।।

    শীতের আমেজে নতুন জীবনের পথ চলা শুরু করছেন সন্দীপ্তা কিন্তু সৌম্যকে বিয়ে করা নিয়ে কেন এতটা চিন্তায় নায়িকা? আমি আর পাঁচটা মানুষের মতই হঠাৎ একথা কেন বললেন? পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জলঘোলা হয়নি সেজন্য কি এতটা ভাবতে হচ্ছে সন্দীপ্তাকে? সামনেই বিয়ে জোর কদমে তারই প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আগামী ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সন্দীপ্তা। পাত্রের নাম তো এতদিনে সকলের জানা, সৌম্য মুখোপাধ্যায়। বিয়ের জোর তোড়জোড় চলছে। কিন্তু একাহাতে কিছুই ম্যানেজ করতে পারছেন না।

    গত বছর মুক্তি পেয়েছিল বোধন। অদিতি রায় পরিচালিত এই সিরিজে মেয়েদের রুখে দাঁড়ানোর গল্প উঠে সএসেছিল। হইচইতে এটি অন্য়তম সেরা সিরিজ এবার সিরিজের দ্বিতীয় ভাগের ট্রেলার প্রকাশ্যে এল। সোমবার মুক্তি পেয়েছে বোধন-২ এর ট্রেলার। কাজের এতো চাপ আবার বিয়ের তোড়জোড় কেমন করে দিন কাটছে সন্দীপ্তার? সৌম্য হলেন হইচই-এর চিফ অপারেটিং অফিসার। জানা যাচ্ছে, সন্দীপ্তার বিয়েটা ৭ ডিসেম্বর হলেও আংটি বদল হবে ২ ডিসেম্বর।

    সৌম্যর সঙ্গে প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি সন্দীপ্তা। বহু আগেই জানিয়ে দিয়েছিলেন এই প্রেমের কথা। এদিকে জানা যাচ্ছে, সন্দীপ্তা-সৌম্যর বিয়েটা নাকি দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন বর সৌম্য
    কিন্তু কোন কারণে নায়িকার চিন্তা কমছেই না?

    ২২ ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাবে বোধনের দ্বিতীয় পর্বের সিরিজ। এই সিরিজটি আগের পর্বের মতোই একটি সোশ্যাল থ্রিলার হতে চলেছে। তবে এবারের পর্বে আরও টানটান উত্তেজনার এপিশোড দেখতে পাবেন দর্শকরা। বোধন ২-তে ফের দেখা যাবে সন্দীপ্তা সেন, রাকা সেনের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিরিজে উঠে আসবে কাল্পনিক একটি জায়গা ইপলিপুরের কথা কিন্তু নেটিজেনদের সন্দীপ্তার বিয়ে নিয়েই আগ্রহ বেশি। টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। সেই মরশুমেই সিঁদুরের রঙে রাঙা হতে চলেছেন সন্দীপ্তা। নতুন সাজে তাঁকে দেখার অপেক্ষায় নেটিজেনরাও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিয়ের আগে ইনস্ট্যান্ট গ্লো পান এই উপায়ে, ৭ দিনেই হবে কামাল

    ।। প্রথম কলকাতা ।।

    বিয়ের আর মাত্র ৭ দিন বাকি? আজ থেকেই শুরু করুন এই স্কিন কেয়ার রুটিন। কোন ফেসিয়ালের প্রয়োজন নেই। ৭ দিনে এই কয়েকটা টিপস আপনার মুখের ভোল পাল্টে দেবে। লাস্ট মিনিট সাজেশনগুলো এক নজরে জেনে নিন। জানেন তো? বিয়ের দিন মেকআপ তো থাকেই। কিন্তু মেকআপ তখনই ভালো বসে যখন ত্বক ভালো থাকে। ত্বকে কোনও দাগ, ব্রণ এসব থাকলে মেকআপ বসতে খুবই সমস্যা হয়। তাই প্রতিদিন নিয়ম করে স্ক্রাব করা খুবই জরুরি। চালগুঁড়ো, বেসন, লেবু, মধু, চিনি আর কফির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে স্ক্রাব বানান।সপ্তাহে তিনদিন অন্তত লাগিয়ে নিন।

    সকালে স্নান করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বেশি চিটচিটে কিছু নেবেন না। রাতেও মুখ ভালো করে পরিষ্কার করে লাগিয়ে নিন, নিয়ম করে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগালে ত্বক ভালো থাকে। চট করে দাগ পড়তে পারে না। খেয়াল রাখবেন বিয়ের ঠিক একদিন আগে ফেসিয়াল করাবেন না। ফেসিয়ালের পর নতুন ব্রেকআউট হতে পারে। তাই এমন একটি ফেসিয়াল বেছে নিন যা আপনার ত্বকের জন্য ভালো। ফেসিয়ালগুলি আপনার ত্বককে পরিষ্কার ও নরম রাখবে। এখন বাজারে প্রাকৃতিক ফেসমাস্কও পাওয়া যায়। এমন কিছু ফেসমাস্ক আছে যা যাতে জলের পরিমাণ বেশ বেশি। চেষ্টা করুন এরকম ফেসমাস্ক সপ্তাহে দুটো ব্যবহার করতে। এতে রক্ত চলাচল ভালো হবে। এই কয়েকদিনে আর ব্রণর সমস্যা হবে না।

    কোনও দিন স্কিনকেয়ার রুটিন মিস করলে চলবে না। গরম জল দিয়ে কখনও মুখ ধোয়া উচিত হবে না একটাদিন। ত্বকে কখনও জোরে জোরে ঘষবেন না। যা ইচ্ছে তাই স্কিন কেয়ার প্রোডাক্ট এবং মেকআপ প্রোডাক্ট ত্বকের উপর ব্যবহার করলে ক্ষতি হতে পারে। সেদিকেও খেয়াল রাখুন। মুখের উপর এই ৭ দিন কোনও এক্সপেরিমেন্ট করবেন না। কোনও অজানা প্রোডাক্ট ত্বকে ব্যবহার করবেন না। তাই সবথেকে ভালো এই কয়েকদি নএকটু বেশি করে ফল খান। ফল আমাদের শরীর ডিটক্স করে আপনার ডায়েট প্রোটিনে ভরপুর হওয়া প্রয়োজন। প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে রাখুন। যা আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

    ভালো ডায়েট শুধুই আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলে তাই নয়। পাশাপাশি আপনার ত্বকেও এর প্রভাব পড়ে তাই এই ১৫ দিন আপনার ডায়েটে শুধুই সবুজ শাক সবজি , প্রোটিন থাকুক। এই সময়ে বাইরে না খাওয়াই ভালো।হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে এবং আপনার ব্রেকআউটের সম্ভাবনা কমিয়ে দেবে। জলের পাশাপাশি আপনি ফলের রস, ডিটক্স ড্রিংকও পান করতে পারেন।বিয়ের আগে ঘুমের সঙ্গে কোনও আপস করবেন না। হতে পারে এই কদিন আপনি খুব ব্যস্ত, তবে আপনি যদি আপনার বিয়ের দিনে নিস্তেজ না দেখতে চান তাহলে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম জরুরি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিয়ে করাই তার জীবনের নেশা! ছ ছটা বউ! সব ফাঁস করলেন নিজের বাবাই

    ।। প্রথম কলকাতা ।।

    মন্দ নয়, সে পাত্র ভালো। তাকে দেখলেই যেন মেয়ের বাবারা হামলে পড়ে। মদ সিগারেট জুয়ার নেশা তার নেই।রয়েছে একটাই নেশা। তা হল, একের পর এক বিয়ে করার। বিয়ে করাই জীবনের একমাত্র লক্ষ্য তার। আপনি অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন থানা পুলিশ, গণধোলাই- সব ওষুধ ফেল। সবই তার গা সওয়া হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সে চার চারটি বিয়ে সেড়ে ফেলেছে।তারা তো রয়েছে চোখের সামনেই। বাবা মায়ের সন্দেহ আরও দুটি বউ রয়েছে লুকোনো। এরপর আরও দুটি বিয়ের কথাবার্তা চালাচ্ছে সে। তাহলেই ভাবুন! অনেকের অনেক রকম নেশা থাকে। কারো গাড়ির নেশা। কারো নেশা শপিংয়ের। কিন্তু বিয়ের নেশা কখনও শুনেছেন!লোকে বলে, বিয়ের বাজারে নাকি সরকারি চাকুরে পাত্রের বিশাল দাম! বেসরকারি চাকরি হলে একটু হলেও ভ্রু কোঁচকান মেয়ের বাবারা। আর বেকার ছেলে? নৈব নৈব চ!

    মুর্শিদাবাদের রানিনগরের এই যুবকের ব্যাপারটা একেবারে আলাদা। ইতিমধ্যেই ৪ খানা বিয়ে করে ফেলেছে সে, আরও ২টো করার মুখে। তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নাকি মেয়েদের বাবারা উন্মুখ। আর পরের পর বিয়ে করতে আরও বেশি মুখিয়ে পাত্র। বাড়ি থেকে বাধা পেলেই নাকি সে সকলকে কেটে ফেলার হুমকি দেয়।উপার্জন? তেমন নেই বললেই চলে। বাবার ভরসায় চলছে সব কিছু। অবস্থা এমনই যে নিরুপায় পাত্রের বাবা সাংবাদিক সম্মেলন করলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন।উপায়ন্তর না দেখে সংবাদ মাধ্যমকে ডাকতে বাধ্য হলেন তিনি। নিজেরই ছেলের কীর্তির কথা সকলকে জানিয়ে অনুরোধ করলেন, কেউ যেন তাঁর ছেলেকে আর বিয়ে না করেন। অবিশ্বাস্য লাগলেও এমনটাই সত্যি। আপনি হাসছেন? একবার এই সৎপাত্রের বাবার অবস্হা ভাবুন!নিজের সংসার টানার পাশাপাশি এখন একের পর এক বউমার ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে।রানিনগরের এই বিয়ে-পাগল যুবকের বাবা সম্প্রতি তাঁর স্ত্রী ও ছোট ছেলেকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন। সেখানেই সমস্ত ঘটনা জানালেন তিনি।

    বৃদ্ধ জানিয়েছেন, তাঁর বড় ছেলের মদ-সিগারেট-জুয়ার নেশা নেই। তার একটাই নেশা, বিয়ে করার। ইতিমধ্যেই চারখানা বিয়ে করে ফেলেছে সে। তাতেও আশ মিটছে না।আরও ২টো বিয়ে করবে করবে করছে। ছেলে এখন ৩ জন বৌকে ছেড়ে চতুর্থ স্ত্রীকে নিয়ে থাকে। অসহায় বৃদ্ধ জানিয়েছেন, তাঁর বড় ছেলে কোনও কাজ করে না, শুধুই বিয়ে করে। ক্রমবর্ধমান বৌমাদের সংসার চালানোর খরচ যোগাতে হয় তাঁকেই। ছেলের অত্যাচারে রাতের ঘুম উড়েছে তাঁদের। বিয়ে করতে বারণ করলেই তেড়ে আসে।সকলকে কেটে ফেলার হুমকি দেয়। তার দাবি, বিয়ে করা- না করা তার এবং বিবাহেচ্ছুক পাত্রীর ব্যক্তিগত বিষয়।লাগাতার প্রাণনাশের হুমকির মুখে আতঙ্কে ঘুমোতে পারছেন না বৃদ্ধ। ৫ বছর আগে এই ঘটনা নিয়েই পুলিশ নাকি ধরেছিল ছেলেকে। তবে ছাড়াও পেয়ে যায় সে। শুধু তাই নয়, ফেসবুকে ক্ষিপ্ত হয়ে নানা রকম পোস্ট করতে শুরু করে ছেলে। বাধ্য হয়ে পুলিশে নালিশ করেন বাবা।এলাকার জনপ্রতিনিধিদেরও দ্বারস্থ হয়েছেন। এমনকি, এই নিয়ে পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও নিত্য অশান্তি লেগে রয়েছে।

    আগে অতিষ্ঠ বাবা একবার বিরক্ত হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বড় ছেলেকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফিরে এসে আবার বিয়ে করতে শুরু করে সে।কিছুদিন আগে পাড়ার লোকজন একবার তাকে ধরে গণপিটুনি দিয়েছিলেন। কিন্তু সবই বিফলে গেছে। বৃদ্ধের সন্দেহ, হিসেব মতো এখনও পর্যন্ত তিনি ৪ জন বৌমার খোঁজ পেলেও তাঁর আরও ‘লুকোনো’ পুত্রবধূ রয়েছে। সেই সংখ্যা যাতে আরও না বাড়ে, তার জন্য বাধ্য হয়ে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেখানেই ফাঁস করেন বড় ছেলের কীর্তির কথা। ছেলেকে বাগে আনা যাচ্ছে না। তাই তাঁর শেষ আশা, একমাত্র লোক জানাজানি হলে তবেই হয়তো পাত্রীদের বাবার কান অবধি পৌঁছাবে তাঁর গুণধর ছেলের কথা। সব জেনেশুনেও নিশ্চয়ই এমন ছেলের হাতে মেয়েদের পাত্রস্থ করতে চাইবেন না বাবা-মা, সেই ভরসাতেই আছেন বৃদ্ধ।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version