Tag: Kolkata Municipal Corporation

  • একসঙ্গে নয় অন্নপূর্ণা ও বিধবা ভাতার আর্থিক সাহায্য,  বেছে নিতে হবে একটি, নির্দেশিকা রাজ্যের

    একসঙ্গে নয় অন্নপূর্ণা ও বিধবা ভাতার আর্থিক সাহায্য, বেছে নিতে হবে একটি, নির্দেশিকা রাজ্যের

    Annapurna Widow Pension Scheme: অন্নপূর্ণা বা বিধবাভাতা, দুটি একসঙ্গে কোনওভাবেই পেতে পারেন না উপভোক্তা। কেবলমাত্র একটি যোজনার অর্থ সাহায্যই মিলবে। দুটি প্রকল্পের সুবিধা যারা এতদিন একসঙ্গে পেতেন, এবার থেকে তাঁদের যে কোনও একটি বেছে নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেয়। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা লিখিতভাবে তাঁদের জানাতে হবে। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায্য পান, তাঁদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা কোন যোজনার অর্থ সাহায্য নেবেন, সেই ‘অপশন’ সংগ্রহ করে তা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পোর্টালে আপলোড করার।

    #AnnapurnaScheme #WidowPension #WestBengalGovernment #SocialWelfare #WomenWelfare #PensionScheme #GovernmentGuidelines #Kolkata

  • কলকাতা-হাওড়া পুরসভায় বড় বদল! বাড়ছে ওয়ার্ড সংখ্যা, পুরভোটের আগেই রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত

    Kolkata Howrah Ward Delimitation: পুরভোটের আগে কলকাতা ও হাওড়া পুরসভায় বড় প্রশাসনিক পরিবর্তনের পথে এগোচ্ছে রাজ্য সরকার। শহরের বাড়তে থাকা জনসংখ্যা এবং নাগরিক পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই পুরসভার ওয়ার্ড সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে আগামী ১২ আগস্ট একদিনের বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে, যেখানে দুটি সংশোধনী বিল পেশ করা হবে। বিল পাস হলেই নতুন ওয়ার্ড কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

    সরকারি পরিকল্পনা অনুযায়ী, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমান ৫০ থেকে বেড়ে ৬৮ হবে। অন্যদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯-এ পৌঁছবে। ফলে কলকাতা পুরসভায় নতুন করে ৬৫টি ওয়ার্ড যুক্ত হবে।

    রাজ্য সরকারের দাবি, গত কয়েক বছরে কলকাতা ও হাওড়া শহরের জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই বিভিন্ন এলাকার বিস্তারও বেড়েছে। সেই কারণে তুলনামূলক ছোট ওয়ার্ড গঠন করে প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত এবং কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যেই ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ ও পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করা হয়েছে।

    সূত্রের খবর, পুরসভার সমীক্ষা বিভাগ বিভিন্ন এলাকায় বিশেষ কমিটি গঠন করে জনসংখ্যা, ভৌগোলিক বিস্তার এবং প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব প্রস্তুত করে। সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়ার পর মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। এখন বিধানসভায় সংশোধনী বিল পাস হলেই আনুষ্ঠানিকভাবে নতুন ওয়ার্ড কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

    প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে কলকাতা পুরসভার তৎকালীন প্রশাসনিক প্রধান পদত্যাগ করার পর পুর কমিশনার স্মিতা পাণ্ড্য-কে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। রাজ্য সরকারের লক্ষ্য, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে কলকাতা পুরসভার দায়িত্ব তুলে দেওয়া। সেই লক্ষ্যেই পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

    রাজনৈতিক মহলের মতে, ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি এবং নতুন সীমানা নির্ধারণের ফলে আসন্ন পুর নির্বাচনের সমীকরণেও পরিবর্তন আসতে পারে। যদিও রাজ্য সরকারের বক্তব্য, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য রাজনৈতিক নয়; বরং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলা।

    সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ১২ আগস্ট বিধানসভায় সংশোধনী বিল পাস হওয়ার পর নতুন ওয়ার্ড কাঠামো কার্যকর করার কাজ শুরু হবে। এরপর সম্ভাব্য নভেম্বর-ডিসেম্বর মাসে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন আয়োজনের প্রস্তুতি আরও জোরদার হবে। নতুন ওয়ার্ড বিন্যাস কার্যকর হলে আসন্ন পুরভোটে তার প্রভাব কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের।

    #Kolkata #Howrah #WardDelimitation #MunicipalElection #WestBengal #CivicNews #KMC #HMC #NewsUpdate

  • kolkata municipal corporation: প্রবীণ কলকাতাবাসীর জন্য নয়া পরিকল্পনা কলকাতা পুরসভার, কী সুবিধা মিলবে?

    ।। প্রথম কলকাতা ।।

    kolkata municipal corporation: প্রবীণ কলকাতাবাসীদের জন্য নয়া পরিকল্পনা নিল কলকাতা পুরসভা। এবার বাড়ি বসেই মিলবে সবকিছু সুবিধা। মিউটেশনের কাজ থেকে শুরু করে জন্ম-মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত মিলবে পরিষেবা। কলকাতার প্রবীণ নাগরিকেরা আগামী ১লা জানুয়ারি থেকে এই পরিষেবার সুযোগ পেতে চলেছেন। প্রসঙ্গত, বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মেলাতে পুরসভার অধিকাংশ পরিষেবাই এখন অনলাইনে উপলব্ধ। বর্তমানে কলকাতা পুরসভার বহু পরিষেবা পাওয়া যায় অনলাইনে। কিন্তু অনেক সময় দেখা যায় প্রবীণ নাগরিকরা স্মার্টফোন বা কম্পিউটার চালাতে সক্ষম নন। এই আবহে প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে নয়া স্কিমে পুর আধিকারিকরাই সংশ্লিষ্ট পরিষেবার জন্য অনলাইন ফর্ম ফিলআপ করে দেবেন। তাদের কথা চিন্তা করেই কলকাতা পুরসভা এই পরিষেবা আনল। এই পরিষেবা পাওয়ার জন্য প্রবীণ নাগরিকদের whatsapp করতে হবে ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে।

    কি কি সুবিধা মিলবে ?

    ‘‘শুধু মিউটনেশন নয়, জন্মের শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন, ইউনিট এরিয়া অ‌্যাসেসমেন্ট নির্ণয়। সব কিছুরই সাহায্য করবে নগরবন্ধু।’’ পাশাপাশি অনেকেই বাড়ির ট্যাক্স দিতে যেতে পারছেন না। এই পরিষেবায় নগদে টাকা নেওয়ার ব্যবস্থা না থাকলেও তবে ড্রাফট হিসেবে দিলে তাঁরা তা সংগ্রহ করে নেবেন আধিকারিকরা। জানিয়েছেন পুর কমিশনার বিনোদ কুমার।

    শহরের প্রবীণ নাগরিক এবং যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের কাছে পুর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই নতুন অ্যাপ আনার পরিকল্পনা করেছিল কলকাতা পুরসভা। সেই মতোই এই সিদ্ধান্তের পথে হাঁটল পুরসভা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Shibram Chakraborty: মুক্তারাম বদলে গলিপথ এবার শিবরাম চক্রবর্তী স্ট্রিট, কলকাতা পুরসভায় পাশ প্রস্তাব

    ।। প্রথম কলকাতা ।।

    Shibram Chakraborty: চলতি বছর ১২১ বছর পূর্তি হয়েছে বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক শিবরাম চক্রবর্তীর। আর এই জন্মদিনেই তাঁকে সেরা উপহার দিল কলকাতা পুরসভা। কলকাতায় ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর জন্মেছিলেন শিবরাম চক্রবর্তী। জীবনের বেশিরভাগ সময় যিনি কাটিয়েছেন মুক্তারামবাবু লেনের মেসবাড়িতে। লেখককে শ্রদ্ধা জানাতে সেই মুক্তারাম বাবু স্ট্রিটের নাম বদল করছে কলকাতা পুররসভা। নাম দেওয়া হচ্ছে লেখকের নামে, শিবরাম চক্রবর্তী স্ট্রিট।

    একটা সরু আধো-অন্ধকার গলি। সেটি পেরিয়ে ডান দিকে ঘুরলে ১৩৪, মুক্তারাম বাবু স্ট্রিটের ‘ক্ষেত্র কুঠি’। পলেস্তারা খসে পড়েছে তিনতলা বাড়ির। নেই বারান্দা। বেরিয়ে রয়েছে লোহার কাঠামো। সাহিত্যিক শিবরাম চক্রবর্তী থাকতেন ১৩৪ মুক্তারাম বাবু স্টিটের মেস বাড়িতে। নিজের লেখাতে সেই মেসবাড়ি সম্বন্ধে লিখেছেন শিবরাম। তাঁর কথায় মুক্তারাম থেকে তক্তারামে শুয়ে, শুক্তারাম খেয়ে তিনি শিবরাম হয়েছেন। এই মুক্তারাম বাবু স্ট্রিটের মেস বাড়িতে বসে তার লেখালিখির অধিকাংশ করছেন শিবরাম। ঘনাদা, হর্ষবর্ধন-গোবর্ধনের মতো একের পর এক কালজয়ী চরিত্র ওই মেসবাড়িতে বসেই তিনি তৈরি করেছেন। বহু স্মৃতি বহন করে চলেছে ওই মেসবাড়ি। এখানেই লেখকের মৃত্যু হয়। এই মেসবাড়িতে শিবরামের পড়শি যাঁরা ছিলেন তাঁরা এখনও বলেন তাঁর গল্প। লেখককে শ্রদ্ধা জানাতে কলকাতা পুরসভা রাস্তার নাম বদল করছে। একই সঙ্গে পুরসভা প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির নাম সাহিত্যিকের নামে করার জন্য।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • KMC Recruitment: কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ কত ?

    ।। প্রথম কলকাতা ।।

    KMC Recruitment: এবার কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ করা হবে। এরাজ্যের বাসিন্দা হলেই কলকাতা পুরসভায় এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক সংস্থা পরপর কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এই আবহে নিয়োগের বিজ্ঞপ্তি অনেকটা আশা দেখাচ্ছে চাকরিপ্রার্থীদের। কলকাতা পুরসভায় এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

    পদ : Sub Assistant Engineer (mechanical)

    শূন্যপদ: ১০ টি

    বেতন: পে লেভেল ১২ অনুযায়ী

    যোগ্যতা: আবেদনকারীকে mechanical engineering বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন যোগ্য।

    বয়সসীমা: ৩৭ বছরের মধ্যে। আবেদনকারী প্রার্থীর মাধ্যমিকের admit card এ জন্মতারিখ হিসাবে বয়স হিসাব করতে হবে।

    আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। west Bengal municipal service commission এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।

    আবেদন ফি: ফি বাবদ ১৫০ টাকা ও প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা। সর্বমোট ২০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে শুধু প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

    নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা(২০০ নম্বর) এবং পার্সোনালিটি টেস্ট (৪০) নম্বর।

    আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩

    প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি আরও বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Library Class: কলকাতা পুরসভার স্কুলে মুখ্যমন্ত্রীর লেখা বই, খুদেদের জন্য থাকবে দুর্দান্ত লাইব্রেরি ক্লাস

    ।। প্রথম কলকাতা ।।

    Library Class: বাচ্চাদের উপযোগী সহজ সরল ভাষায় লেখা ছড়ার বই (Book) পড়ানো হবে। যেখানে লেখা কম, ছবি বেশি থাকবে। যাতে শিশুরা (Children) সেই বইয়ের প্রতি আগ্রহী হয়। কলকাতা (Kolkata) পুরসভা স্কুলে হতে চলেছে বিশেষ লাইব্রেরি ক্লাস (Library Class)। যেখানে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ছড়া-কবিতার বই।

    ‘সংবাদ প্রতিদিন’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কচিকাঁচাদের জন্য লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা-ছড়ার বই থাকবে পুরভার স্কুলগুলিতে। সহজ সরল ভাষায় লেখা বইগুলির প্রতি শিশুদের আগ্রহ আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে কলকাতা পুরসভার স্কুলের সংখ্যা প্রায় ২৪২ টি। পঠন-পাঠনের উন্নতির কথা ভেবে স্কুলগুলোকে একত্রিত করার পরিকল্পনা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার স্কুলগুলোতে চালু হয়েছে লাইব্রেরি ক্লাস। এর আগে কলকাতা পুরসভার স্কুলগুলিতে সেভাবে কোন পাঠাগার ছিল না। এই পাঠাগার প্রাথমিকভাবে আপাতত পাঁচটি স্কুলে চালু হয়েছে। যেখানে রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ার বই।

    আসলে কলকাতা পুরসভার স্কুলের যে সব পড়ুয়ারা আসে, বাড়িতে বা তারা যেখানে থাকে সেখানে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ সেভাবে নেই। তাদের কাছে পড়াশোনার অন্যতম মাধ্যম বিদ্যালয়। এক্ষেত্রে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার অত্যন্ত জরুরি। তাই তাদের সামনে তুলে ধরতে হবে সহজ সরল ভাষায় লেখা মজাদার কিছু বই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুদের জন্য প্রচুর বই লিখেছেন, তবে তার মধ্যে কোন বইগুলি পুরসভার লাইব্রেরি ক্লাসে রাখা হবে এখনো তা চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর শিশুদের জন্য লেখা ‘ শিশুদোলা’, ‘আমি’, ‘নামাঞ্জলি সমগ্র’ বেশ উল্লেখযোগ্য। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও তাঁর প্রায় ছয়টি বই প্রকাশিত হয়েছে।

    এছাড়াও পুরসভার স্কুলগুলিতে বিভিন্ন বিখ্যাত শিশু সাহিত্যিকের বই রাখা হবে। পাশাপাশি পুরসভা স্কুলগুলি চাইছে, মনীষীদের ছবি দিয়ে পরিচয় লেখা এমন বইও থাকুক। পুরসভার স্কুলে যেসব পড়ুয়ারা পড়ে, তাদের কাছে এই লাইব্রেরি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ুয়ারা এই স্কুলে ভর্তি হয়। বাড়িতেও সেভাবে পড়াশোনা করার পরিবেশ নেই। তাই বাচ্চারা যদি স্কুলের সময়সীমার মধ্যে নির্দিষ্ট একটা সময়ে লাইব্রেরি ক্লাস পায় তাহলে বিষয়টি দারুণ হবে। এই বিশেষ লাইব্রেরির নাম রাখা হয়েছে গল্পঘর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • KMC Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি, দারুন সুযোগ দিচ্ছে কলকাতা পৌরসভা

    ।। প্রথম কলকাতা ।।

    KMC Recruitment: আবারও কলকাতা পুরসভার তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের (www.kmcgov.in) মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়েছে কোন রকম পরীক্ষা ছাড়াই আবেদনকারী চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারবেন। শুধুমাত্র নিয়োগ পদ্ধতি হিসেবে রাখা হয়েছে একটি ইন্টারভিউ। মাসিক বেতন মূল্যও যথেষ্ট আকর্ষণীয়। আবেদন করতে পারবেন নির্দিষ্ট যোগ্যতা যুক্ত যেকোনো পুরুষ-মহিলা।

    তাই দেরি না করে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিন ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। যদিও ইন্টারভিউতে যাওয়ার আগে জানা জরুরী যে কতগুলি শূন্য পদ রয়েছে ,কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, বয়স সীমা কত, শিক্ষাগত যোগ্যতা কীরকম এবং বেতন কত দেওয়া হবে। আজকের প্রতিবেদনে পেয়ে যাবেন এই সকল বিস্তারিত তথ্য।

    পদ: মেডিকেল অফিসার

    বয়স সীমা: নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যেই হতে হবে। আর বয়সের হিসাব করা হবে ০১/০২/২০২৩ অনুযায়ী।

    মোট শূন্যপদ: ২৯ টি

    বেতন: প্রতিমাসে ৬০ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা: ইন্টারভিউতে আসা চাকরিপ্রার্থীদের কে যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করতে হবে।

    আবেদন প্রক্রিয়া: এক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে কোনরকম আবেদন করতে হবে না। বরং যোগ্য চাকরিপ্রার্থীরা তাদের সম্পূর্ণ বায়োডাটা সহ নির্দিষ্ট ঠিকানায় এসে উপস্থিত হবেন। ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে সকলকে। ঠিকানাটি হল- রুম নম্বর ২৫৪,দ্বিতীয় তল, পিএমইউ, কলকাতা সিটি NUHM সোসাইটি, ৫ এস এন ব্যানার্জি রোড, কলকাতা ৭০০০১৩

    নিয়োগ পদ্ধতি: এই নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।

    আবেদন ফি: যেহেতু অনলাইন আবেদন করতে হচ্ছে না সেই কারণে কোন রকম ফি জমা দিতে হবে না।

    ইন্টারভিউয়ের তারিখ: ১৫/০২/২০২৩

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WB Recruitment : নিয়োগ শুরু হচ্ছে রাজ্যের ন্যাশনাল আরবান হেলথ মিশনে, জেনে নিন বিস্তারিত তথ্য

    ।। প্রথম কলকাতা।।

    WB Recruitment : কলকাতার ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটির তরফ থেকে শূন্য পদে কর্মী নিয়োগ করার জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট পদের জন্য কর্মী নিয়োগ করতে চায় তাঁরা । আর সমস্ত নিয়োগ প্রক্রিয়াটি কীভাবে চলবে তা বিস্তারিত জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। চাকরিপ্রার্থীর জন্য থাকছে আকর্ষণীয় মাসিক বেতন। এছাড়াও কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ,কীভাবে আবেদন করতে হবে এবং কতগুলি শূন্য পদ রয়েছে তা জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন শেষ পর্যন্ত।

    পদ : কোয়ালিটি ম্যানেজার

    শূন্য পদ: একটি

    বয়স সীমা: উল্লেখিত পদ্ধতিতে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

    বেতন: মাসিক ৪০,০০০ থেকে ৬০,০০০

    শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর MBBS/BDS/BHMS/BAMS/B.Sc Nursing এর মধ্যে যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে । একইসঙ্গে মাস্টার্স করতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্টে। পাশাপাশি আবেদনকারীর পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে দুই বছর কাজ করার মতো অভিজ্ঞতা থাকা চাই।

    আবেদন প্রক্রিয়া : সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হবে অফলাইন পদ্ধতিতে । তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে তার তৃতীয় পাতায় থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে নিতে হবে। সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করতে হবে। আর তারপর প্রয়োজনীয় কিছু নথিপত্র তার সঙ্গে জুড়ে দিয়ে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।

    Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation CMO Building, 5, S.N. Banerjee Road, Kolkata-700013

    আবেদন শুরু এবং শেষের তারিখ : শুরু হচ্ছে ০৬.০২.২০২৩ , শেষ হবে ১৩.০২.২০২৩

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Firhad Hakim: বদলে যাবে KMC-এর পুরনো গাড়ি, ব্যাটারিতেই ভরসা রাখছেন মেয়র

    ।। প্রথম কলকাতা ।।

    Firhad Hakim: শহর কলকাতাকে দূষণমুক্ত করে তোলার জন্য কলকাতা পুরসভা তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরেও তিলোত্তমার দূষণ মাত্রাকে কোন ভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না। শহরের বুকে প্রতিদিন সকালের আলো ফোটার পর থেকে সারারাত পর্যন্ত চলছে গাড়ি। এরকম পরিস্থিতিতে দূষণ নিয়ে চিন্তার কালো ছায়া দেখা গিয়েছিল কলকাতা পৌরসভার (KMC) কপালে। তবে এবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্বস্তির বার্তা দিলেন। জানালেন শহরকে দূষণমুক্ত করতে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেই জোর দেবেন তাঁরা।

    শহরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক বাস চলছে। কিন্তু ব্যক্তিগত ব্যবহারের গাড়িগুলি পেট্রোল ডিজেলেই চলে। সেই গুলিও যদি ব্যাটারি (Battery) চালিত করা যায় তাহলে দূষণের মাত্রা অনেকটাই কমবে। একইসঙ্গে কলকাতা পৌরসভার যে সকল গাড়িগুলি ১৫ বছরের পুরনো সেগুলোকে বদলে ব্যাটারি চালিত গাড়ি আনা হবে বলে জানালেন ফিরহাদ। শুক্রবার এই পরিকল্পনা বাস্তবায়িত করতে এক ধাপ এগিয়েছেন মেয়র। তিনি গাড়ি নির্মাণ সংস্থা মহেন্দ্রার একটি ব্যাটারি চালিত গাড়ির টেস্ট ড্রাইভ করেন বলেও জানা যায়।

    এরপরই ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার যে গাড়িগুলি শহরের বিভিন্ন জায়গায় চলে সেই গাড়িগুলিকেও এবার ধাপে ধাপে ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করার কাজ শুরু করা হবে। এর মাধ্যমে শহরে দূষণের মাত্রা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবে কলকাতা পৌরসভা। ব্যক্তিগত ক্ষেত্রে ব্যাটারি চালিত গাড়ি চলাচল শুরু হয় তো এক ধাক্কায় হবে না। কিন্তু কলকাতা পুরসভার যে সকল গাড়ি গুলি ১৫ বছরের বেশি বয়সী তাদের পরিবর্তন করা হবে ব্যাটারির গাড়ি দিয়ে। অন্যদিকে, কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের নেপথ্যে আরও এক যুক্তি রয়েছে। কিছুদিন পূর্বেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে, ১৫ বছরের পুরনো গাড়িগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হবে ১ এপ্রিল থেকে। ওই প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলেছে কলকাতা পুরসভা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • KMC: কলকাতায় এবার কমবে জলের অপচয়, দারুন পরিকল্পনা পুরনিগমের

    ।। প্রথম কলকাতা ।।

    KMC: শহর কলকাতায় (Kolkata) ক্রমশ বেড়েই চলেছে পানীয় জলের অপচয় (Waste Of Drinking Water)। সেই বিষয়টির দিকে বিশেষ নজরদারি ছিল কলকাতা পুরসভার। এবার এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে পুর নিগম। শহরে রাস্তার ধারে যে ট্যাপ কলগুলি রয়েছে সেগুলি প্রায় সকল অঞ্চল থেকেই তুলে নেওয়া হবে। পরিবর্তে প্রতিটি বাড়িতে এবং বস্তি এলাকায় পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইনের মাধ্যমে আলাদা আলাদা ভাবে জল পৌঁছে দেওয়া হবে। এর সাহায্যে জলের অপচয় অনেকটাই কমতে পারে এমনটাই মনে করছে পুরসভা (KMC) ।

    হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইংরেজি একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী কিছুদিনের মধ্যে ট্যাপ কলের তেমন খুব একটা প্রয়োজনীয়তা থাকবে না শহরে । কারণ প্রত্যেকটি বস্তি, প্রত্যেকটি কলোনি এবং প্রত্যেক এলাকার বাড়িতে বাড়িতে যদি পানীয় জল সরবরাহ (Water Supply) করা হয় তাহলে রাস্তার এই ট্যাপ কল গুলির দরকার পড়বে না। এছাড়াও ওই রিপোর্ট থেকে জানা যায়, বর্তমানে শহরে প্রায় ৩০ শতাংশ পানীয় জল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গাতেই দেখা গিয়েছে পাইপ ফেটে যাওয়ার কারণে পানীয় জল গিয়ে পড়ছে নর্দমাতে।

    ব্যবহার করার পর রাস্তার ট্যাপ কলগুলি থেকে জল অনবরত পড়েই চলেছে। কিন্তু বন্ধ করবার মতো কেউ নেই। তাই কলকাতা পৌরসভার তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার তৈরি করে আলাদা আলাদা ভাবে বাড়িতে বিনা পয়সায় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে রাস্তার এই ট্যাপ কলগুলি থেকে জল অপচয়ের পরিমাণ কমানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা। এছাড়াও শহরকে দূষণমুক্ত, আবর্জনা মুক্ত করে তোলার জন্য কলকাতা পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একের পর এক নতুন পরিকল্পনা তৈরি করছেন।

    জানা গিয়েছে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট ও রামকৃষ্ণ মিশনে বর্জ্য পদার্থ থেকে শক্তি সম্পদ তৈরি করার কাজ চলছে। এর মাধ্যমে সুবিধা যে মিলছে তা বলাই বাহুল্য। কলকাতায় যেহেতু দূষণের মাত্রা অনেকটাই বেশি সেই কারণে যতটা সম্ভব কলকাতাকে দূষণমুক্ত রাখা যায় সেটারই চেষ্টা করা হচ্ছে। কারণ বর্তমানে যদি শহরের দূষণে লাগাম না টানা হয় তাহলে আগামী দিনে বিপদ আরও বড় আকার ধারণ করতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version