Tag: dance

  • Indrani Dutta Dance School Admission: অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শিখতে চান? কত ফি, কখন ভর্তি জেনে নিন সব

    Indrani Dutta Dance School Admission: অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শিখতে চান? কত ফি, কখন ভর্তি জেনে নিন সব

    ।। প্রথম কলকাতা ।।

    Indrani Dutta Dance School Admission: নামী শিল্পীর কাছে সন্তানকে নাচ শেখাতে চান? সেই শিল্পী যদি হন অভিনেত্রী নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত! তবে তো দারুন ব্যাপার হবেন তাই না? আপনি বলবেন, এমন প্রখ্যাত শিল্পীর কাছে নাচ শেখাতো অনেক টাকার ব্যাপার। তাছাড়া ভর্তির সুযোগও তো পেতে হবে। চাইলেই কি সেখানে ভর্তি হওয়া যাবে! আপনাকে জানাই, মাসিক বেতন তেমন কিছু নয়। আপনার সন্তানের নাচের প্রতি আগ্রহ থাকলেই চলবে। তাছাড়া ইচ্ছে থাকলে ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শিখতে পারেন আপনিও। আপনার হয়তো ছোটবেলায় নাচ শেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু পড়াশোনা, কাজের চাপে তা হয়ে ওঠেনি। এখন কিন্তু সেই ইচ্ছে পূরণ করতেই পারেন। ভাবছেন, এই বয়সে আবার!তাহলে বলি, কি আর এমন বয়স আপনার! ষাট বছর বয়সীদের জন্যও ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শেখার সুযোগ রয়েছে। কি একবার ভেবে দেখবেন নাকি? তাহলে চলুন ইন্দ্রাণী দত্তের কলা নিকেতনে ভর্তির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

    ইন্দ্রাণী দত্তের নাচ তো টিভির পর্দায় অনেকবার দেখেছেন। হয়তো দেখেছেন তাঁর স্টেজ পারফরম্যান্সও।তখন অনেকেরই ইচ্ছে হয়, ইস্, এমন সেলিব্রিটির কাছে যদি নাচ শিখতে পারতাম! মনে হয়, যারা তাঁর কাছে নাচ শিখছেন তাঁরা সত্যিই লাকি। তবে সময় ও ইচ্ছে থাকলে আপনার স্বপ্নও সফল হবে। সেজন্য কি কি করতে হবে জেনে নিন। প্রথমেই জানিয়ে রাখা যাক, ইন্দ্রানী দত্ত কলা নিকেতনের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ভর্তির নির্দিষ্ট কোনও বাঁধাধরা সময়ও নেই। সারা বছর ধরেই এখানে অ্যাডমিশন করানো হয়। তাতে সবাই নিজেদের সময় সুযোগ মতো ভর্তি হতে পারে। এখানে পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে।

    কলা নিকেতনের অ্যাফিলিয়েশন রয়েছে এলহাবাদ বোর্ডের সঙ্গে। যাঁরা শুধুমাত্র নিজেদের প্যাশনে নাচ শিখতে চায় তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী করে তোলা হয়। সেজন্য তাদের ফর্ম ফিলআপ করানো হয়।প্রত্যেকে অ্যানুয়ল শোয়ে অংশ গ্রহণের সুযোগ পায়। যাঁরা সেরা পারফর্মার তাঁদের অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এখানে চার বছর বয়স থেকে ভর্তির সুযোগ রয়েছে। অনেক বাবা-মায়েরা মনে করেন তাঁদের সন্তান তিন বছর বয়সেই নাচের জন্য উপযুক্ত। সেইসব শিশুদেরও ভর্তি করে নেওয়া হয়। বয়সের ভিত্তিতে ক্লাসের সময় ভাগ করা থাকে। স্কুল পুরো নিজে দায়িত্ব নিয়ে চালনা করেন ইন্দ্রাণী। সবাইকে তো তাঁর নিজের পক্ষে শেখানো সম্ভব হয় না। সেজন্য প্রত্যকটি ক্লাসে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।

    এছাড়াও সময় সুযোগ করে ছাত্রছাত্রীদের সঙ্গে থাকেন ইন্দ্রাণী দত্ত। তাছাড়া কোনও অনুষ্ঠান বা পরীক্ষা, শোয়ের সময় তিনি নিজে স্পেশাল কেয়ার নেন। এখানে কত্থক, ভরতনাট্যম, ওডিসি, ক্রিয়েটিভ ডান্স, বলিউডি ডান্স শেখানে হয়। এবার আসা যাক মাস মাইনের কথায়। বাচ্চা থেকে বড় সকলের জন্য ভর্তির সময় জমা দিতে হয় তিন হাজার টাকা। আর মাসিক বেতন ৯০০ থেকে হাজার টাকা। ইন্দ্রাণীর নাচের স্কুলের আরও একটি বিশেষ দিক হল যে কোনও বয়সে নাচ শেখার স্বপ্ন পূরণ করা যায়। ৬০ বছরেও যদি কেউ নাচ শিখতে চায় তিনি স্বপ্নপূরণের সুযোগ পাবেন। যোগাযোগের নম্বর- ৯৮৩০০২০৩৪৮।তাহলে আর দেরি নয়, ইচ্ছে থাকলে নেমে পড়ুন স্বপ্ন পূরণে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Aparajita Adhya: অপরাজিতা আঢ্য নাচ শেখাতে কত নেন ? অভিনেত্রীর কাছে নাচ শিখতে চাইলে জানুন খুঁটিনাটি

    ।। প্রথম কলকাতা ।।

    Aparajita Adhya: ভারি চেহারায় নাচের জন্য অপরাজিতা আঢ্যকে শুনতে হয়েছে নানা কথা কিন্তু জল থই থই ভালোবাসার কোজাগরীর নাচ যে প্রাণ। অপরাজিতা আঢ্যর কাছে নাচ শেখাতে চান? অল্প খরচে আপনার ছেলেমেয়েকে অপরাজিতার স্কুলে ভর্তি করে স্বপ্নপূরণ করতে পারেন। নাচ শেখাতে মাস প্রতি কত নেন অপরাজিতা আঢ্য? কোজাগরীর কাছে বয়স কোনও বাধাই নয়, অনেকেরই ধারণা নাচ যদি শিখতে হয় তাহলে ছোট থেকেই শিখতে হবে বড় হয়ে নাচ শেখা সম্ভব নয়, সেই ধারণাই এবার ভুল প্রমাণিত করলেন অপরাজিতা আঢ্য। লক্ষ্মী কাকিমার নাচের স্কুলের ভর্তি কীভাবে হবেন ? দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। নিজস্ব নাচের স্কুল রয়েছে অপরাজিতার। সম্প্রতি বেহালাতেও নিজের এলাকায় শুরু করেছেন নতুন ডান্স ক্লাস। তবে আপনি যদি নাচ শিখতে চান অপরাজিতা কাছে, তাহলে কত টাকা দিতে হবে আপনাকে?

    এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে সম্প্রতি বেহালায় নাচের স্কুল খুলেছেন। হাওড়াতেও নাচের স্কুল রয়েছে তাঁর। তাতে রয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি ছাত্র ছাত্রী। বেহালা ও হাওড়ায় তাঁর কাছে নাচ শিখতে লাগে মাস প্রতি ৭০০ টাকা। তাঁর নাচের স্কুলের ক্লাস নেন মালা সেন। তিনি যেদিন সময় পান সেদিন যান ক্লাসিক্যাল বেস থেকে ক্রিয়েটিভ, ফিউশন সবটাই শেখানো হয়। অপরাজিতার স্কুলে শনি ও রবিবার দুদিন ক্লাস হয়। শনিবার ওয়েস্টার্ন আর রবিবার ইন্দো-ওয়েস্টার্ন ডান্স শেখানো হয়। বছরের যে কোনও সময় ভর্তি হওয়া যায়। বেহালার স্কুলটা অল্প কিছুদিন হল চালু হয়েছে। যেখানে আবার জানুয়ারি থেকে সেশন শুরু এমনটাই জানা গিয়েছে।

    নাচ ভালবাসেন ছোট থেকেই। বহুবার বহু কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু যা ভালোবেসেছেন তা ছেড়ে দেননি কোনওদিন। এখনও মাঝে মাঝে রিল বানান। তাতে নেটিজেনরা নানা মন্তব্য করে থাকেন। কিন্তু তা তোয়াক্কা করেন না। রুপোলি দুনিয়ার একজন স্টারের ডান্স স্কুলে এত কম খরচে ভর্তি হওয়ার সুযোগ মধ্যবিত্ত পরিবারের কাছে সুবর্ণ সুযোগ, অপরাজিতা আঢ্যর এই ভিডিও দেখে বলছেন অনেকেই। তিনি নিজে ভিডিওতে জানিয়েছেন আমরা মনে করি যে হাঁটে সে নাচতেও পারে তাই যে কোনও বয়সে আমাদের নাচের স্কুলে ভর্তি হওয়া যায়। তবে ছোট-বড় সবাইকে আলাদাভাবে শেখানো হয়।

    ধারাবাহিক লক্ষ্মীকাকিমা সুপারস্টারের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা। জল থই থই ভালোবাসাতেও এক মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এমন এক মা, যিনি সংসার চালানোর পাশাপাশি, নাচে, গান, আবৃত্তি সবেতেই পারদর্শী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক অভিনয় করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন অপরাজিতা। অনেক দর্শকই তাঁকে দেখার জন্য হলে যেতে পারেন না। তাঁকে দেখার জন্য অনেকেই ছোটপর্দায় চোখ রাখেন, অপেক্ষা করেন তিনি কবে ছোটপর্দায় আসবেন। তাঁদের কথা ভেবেই, ছোটপর্দায় ফেরা অপরাজিতার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • মেয়েকে নিয়ে কোন ভয় ইন্দ্রাণী দত্তের ? জগদ্ধাত্রী পুজোতে মা-মেয়ের নাচ মুগ্ধ করবেই

    ।। প্রথম কলকাতা ।।

    নাচের দুনিয়ার অন্যতম শিল্পী অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নাচই তাঁর ধ্যান এবং জ্ঞান। সিনেমাও তাঁর প্যাশনষ। গত বছর থেকেই ইন্দ্রানী বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছেন। পুজোতেও মা মেয়ের নাচ নজর কাড়বে। এই বড় পুজোর ঝক্কি সামলান কে? বাবার প্রশংসায় পঞ্চমুখ মেয়ে রাজনন্দিনী পাল। বাড়ির পুজোর আয়োজনে মেয়ের ভূমিকা কতটা? মেয়ে না থাকলে যে কাজগুলো হতই না। বললেন ইন্দ্রানী। বাড়ির মেয়ে হিসেবে রাজনন্দিনীর কাঁধে কতখানি দায়িত্ব? নিজেও একজন অভইেনত্রী সবটা ম্যানেজ করেন কীভাবে?

    উড়নচণ্ডী দিয়েই টলিউডে পা রাখা। এক যে ছিল রাজার মত ছবিতে কাজ করেছেন। নবাগত হয়ে যে সুযোগটা অনেকেই পান না। ইন্দ্রাণী দত্তর মেয়ে হওয়ার সুবাদেই কি সুবিধে পান? বাড়িতে এতো বড় পুজোর আয়োজন। অথচ শাড়ি কেন পড়েননি মা -মেয়ে! কোন দুর্ঘটনার কথা বললেন? মা মেয়ের মধ্যে খুনসুটি চলে সারাক্ষণ। রাজনন্দিনী কোন কাজটা জোর করে করান মাকে দিয়ে?

    মা জগদ্ধাত্রীর কাছে ইন্দ্রাণী, রাজনন্দিনীর প্রার্থনা কী? মা-বাবার একমাত্র সন্তান রাজনন্দিনী।কিন্তু স্টার কিড বলে কোনও অহঙ্কার নেই।কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছেন। এভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ShahRukh Dance With Gauri: NMAAC ইভেন্টে দর্শকাসনে গৌরীকে নিয়ে নাচছেন শাহরুখ! আপনি দেখেছেন?

    ।। প্রথম কলকাতা ।।

    ShahRukh Dance With Gauri:  দুদিন ব্যাপী নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের দুদিনই ছিল চাঁদের হাট। খেলাধুলো থেকে অভিনয় জগৎ গোটা দেশের কোনও তারকারাই যেন বাদ ছিলেন না এই অনুষ্ঠানে। কেবল ভারতীয় তারকারা নন, আন্তর্জাতিক মানের একাধিক তারকাকেও এদিন এই অনুষ্ঠানে দেখা যায়। ৩১ মার্চ মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড গার্ডেনস উদ্বোধন করা হয় নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের। রিলায়েন্স দেশে এই প্রথম কালচারাল সেন্টার খুলেছে। মূলত ভারতীয় শিল্প-সংস্কৃতিকে ফুটিয়ে তুলবে এই কেন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর , নীতা আম্বানি জানিয়েছেন, স্বপ্নের মতো ছিল টিনার এই সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা। তিনি ও বলেন, ‘আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যেখানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশ লাভ করবে। সিনেমা, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য ও লোককাহিনী সবকিছুই এই সাংস্কৃতিক কেন্দ্রে স্থান পাবে।’

    উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের পারফর্ম নজর কেড়েছে নেটিজেনদের। তবে কিং খান ও গড়ি খানের একসঙ্গে কোমর দোলানোর ভিডিওতে বেশি উৎসাহ পেয়েছেন নেটাগরিকরা। দুদিন আগে হয় এই অনুষ্ঠান হলেও,সকলের নজর এড়িয়ে গিয়েছিল এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা সামাজিক মাধ্যমে।

    প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানের টাইটেল ট্র্যাকে অসাধারণ পারফর্ম করে মঞ্চও মাতিয়েছিলেন বলিউডের কিং খান। তাঁর এই পারফরমেন্স সবাইকে চমকে দিয়েছে। ‘ঝুমে জো পাঠানে’ একা নাচেননি কিং খান, তার সঙ্গে পা মিলিয়েছেন বলিউডের অন্য দুই স্টার আইকন বরুণ ধাওয়ান ও রণবীর সিং। সেই ভিডিওটিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Benefits of Dance Therapy: নাচলেই দূর হবে জটিল রোগ, মন ভালো করার মোক্ষম দাওয়াই ডান্স থেরাপি

    ।। প্রথম কলকাতা ।।

    Benefits of Dance Therapy: কোন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত? ভিড় করেছে একরাশ একাকিত্ব? তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে ডান্স থেরাপি (Dance Therapy)। এই থেরাপি নিমেষে আপনার মন ভালো করতে পারে। মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকবে। সেক্ষেত্রে প্রয়োজন পড়ে না নানান ওষুধের, তবে মনের অসুখের ওষুধ পাওয়া বেশ মুশকিল।

    • কী বলছে গবেষণা ?
    ২০১৯ সালের গবেষণার একটি রিপোর্ট অনুযায়ী, হতাশাগ্রস্ত প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য ডান্স থেরাপি অত্যন্ত কার্যকর। জানালা অফ ইটিং ডিজঅর্ডারে প্রকাশিত একটি ছোট গবেষণায় বলা হয়, খাবারের প্রতি অনীহা কিংবা খাবারের অরুচির বিকল্প চিকিৎসা হিসেবে ডান্স থেরাপিকে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে গবেষকরা একটি প্রাইভেট ক্লিনিক থেকে ১৪ জনকে নিয়ে তার মধ্যেই সাতজনকে ডান্স থেরাপিতে নিযুক্ত করেন এবং বাকি সাতজনকে রাখা হয় অন্য সাধারণ গ্রুপে। ১৪ দিন পর দেখা যায় ডান্স থেরাপিতে যারা যুক্ত হয়েছিলেন, তাদের শরীর এবং মন আগের তুলনায় উল্লেখযোগ্য ভাবে উন্নতি করেছে। মানুষ নিজেদের জীবনে যত ব্যস্ত হয়ে পডছে, ততই যেন একাকিত্ব চেপে বসেছে। এই একাকিত্ব দূর করতে বিভিন্ন জায়গায় যোগা সেন্টার আছে , এছাড়াও রয়েছে ডান্স থেরাপি সেন্টার। থেরাপি সেন্টার গুলিতে বিশেষ কিছু নিয়ম আছে ,যেখানে শুধুমাত্র নাচের মধ্য দিয়েই মানসিক অবসাদ কাটিয়ে ওঠা যায়।

    • কেন প্রয়োজন ডান্স থেরাপির ?

    এটি এমন একটি থেরাপি যা কথা না বলে, শুধুমাত্র শরীরের অঙ্গ পরিচালনার মাধ্যমে মানসিক এবং শারীরিক নানান জটিলতা সহজেই দূর হয়। আবার অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের অনেক সমস্যার কথা নিজেরাই বুঝতে পারেন না কিংবা প্রায় সময় অস্বীকার করেন নিজেদের ব্যক্তিগত কিছু সমস্যা। তাই চিকিৎসকেরাও সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন না। সে ক্ষেত্রে ডান্স থেরাপি অত্যন্ত উপযোগী।

    • ডান্স থেরাপির উপকার

    (১) ডান্স থেরাপির মাধ্যমে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের নানান সমস্যার সমাধান হতে পারে। ব্যক্তির মধ্যে কনফিডেন্স ফিরে আসে । এছাড়াও যারা দীর্ঘস্থায়ী কোন ব্যথা বা বাতের সমস্যায় ভুগছেন তারা বেশ উপকার পান।

    (২) দুশ্চিন্তা, বিষণ্নতা, একাকিত্ব, অবসাদ খাওয়ার প্রতি অরুচি, সবার সাথে কথা বলতে সমস্যা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার প্রভৃতি দূর করতে সাহায্য করে ডান্স থেরাপি।

    (৩) অনেকেই আছেন যারা বিভিন্ন নিগ্রহের শিকার হন বা সমাজ থেকে এমন কিছু ব্যবহার পান, যা সারা জীবন দুঃস্বপ্নের মতো বয়ে বেড়াতে হয়। এই জটিল অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে ডান্স থেরাপি। এই থেরাপি নেওয়ার পরে অনেকাংশে প্রশান্তি লাভ করা যায়।

    (৪) এই থেরাপি ব্যক্তির আত্ম সচেতনতা বৃদ্ধি করে এবং নিজের মানসিক সংবেদনগুলি প্রয়োজন অনুযায়ী সনাক্ত করতে সাহায্য করে। যে কোন কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস পাওয়া যায়। এছাড়াও এই থেরাপি একজন ব্যক্তির দক্ষতা, জ্ঞান এবং জীবনের সামগ্রিক মানকে উন্নত করতে সাহায্য করে।

    এই থেরাপির মাধ্যমে নিজেকে নিজের মধ্যে অন্বেষণ করা যায় এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আন্দোলনের মাধ্যমে নিজের আবেগের সাথে একটি সংযোগ স্থাপন হয়। এই সংযোগ শরীরের সংবেদন এবং শ্বাসক্রিয়াকে সঞ্চালিত করে। এক্ষেত্রে ডান্স থেরাপিস্ট অর্থাৎ যিনি এই থেরাপি করাবেন, তার গাইড এই কাজে মুখ্য ভূমিকা পালন করেন। ডান্স থেরাপিস্টরা এমন একটি কৌশল ব্যবহার করেন, যা অন্যান্য ব্যক্তিদের গতিবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলে এই থেরাপির সাথে সবাই সহজে সংযুক্ত হয় এবং একটি সহানুভূতিশীল অনুভূতি তৈরি হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nora Fatehi: ‘নারীদের নিজের ওপর আস্থা রাখা উচিত’, ঢাকায় আর কী বললেন নোরা?

    ।। প্রথম কলকাতা।।

    Nora Fatehi: মঞ্চে চলছে দিলবার, সেখানে না নেচে কি পারা যায়! কিন্তু তাও যতটা সম্ভব নিজেকে ধরে রেখেছেন নোরা ফাতেহি। শুক্রবার ঢাকায় পা রেখেছেন বলিউডের এই অভিনেত্রী। বহু বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় পৌঁছান তিনি। সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর আমন্ত্রণে পৌঁছান অভিনেত্রী। স্টেজে বেশ কয়েকজন ডান্সারের মাঝখান দিয়ে প্রবেশ করেন নোরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে হাততালি দিয়ে সকলকে উৎসাহ যুগিয়েছেন তিনি। এক ফোঁটা নাচেন নি অভিনেত্রী। যদিও তাতে দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে উচ্ছ্বাসে কোনও খামতি দেখা যায়নি।

     

    আরও পড়ুন : বাগদান সারলেন আমির কন্যা, অনুষ্ঠানে শামিল অভিনেতার প্রাক্তন স্ত্রীরা

     

    এদিন মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী জানান, এই নিয়ে দ্বিতীয়বার তিনি ঢাকায় এসেছেন। সেইসঙ্গে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমি নারীদের উদ্দেশ্যে একটাই কথা বলব, আত্মবিশ্বাসী হও। নিজের ওপর আস্থা রাখো, নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত গড়ে তোলো, শিক্ষাপ্রতিষ্ঠানে যাও’। পাশাপাশি খুব শীঘ্রই ঢাকায় ফের আসার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর প্রশংসা করেছেন তিনি।

    অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা ছিল নোরার। কিন্তু কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোরের দিকেই ঢাকা ছাড়েন অভিনেত্রী। অন্যদিকে অনুষ্ঠানে তাঁর নাচতে না পারা নিয়ে ইশরাত জাহান মারিয়া বলেছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী নোরার পারফর্ম করার অনুমতি ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এছাড়া তিনি ৭ ঘণ্টা ট্রাভেল করে এসে অনেক ক্লান্ত ছিলেন। এই অবস্থায় আমাদেরও তাঁকে কিছু বলার ছিল না’।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version