Tag: ব্রিগেড

  • Narendra Modi Gita Path: সূচি অনুযায়ী হবে গীতাপাঠের অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব?

    Narendra Modi Gita Path: সূচি অনুযায়ী হবে গীতাপাঠের অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব?

    ।। প্রথম কলকাতা ।।

    Narendra Modi Gita Path: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ধরে নিয়েই উদ্যোক্তারা প্রচার করছিলেন । প্রধানমন্ত্রীর ছবি সহযোগে পোস্টারে ছয়লাপ তিলোত্তমা। সাধু সন্তরা প্রধানমন্ত্রীকে দিল্লি গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আমন্ত্রণ জানানোর পর প্রধানমন্ত্রী আসছেন ধরে নিয়েই গোটা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ওই দিন অন্য কাজ থাকায় কলকাতায় আসতে পারছেন না তিনি। প্রধানমন্ত্রী আসছেন না এই খবর পৌঁছতে মাথায় হাত। দিল্লি থেকে এই খবর আসতেই জরুরি বৈঠকে বসেছে রাজ্য বিজেপি।

    উল্লেখ্য, অনুষ্ঠানের সঙ্গে বিজেপি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। জানা গিয়েছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সফর বাতিলের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে গীতা পাঠের আয়োজন করা হবে নির্দিষ্ট সূচি অনুয়ায়ী বলে জানানো হয়েছে। অন্যদিকে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী, সাংসদদের। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

    প্রসঙ্গত, কলকাতা পুলিশের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।কারণ একটাই দেশের প্রধানমন্ত্রী পা রাখছেন তিলোত্তমায়। সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী না এলে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব হবে? গেরুয়া শিবির সূত্রে খবর, জমায়েত নিয়ে চিন্তা থেকেই মোদীর সফর বাতিল হয়ে গিয়েছে। তবে খবর মিলেছে, যেমন যা কর্মসূচি রয়েছে তেমনই হবে। লক্ষ মানুষের সমাগমেই হবে গীতাপাঠ। নজরুলগীতি থেকে শঙ্খবাদন কোনও কিছুই বাদ যাবে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Gita Path: শেষবেলায় কর্মসূচিতে বদল, লক্ষ কণ্ঠে গীতাপাঠে মোদির নয়া ভাবনা

    ।। প্রথম কলকাতা ।।

    Gita Path: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে বসতে চলেছে লক্ষ কন্ঠে গীতাপাঠের আসর। আর সেই আসরে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই কর্মসূচিতে আগাম কাটছাঁটের ভাবনাচিন্তা শুরু হয়েছে। সূচি অনুযায়ী সকাল ১০টা নাগাদ শোভাযাত্রা শুরু হবে। রথে চেপে ‘পার্থসারথি মঞ্চ’-এ নিয়ে যাওয়া হবে ‘গীতানাথ’ এবং দ্বারকামঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীকে। সেখানেই মোদী আসবেন বলে খবর। মোদী মঞ্চে আসবেন সাড়ে ১১টা নাগাদ। জানা গেছে, প্রথমেই হবে আরতি। তারপর হবে নজরুল গীতি পরিবেশন, তার সাথে সাথে সন্ন্যাসীদের মঙ্গলাচারণ। পরবর্তীতে শঙ্করাচার্যের বক্তৃতার শেষে হবে গীতাপাঠ।

    ব্রিগেডে গীতাপাঠে ১৮ অধ্যায়ের মধ্যে পাঁচটি বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষে। প্রত্যেকটি শ্লোকের জন্য রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে এক ঘণ্টা সময় মোদী মঞ্চে থাকবেন। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, ঠিক ছিল গীতার মোট ২৩৭টি শ্লোক সমবেত কণ্ঠে পাঠ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ৭৮টি শ্লোক পাঠ না-ও করা হতে পারে। কারণ, অষ্টাদশ অধ্যায় বাদ যেতে পারে শেষ পর্যন্ত। অর্থাৎ পাঠ হবে ১৫৯টি শ্লোক। মোদীর বক্তৃতার পরে সকলেই চলে যেতে চাইবেন। সে কারণেই শেষ অধ্যায়টি বাতিল হতে পারে।

    খবর মিলেছে, গীতার পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগের ২০টি শ্লোক আবৃত্তি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চদশ অধ্যায়ে গীতার মূল কথা থাকার কারণে সেটিই পছন্দ মোদীরও। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এক লক্ষ গীতা তৈরি রাখা হয়েছে। তাতে ছাপানো রয়েছে গীতার পাঁচটি অধ্যায়। এছাড়াও ছাপা হয়েছে কাজি নজরুল ইসলামের ‘হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ…’ গানটি । কারণ, ওই দিন ব্রিগেড ময়দানে গীতাপাঠের আগে সমবেত কণ্ঠে পরিবেশিত হবে ওই নজরুল গীতিটিও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bhagvat Geeta: লক্ষ কন্ঠে উচ্চারিত হবে ‘যদা যদা হি ধর্মস্য’…নাম উঠবে গিনেস বুকে ? ব্রিগেডে আসছেন ৫ প্রতিনিধি

    ।। প্রথম কলকাতা।।

    Bhagvat Geeta: “যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥ পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥” আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে উচ্চারিত হবে এই শ্লোক। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’-এর প্রতিনিধিরাও। চিঠি দিয়ে গিনেস বুক-এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের পাঁচ প্রতিনিধি উপস্থিত থাকবেন সেইদিন। মূলত কোন বিষয়গুলি দেখা যাবে সেইদিন ? চলুন জেনে নেওয়া যাক..এর মধ্যে উল্লেখযোগ্য হল :-
    ১) লক্ষাধিক কন্ঠে এই প্রথমবার গীতাপাঠ করা হচ্ছে
    ২) ২০ হাজারের বেশি শঙ্খ একসঙ্গে বাজানো হবে
    ৩) কাজি নজরুল ইসলামের গান এক লক্ষ কন্ঠে গাওয়া হবে
    ৪) ব্রিগেডে একসঙ্গে দেড় হাজারের বেশি সাধু সন্ত উপস্থিত থাকবেন
    ৫) বাংলার এই গীতাপাঠ বিশ্ব রেকর্ডের তকমাও পেতে পারে

    আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত জন। ব্রিগেডে সেদিনের মূল অনুষ্ঠান গীতাপাঠ। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে থেকে পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কিছু বলতে পারেন। তবে মূল আশীর্বাণী দেবেন দ্বারকা মঠের শংকরাচার্য।

    বাংলায় দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারিটা ছিল সময়ের অপেক্ষা। সেটাও কিনা একেবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে। যেটা শুরু হচ্ছে ব্রিগেড দিয়ে। মোদ্দা কথা লোকসভা নির্বাচনের আগে বড় ধামাকা বাংলার মাটিতে। ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কারণ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো সংগঠনগুলি একসঙ্গে এই গীতাপাঠের আয়োজন করেছে। লোকসভা নির্বাচনের মুখে ব্রিগেডে ঘটা করে গীতাপাঠ বিজেপিকে মানুষের মন জয়ের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version