Rabiul Alam Chowdhury Rejinagar: রেজিনগরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর সিদ্ধান্তে ফের পরিবর্তন। কিছুক্ষণ আগেই মনোনয়ন প্রত্যাহারের কথা জানানো হলেও এবার সেই অবস্থান থেকে সরে এলেন তিনি। রবিউলের ঘোষণা, তিনি নির্বাচনী লড়াই থেকে সরে যাচ্ছেন না।
এর আগে দলের প্রতীক পরিবর্তন এবং কর্মীদের মাঠে নামতে না পারার বিষয়টি তুলে ধরে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রবিউল। কর্মীদের উপর চাপ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয় বলে জানান রবিউল। সেই আলোচনার পরই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত বদল করেছেন বলে জানিয়েছেন তিনি।
রবিউলের স্পষ্ট ঘোষণা—
“প্রার্থীপদ প্রত্যাহার করব না।”
#RabiulAlamChowdhury #RabiulAlamChowdhuryRejinagar #Rejinagar #RejinagarElection #TMC #TrinamoolCongress #TMCandidate #WestBengalPolitics #ByElection #ElectionNews #PoliticalNews













