Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

রূকমার বিপরীতে ‘মোটা নায়ক’, নতুন সিরিয়ালের প্রোমো দেখে মাথায় হাত ভক্তদের

রিমিতা রায়
Published On: জুন 26, 2023 5:00 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

রূকমার সঙ্গে ‘মোটা নায়ক’! নতুন সিরিয়ালের প্রোমো দেখেই তোলপাড় নেটপাড়া। রূপ নয়, গুণের বিচারই হোক মানুষের সৌন্দর্যের মাপকাঠি।
এই ভাবনা থেকে বহু সিরিয়াল এসেছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। তবে সেই সমস্ত সিরিয়ালে কুৎসিত নায়িকাকে দেখানো হয়েছে। খারাপ দেখতে নায়িকার বিপরীতে থাকেন কোনও সুদর্শন নায়ক। আজ পর্যন্ত কোথাও এর উল্টোটা দেখা যায়নি। তবে অভিনেত্রী রূকমা রায়ের নতুন‌ সিরিয়াল এই অভিনব চ্যালেঞ্জ নিয়েই আসছে। ‘লালকুঠি’  ধারাবাহিকের পরে আবার নতুন করে বাংলা সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরছেন বাংলা সিরিয়ালের সুন্দরী অভিনেত্রী রূকমা রায়। রূকমার সিরিয়াল মানেই দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে যায়। কাজেই সান বাংলার -র নতুন সিরিয়াল ‘রূপসাগরে মনের মানুষ’  আসার খবরটা শুনে দর্শকরা খুবই খুশি হয়েছিলেন।

‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালের লঞ্চিং প্রমোতে নায়কের মুখ দেখানো হয়নি। দর্শকদের আশা ছিল নায়িকা যেহেতু রূকমা, তাই তার বিপরীতে কোনও এক নামী নায়ককেই নেওয়া হবে। কিন্তু সিরিয়ালের নতুন প্রোমো আসতেই তাদের সেই প্রত্যাশায় জল পড়ে গেল। সরাসরি নায়কের মুখ দেখানো না হলেও আড়ালে-আবডালে তার যে ঝলক দেখা যাচ্ছে তাতেই বেশ রেগেছেন দর্শকরা। প্রথম প্রোমোতে সুন্দরী নায়িকার রূপের প্রশংসা করে এক বয়স্কা মহিলাকে বলতে শোনা যায় তার রাজপুত্রের মত বর হবে। অবশেষে সেই রাজপুত্রের দেখা মিলল নতুন প্রোমোতে। আজ পর্যন্ত বাংলা সিরিয়ালে রোমান্টিক থেকে বদরাগী, লম্পট, দুশ্চরিত্র থেকে বয়স্ক, হরেক চরিত্রের নায়কের দেখা মিলেছে। তবে মাঝারি ওজনের গোলগাল নায়ক এই প্রথম দেখবেন দর্শকরা।

যতদূর জানা যাচ্ছে রূকমার বিপরীতে নায়কের নাম দেবায়ন ভট্টাচার্য অভিনয় করবেন। আজ পর্যন্ত তাকে অন্য কোনও সিরিয়ালে নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যায়নি। এই ধারাবাহিকে নায়িকার শাশুড়ির ভূমিকাতে অভিনয় করবেন অঞ্জনা বসু। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠছে এই নায়ককে নিয়ে। রূকমার এক ভক্ত লিখেছেন, “রূকমাদির সঙ্গে একেবারেই মানাচ্ছে না। জানিনা এই সিরিয়াল কীভাবে বানাল এসভিএফ।” কেউ লিখলেন, “কত আশা ছিল রূকমাদির সিরিয়াল নিয়ে। সব নষ্ট হয়ে গেল।” উল্লেখ্য এই সিরিয়ালটি আসলে সান টিভির জনপ্রিয় তেলেগু সিরিয়ালের রিমেক। যেখানে এক অসম প্রেমের গল্প দেখানো হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now