Meenakshi Mukherjee Modi Birthday Remark: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন নিয়ে কটাক্ষ করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী। মোদির জন্মদিনের ঠিক নেই বলেই মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার উলুবেড়িয়ায় এক দলীয় সমাবেশে এসে তিনি মন্তব্য করেন আপনারা বলেছিলেন টাকা দেব। আর আপনারা বলছেন সব দিয়ে দিয়েছি। দেখুন আমি জানতাম না দলীয় নেত্রীরা বললেন মোদীর জন্মদিনের পর নাকি সবাইকে টাকা দিবে। বিশ্বাস করুন আমি জানতাম না। তাহলে মোদির জন্মদিনের ঠিক নেই তাই দিচ্ছেন না। নাহলে এতগুলো মিথ্যা কথা বলতে পারেন ?
অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়া নিয়ে তিনি সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার সঠিক নিয়ম কি ? সঠিক নিয়ম স্পষ্ট করে বলুন। মানুষ বুঝতে পারছে না কেন তারা অন্নপূর্ণা ভাতা পাচ্ছেন না। সঠিক নিয়ম বলুন অন্নপূর্ণা ভাতা পাওয়ার। সরকার এখন যাকে ইচ্ছা অন্নপূর্ণা ভাতার টাকা দিচ্ছে। তাই অনেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি তিনি চাকরির দাবি তোলেন। তিনি বলেন আমরা অন্নপূর্ণা ভান্ডারে বিরোধিতা করিনি। এটাও বলেছি চাকরি দাও। চাকরি দিতে পারনি বলেই ভাতা দিতে হচ্ছে।
ভোটার লিস্ট থেকে ২৭ লক্ষের বেশি মানুষের নাম কাটা গেছে। তাদের নাম তোলার জন্য ট্রাইব্যুনাল হচ্ছে। এবার সেই ট্রাইব্যুনালকে পঞ্চায়েতে পঞ্চায়েতে করার দাবি করলেন রাজ্য বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী। মঙ্গলবার তিনি উলুবেড়িয়ায় এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন পঞ্চায়েতে পঞ্চায়েতে ট্রাইবুনাল চাই। এক জায়গায় লক্ষ লক্ষ লোকের ভিড় হবে। সেখানে মানুষের যেতে অসুবিধা হবে। তাই পঞ্চায়েতে পঞ্চায়েতে ট্রাইবুনাল চাই। তিনি আরো দাবি করেন নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কেন দেওয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে হবে। ভোটার কার্ডে নাম ভুল, বয়সে ভুল হয়েছে। তার জন্য আমরা কেন দায়ী হব। নির্বাচন কমিশনের লোকেরা কাজ করেছে। তাই সমস্ত দায় নির্বাচন কমিশনের। সেখানে আমাদের দোষ কোথায় প্রশ্ন মীনাক্ষীর। এক্ষেত্রে ভয়ংকর ষড়যন্ত্রের অভিযোগ করেন মীনাক্ষী। তিনি বলেন ভোটার লিস্ট থেকে নাম কাটার পর একাধিক সরকারি তালিকা থেকে নাম কেটে দিবে। তারপর হোর্ডিং সেন্টার তৈরি করবে। বলবে এখান থেকে বের করে দেওয়া হবে। ভয়ংকর ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিন মিটিংয়ে আসা লোকেদের বলা হয় যারা অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি তাদের আধার, কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র জমা দিতে বলা হয়। মিটিং থেকে লোক সেই কাগজ সংগ্রহ করেন। জমা দেওয়ার জন্য লোকেদের লম্বা লাইন পড়ে যায়।
#MeenakshiMukherjee #NarendraModi #ModiBirthday #Uluberia #WestBengalPolitics #LeftPolitics #PoliticalRemark














