Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

McDonald’s: যুক্তরাষ্ট্রে অফিস বন্ধ রেখে কর্মী ছাঁটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস! সাময়িক বন্ধ অফিস

রিমিতা রায়
Published On: এপ্রিল 4, 2023 2:37 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

McDonald’s: বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের সোমবার থেকে বুধবার বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়ে একটি ই-মেইল পাঠায়। আর এই নির্দেশনা কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ইঙ্গিত করছে। তবে কতজন কর্মীকে বরখাস্ত করা হবে তা এখনও স্পষ্ট নয়। ওয়াল স্ট্রিট জার্নাল শিকাগো-ভিত্তিক ফাস্ট-ফুড জায়ান্টের একটি অভ্যন্তরীণ ইমেল উদ্ধৃত করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এপি নিউজের বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।

মেইলে বলা হয়, ৩ এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্তগুলো নেব। কর্মচারীদের পূর্ব নির্ধারিত সমস্ত বৈঠক বাতিল করা হলো। চলতি বছর জানুয়ারিতে‌ ম্যাকডোনাল্ডস জানিয়েছিল, তারা তাদের ব্যবসায়িক কৌশল উন্নত করতে কর্মীদের তালিকা পুনরায় সাজাবে। এই তালিকায় কিছু কর্মী ছাঁটাই পড়বে এবং অধিকাংশের পদে কিছুটা পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে বুধবারের মধ্যে ছাটাইয়ের ঘোষণা আসবে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থা মোকাবিলার চেষ্টায় গুগল, আইবিএম, মাইক্রোসফট, সেলসফোর্র্স, ফেসবুক, ডোরড্যাশ, অ্যামাজন ও টুইটারের পর এবার একই পথে হাটছে ম্যাকডোনাল্ডস। ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা পূর্বাভাস দিয়েছেন যে এই বছরের শেষ নাগাদ বেকারত্বের হার বেড়ে ৪.৬% হতে পারে ,যা ঐতিহাসিকভাবে মন্দার সাথে যুক্ত একটি বড় বৃদ্ধি। কর্পোরেট ভূমিকায় ম্যাকডোনাল্ডের ১,৫০,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে। এই কর্মচারীদের প্রায় ৭০% মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত।

সংস্থাটি জানিয়েছে, তার বিশ্বব্যাপী বিক্রয় ২০২২ সালে প্রায় ১১% বেড়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় প্রায় ৬% বেড়েছে। মোট রেস্টুরেন্ট মার্জিন ৫% বেড়েছে। তার সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে, এটি তার কিছু আউটলেটে পর্যাপ্ত কর্মী নিয়োগে অসুবিধার কথা উল্লেখ করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now