IIT Bombay Student Death: ছ’মাসের মধ্যে তৃতীয় ঘটনা
নয়াদিল্লি: আইআইটি বম্বের ক্যাম্পাসে মিলল এক ছাত্রের দেহ। প্রাথমিকভাবে অনুমান আত্মঘাতী হয়েছেন সাহিল ওয়াকোড়ে নামের ওই পড়ুয়া। সাহিলের পরিবারের দাবি, তাঁদের ছেলে অত্যন্ত লড়াকু মানসিকতার। তাঁর পক্ষে আত্মঘাতী হওয়া সম্ভবই নয়।
শুক্রবার পরীক্ষায় চ্যাটজিপিটির সাহায্য নিয়ে ধরা পড়েছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল। তার পরই তাঁর দেহ উদ্ধার হল হস্টেলের ঘরে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আইআইটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সাহিল ওয়াকোড়ে ‘এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ছাত্র ছিলেন। পরীক্ষা চলাকালীন তাঁর কাছ থেকে একটি মোবাইল পান পরীক্ষক। দেখা যায়, ওই পড়ুয়া গোটা প্রশ্নপত্রটিই চ্যাটজিপিটিতে আপলোড করে দিয়ে উত্তর জানতে চেয়েছিলেন। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার পর ওই পড়ুয়ার বিরুদ্ধে কোনও শৃঙ্খলাজনিত পদক্ষেপ করা হয়নি। বরং তাঁকে আশ্বস্ত করা হয়, এই ঘটনা তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে না। ছেলেটির সঙ্গে কথা বলেন পরীক্ষক ও বিভাগীয় প্রধান। এরপর ওই পড়ুয়া নিজের হস্টেলের ঘরে ফিরে যান। সন্ধের দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, সাহিল অত্যন্ত দৃঢ়চেতা তরুণ ছিলেন। তবে কলেজে তাঁর উপর চাপসৃষ্টি করা হত। সেই কারণেই সম্ভবত তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন তাঁর মা। সাহিলের মা বলেন, “আমার ছেলে হার মানার নয়। তার উপর নির্যাতন করা হয়েছে।” ছেলের মৃত্যুর জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন সাহিলের বাবা-মা।
ওই পড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইআইটি বম্বে। আইআইটির পওয়াই ক্যাম্পাসে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ পড়ুয়াদের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আইআইটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। কিন্তু পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ পেতেই বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রতিষ্ঠান আসল ঘটনা চেপে যাচ্ছে। যা বলা হচ্ছে, তা অর্ধসত্য। ওই পড়ুয়াকে একবছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছে বলেই তিনি চরম পদক্ষেপ করেছেন বলে তাঁর বন্ধুদের দাবি।
ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানে ছ’মাসের মধ্যে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্তা দত্তাত্রেয় নালাওয়াডে জানিয়েছেন যে, ঘটনার তদন্ত চলছে। সাংবাদিকদের তিনি বলেন, “আইআইটি পওয়াই-তে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরপর আইআইটির কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে তাঁদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটি সুষ্ঠু সমাধানে পৌঁছনোর লক্ষ্যে আইআইটি কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করছে।”
#IITBombayStudentDeath #IITBombay #SahilWakode #StudentDeath #IITBombayNews #ChatGPTExamCase #MumbaiNews #IITStudent #CampusNews













