Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Flipkart Sell Back: এক ক্লিকেই বিক্রি হবে পুরোনো ফোন, সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, পদ্ধতি জেনে রাখুন

রিমিতা রায়
Published On: নভেম্বর 18, 2022 6:20 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Flipkart Sell Back Program : বাড়িতে পুরোনো ফোন রয়েছে? ঝটপট বিক্রি করতে চান? তাহলে আপনাদের জানিয়ে রাখি ইনস্ট্যান্ট পুরোনো স্মার্টফোন বিক্রি করার সুযোগ দিয়েছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। এই প্ল্যাটফর্মে চালু হয়েছে নতুন সেল ব্যাক প্রোগ্রাম (Sell Back Program)। এখানে আপনি যে পুরোনো ফোন বিক্রি করবেন তার অর্থ সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে।

কোম্পানির বিবৃতি অনুসারে, ফ্লিপকার্ট গ্রাহকদের একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য রি-কমার্স প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে এবং সেল-ব্যাক প্রোগ্রাম চালু করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ৷ এই প্রোগ্রামে পুরোনো ফোন বিক্রি করে বাজার মূল্য অনুযায়ী ‘আকর্ষণীয় দাম’ পাবেন গ্রাহকরা। এর জন্য কোনও আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। সম্পূর্ণটা হবে ফ্লিপকার্টের মধ্যেই।

 

ধাপে ধাপে জানুন ফ্লিপকার্ট সেল ব্যাক প্রোগ্রামে কীভাবে পুরোনো ফোন বিক্রি করবেন?

১. প্রথমে স্মার্টফোন থেকে ফ্লিপকার্ট অ্যাপ ওপেন করুন।

২. এবার নিচে Category অপশনে ক্লিক করে Sell Back অপশনে ক্লিক করুন।

৩. এখানে মোবাইল ফোনের সমস্ত তথ্য দিন যেমন কোন ব্র্যান্ড, মডেল, IMEI নম্বর ইত্যাদি। তারপর এই ফোনের একটি মূল্য পরিসীমা দেখতে পাবেন।

৪. আপনি যদি এই মূল্যের সাথে সন্তুষ্ট হোন তাহলে ডোরস্টেপ পিক-আপ এবং মূল্যায়নের জন্য চার্জ হিসাবে ১ টাকা প্রদান করুন।

৫. একবার পিকআপ সম্পূর্ণ হলে, গ্রাহক ফোনের চূড়ান্ত মূল্য দেখতে পাবেন। ডিভাইজটি পিকআপ করার পর ২৪ ঘন্টার মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।

৬. ফ্লিপকার্ট আশস্ত করেছে, গ্রাহক যদি দামের সাথে খুশি না হোন তাহলে অর্ডারটি ক্যানসেল করা যাবে এবং সঙ্গে সঙ্গে তাঁকে ১ টাকা রিফান্ড করে দেওয়া হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now