Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Farah Khan: সাজিদের সঙ্গে দেখা করতে শোয়ে হাজির ফারহা, খোঁচা দিয়ে কী বললেন টিনাকে?

রিমিতা রায়
Published On: জানুয়ারি 10, 2023 11:56 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Farah Khan: কালার্সের সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss)। এখন সেখানে পারিবারিক সপ্তাহ চলছে। প্রতিযোগীদের সঙ্গে এতদিন পর দেখা করতে ঘরে প্রবেশ করছেন পরিবারের সদস্যরা। এই মর্মে শোতে দেখা গিয়েছে ফারহা খানকে (Farah Khan)। আর তাতেই দীর্ঘদিন পর ভাইকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক বোন। চলতি সপ্তাহে পরিবারের সদস্যরা বিগ বসের ঘরে ঢোকার সময় সবাইকে ফ্রিজ থাকতে হবে‌। যতক্ষণ না বিগ বস তাঁদেরকে রিলিজ করছে ততক্ষণ চুপ করে থাকতে হবে তাঁদের। এর আগে ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে ফারহাকে। তবে এবার প্রতিযোগীর পরিবারের সদস্য হিসেবে ঘরে প্রবেশ করেছেন তিনি। আর ঘরে ঢুকেই ভাইকে জড়িয়ে ধরে এতদিনের জমে থাকা কথা বলেছেন বোন।

সেইসঙ্গে শোয়ের অন্য প্রতিযোগী টিনা দত্তর (Tina Dutta) সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। যেখানে একপ্রকার খোঁচা মেরে কথা বলেছেন তিনি। ‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বলেছেন, ‘তোমার মা তো সুপারস্টার হয়ে গিয়েছে। শালিন ভানোটের (Shalin Bhanot) মায়ের সঙ্গে লড়াই করেছেন’। আর পরিচালকের এই ধরনের মন্তব্যের পরই নেটিজেনদের একাংশের ট্রোলের শিকার হন অভিনেত্রী।

নেটিজেনদের কেউ টিনাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, ‘সত্যি সবসময় কঠোর হয়’। কারোর কথায়, ‘টিনার কোথাও মুখ দেখানো উচিত নয়’। এদিকে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের জন্য খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলেন ফারহা। তালিকায় ছিল ভেজ পোলাও, খাট্টা আলু, ইয়াখনি। সঙ্গে ছিল আবদুর জন্য বার্গার। পাশাপাশি প্রিয়াঙ্কাকে বিগ বসের ঘরের দীপিকা বলেন তিনি। আর অন্যদিকে সম্বুলকে বলেন, সাজিদ (Sajid Khan) বাড়িতেও তাঁর বোনেদের এভাবেই বিরক্ত করেন, যেভাবে শোতে তাঁকে করেন। এই পারিবারিক সপ্তাহে ফারহা ছাড়াও শিব ঠাকরে, টিনা দত্ত, শালিন ভানোট ও এমসি স্ট্যানের মা এবং নিমরত কৌরের বাবা, সুম্বুলের জেঠু, প্রিয়াঙ্কার ভাই সহ অন্যান্য প্রতিযোগীদের পরিবারের সদস্যদের দেখা যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now