Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Jeet: কাউন্ট ডাউন শুরু জিৎ ভক্তদের মধ্যে, ‘চেঙ্গিজ’ মুক্তির আগে কী প্রতিক্রিয়া অভিনেতার ?

রিমিতা রায়
Published On: এপ্রিল 21, 2023 12:42 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Jeet: ‘চেঙ্গিজ’এর মধ্যে দিয়ে ফের অনুরাগীদের ভরপুর অ্যাকশন উপহার দিতে চলেছেন অভিনেতা জিৎ (Jeet)। গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। যেখানে জিৎ-এর সঙ্গে রয়েছেন শতাফ ফিগার, রোহিত রায়ের মত অভিনেতারা। ছবিতে নায়িকা চরিত্রে বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও নতুন নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা, এবারও ব্যতিক্রম হয়নি। ইদ উপলক্ষে আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিৎ এর ছবি চেঙ্গিজ। এটিই প্রথম বাংলা ছবি যা একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তির আগে নানা বিষয়ে নিজের মতামত জানালেন অভিনেতা জিৎ ।

হিন্দুস্থান টাইমস বাংলার প্রতিবেদনেই তথ্য অনুযায়ী ,চেঙ্গিজ প্রথম বাংলা ছবি যা গোটা দেশে হিন্দিতেও মুক্তি পাচ্ছে। এটা কি কাউকে কিছু করে দেখানোর জন্যই উদ্যোগ নেওয়া? প্রশ্নের উত্তরে অভিনেতা জিৎ বলেন, আমার কাউকেই কিছু করে দেখানোর নেই। তবে আমি খুব খুশি যে এটা আমার ছবি চেঙ্গিজের হাত ধরে শুরু হচ্ছে। আসলে আমি এতদিন ধরে এখানে কাজ করেছি সবসময় মনে হতো কী করে নিজের কাজ সবার কাছে পৌঁছে দেব। কী করে আরও বেশি মানুষের কাছে পৌঁছাব। অবশেষে এই ব্যবধান মুছে ফেলার চেষ্টা করছি।’

চেঙ্গিজ থেকে জয়দেব হয়ে ওঠার জার্নি দেখতে,ভক্তরা ইতিমধ্যেই কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে । এই মহুর্তে চরম ব্যস্ততা জিৎ এবং অভিনেত্রী সুস্মিতার মধ্যে । ‘চেঙ্গিজ’ এর প্রচারে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে, ভক্তদের উষ্ণ অভ্যর্থনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই তারকা জুটি

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now