Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • Magra Body Recover: মগরায় নিখোঁজ নাবালকের দেহ মিলল রেললাইনে, প্রেমিকার বাড়িতে চড়াও পরিবার

    ।। প্রথম কলকাতা ।।

    Magra Body Recover: আচমকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রথম থেকেই নাবালকের পরিবারের সন্দেহ ছিল। এলাকার এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল সে। আর সেই সম্পর্কে বাধা ছিল মেয়ের বাড়ি সদস্যদের। এরই মধ্যে নিখোঁজ এর ১৫ দিনের মাথায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় বালকের দেহ। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মগরা এলাকায় নিহত নাবালকের নাম সুজয় শীল।

    নাবালকের পরিবার মগরা থানায় নিখোঁদেএর অভিযোগ করে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মর্গে দেহ সনাক্ত করে পরিবার। এরপর প্রেমিকার বাড়িতে চড়াও হন মৃতের পরিবার ও এলাকাবাসীরা। ওই নাবালিকার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। আহতদের মগরা ব্লক হাসপাতালে ভর্তি করতে হয়।

    স্থানীয়রা জানিয়েছেন, গত ১৪ই নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই এলাকার বছর সতেরোর সুজয় শীল। মগরা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। তারপর আর খবর মেলেনি। ১৫ দিন পর সোমবার গ্রামবাসীরা জানতে পারেন সুজয়ের মৃত্যু হয়েছে। তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। অভিযোগ গ্রামবাসীরা পুলিশকে নিশানা করে ইট ছোরেন। পুলিশের বিরুদ্ধেও পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Baruipur: নাকা চেকিংয়ে ‘প্রেস’ লেখা গাড়ি থামাল পুলিশ! তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ

    ।। প্রথম কলকাতা।।

    Baruipur : শহরের একাধিক জায়গায় ভুয়ো স্টিকার এবং কালো কাঁচ লাগিয়ে গাড়ি ঘুরে বেড়াতে দেখা যায় অনেক সময়। আর বিভিন্ন সময় পুলিশি চেকিং চালানোর সময় ধরা পরে সেই ভুয়ো পরিচয় ব্যবহৃত ব্যাক্তি ও ব্যাক্তিরা। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ঠিক সেই রকমই ঘটনার সাক্ষী বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। গত রবিবার রাতে ফুলতলা এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখাগাড়িতে থাকা তিনজন ব্যাক্তিকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দেয় । তবে তাদের সঠিক পরিচয়পত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেনি। এতেই পুলিশের মনে সন্দেহ আরও জোরালো হয়। শুরু হয় জোরদার তল্লাশি।

    গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, এক রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম। গ্রেফতার করা হয় প্রবীর মণ্ডল , মহম্মদ হাইবুল ইসলাম গাজী ও আসিফ লস্কর নামে তিন দুষ্কৃতীকে। ধৃত এই তিনজনই সেই গাড়িতে করেই ডাকাতির ছক কষছিল বলে অনুমান পুলিশের ! তবে পুলিশের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। ঘটনা জানাজানি হতেই বারুইপুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Train fire rules: ট্রেনের কামরায় বিপদ ডাকবেন না, এইসব জিনিস নিয়ে উঠলেই জেল

    ।। প্রথম কলকাতা ।।

    Train fire rules: গতকালই হাওড়াগামী ট্রেনে আগুন লাগে। বেঙ্গালুরু, হাওড়া এক্সপ্রেসে আগুন লাগে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে হাওড়ার দিকে আসছিল সেই সময় অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে ট্রেনে আগুন লাগে। আতঙ্কে হুড়হুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বগি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্রেকটি মেরামত করার কাজ চলে।

    ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরাও। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখেন রেলের আধিকারিকেরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে হাওড়াগামী ঐ ট্রেনটির এস নাইন বগিতে আগুন লেগেছিল। তবে তড়িঘড়ি সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রেলের আধিকারিকেরা জানিয়েছেন ঘটনায় কেউ জখম হননি‌। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে স্বস্তি আগুন লাগার ঘটনায় বড়সড় কোনো বিপদ হয়নি যাত্রীদের।

    তবে অনেক সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যায় ট্রেনের বগিতে। ট্রেনের বগিতে আগুন লাগা থেকে অবশ্যই যাত্রীদের সাবধানতা অবলম্বন করতে হবে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নতুন নতুন নিয়ম আনে রেল কর্তৃপক্ষ। যেমন রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কামরার প্লাগ পয়েন্ট ব্যবহার করা যাবে না। এমন নির্দেশিকাও জারি করা হয়েছিল। নয়া নিয়মে রাতে প্লাগ থেকে মোবাইল চার্জার খুলে রাখতে হবে যাত্রীদের জানানো হয়েছিল।

    সম্প্রতি দূরপাল্লার ট্রেনে বেশ কিছু অগ্নিকাণ্ড ঘটেছে। বা ক্ষেত্রে শর্তের থেকে আগুন লাগে বলে জানান বিশেষজ্ঞরা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সাবধানতা অবলম্বন করতে বলেছে রেল কর্তৃপক্ষ। শুধু চার্জিং নয় ধূমপান দাহ্যবস্তু বহন করা ইত্যাদির বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি কর্মী এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রায়শ প্রচার চালানো হয়।

    অতীতে ট্রেন করে বাজি পটকা নিয়ে যাতায়াত করার প্রমাণ ছিল ভূরি ভূরি। কিন্তু বর্তমানে ট্রেনে করে বাজি পটকা বহন করা বেআইনি। লুকিয়ে চুরিয়ে বাজি পটকা নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন অনেকে তবে একবার ধরা পড়লে সোজা শ্রীঘরে যেতে হয়। কারণ কোনো কারণে আগুন লেগে গেলে বা বিস্ফোরণ হলে তা মারাত্মক আকার ধারণ করবে। মানুষের প্রাণহানি বা আহত হওয়ার সম্ভাবনা তো রয়েছে।

    আবার অনেক সময় দেখা যায় কোনো যাত্রীপ্রেমের স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়ে উঠে পড়েন। যদিও রেলওয়ে এইসব নিয়ে ভ্রমণের অনুমতি দেয় না। ট্রেনে গোপনে এসব জিনিস বহন করলে ধরা পড়লে জেল হতে পারে। ট্রেন যাত্রার সময় ভর্তি সিলিন্ডার নিয়ে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে। তবে খালি সিলিন্ডার নিয়ে যাওয়া যেতে পারে।

    ট্রেনে অ্যাসিডের মতো জিনিস সঙ্গে রাখা যাবে না। অনেক যাত্রী বোতলে অ্যাসিড লুকিয়ে নিয়ে ওঠেন। এটা করতে গিয়ে ধরা পড়লে জেল পর্যন্ত যেতে হতে পারে। এছাড়া বড় সড় জরিমানাও হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update : বাড়ল তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহেই হাওয়া বদল

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কুয়াশার চাদরে মোড়া সকালে
    ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    সোমবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বজায় রয়েছে।

    উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ রয়েছে।আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরের বাতাসের গতিপথ বর্তমানে সাগর অভিমুখী। এর ফলে উত্তর পশ্চিমের শীতল বাতাসে কোনো বাধার সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমছে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েক দিন। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শীতের ইনিংস চলছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • AAP: অনলাইনেই আইনি পরিষেবা! রাজ্যবাসীর জন্য নয়া চমক আপের

    ।। প্রথম কলকাতা।।

    AAP: দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীর জন্য নয়া চমক আম আদমি পার্টির। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ঝাড়ু প্রতীকে লড়াই করতে দেখা যাবে এই দলকে। এরই মধ্যে আইনি পরামর্শ দেওয়ার জন্য অনলাইন পরিষেবা চালু করেছে কেজরিওয়ালের দল। আপের ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের সঙ্গে প্রতিটি জেলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে উত্তর দিনাজপুরে কুকুরের সুরক্ষা ব্যবস্থা সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

    একাধিক রাজ্যে ক্ষমতায় এসেছে আপ। আর তার মধ্যে রাজ্যবাসীর জন্য এক নয়া পরিষেবা নিয়ে এসেছে এই দল। পরিষেবাটি পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবর অনুযায়ী এই পরিষেবার দরুন যে কেউ ফোন করে নিজের আইনি সমস্যার সমাধানের জন্য পরামর্শ নিতে পারবেন। রিপোর্ট অনুযায়ী আপের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র জানিয়েছেন, ‘আমরা ১৩০ কোটি ভারতীয় মিলে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ করে তুলব। এটাই আপের লক্ষ্য। ভালো শিক্ষা, স্বাস্থ্য সকল ভারতীয়দের অধিকার। আর আমরা সেই লক্ষ্য পূরণ করতে অঙ্গীকারবদ্ধ’।

    রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবা প্রতি সপ্তাহে চালু থাকবে। যেখানে হাইকোর্ট থেকে একজন বিশিষ্ট আইনজীবী থাকবেন অনলাইনে। চলবে প্রশ্নোত্তর পর্ব। এক কথায় এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যবাসীর কাছে পৌঁছতে চাইছে আম আদমি পার্টি। কতটা তারা তাদের কাজে সফল হবে, সেটা বোঝা যাবে এই পরিষেবায় মানুষ কতটা উপকৃত হচ্ছে তা দেখে। প্রতি শনিবার চলবে আলোচনা পর্ব। ২৬ নভেম্বর আলোচনার বিষয় ছিল সাংবিধানিক মৌলিক অধিকার। আপ-এর লিগাল সেলের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Student Murder: খাটের নিচে নার্সিং পড়ুয়ার গলা কাটা দেহ! সন্দেহের তালিকার শীর্ষে রুমমেট

    ।। প্রথম কলকাতা ।।

    Student Murder: সরকারি হাসপাতালের নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ভাড়া বাড়ি থেকে ওই নার্সিং পড়ুয়ার গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। কীভাবে এই পড়ুয়ার মৃত্যু হল, এই ঘটনার নেপথ্যে কে রয়েছে বর্তমানে এই প্রশ্নগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে। যদিও ওই পড়ুয়ার সঙ্গে থাকা রুমমেটের দিকেই সন্দেহের আঙুল তুলেছে পুলিশ সহ বাড়ির মালিক। বর্তমানে চলছে ঘটনা তদন্ত।

    পুলিশ সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা উদ্ভব সরকার । বছর একুশের এই পড়ুয়া অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের অধীনে নার্সিং কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন। তাই পড়াশোনার সুবিধার জন্য অশোকনগরেই থাকার ব্যবস্থা করেন তিনি । একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো উদ্ভব সরকার । তাঁর সঙ্গে রুম শেয়ার করতেন বিক্রম সরকার নামে আরও এক যুবক।

    সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে আচমকাই নিজেদের ঘরে তালা দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যান বিক্রম। বিষয়টি খানিকটা সন্দেহজনক বলে মনে হয় বাড়ির মালিকের। যদিও বাড়ির মালিকের প্রশ্নের উত্তরে বিক্রম জানিয়েছিল সে বাড়ি যাচ্ছে। তাঁর উত্তর পেয়ে বাড়ির মালিক খুব একটা সন্তুষ্ট হননি। যার কারণে বিক্রম বেরিয়ে যেতেই তিনি ওই ঘরের তালা খুলে ঢোকেন। আর তারপরেই দেখতে পান সেই ভয়ঙ্কর দৃশ্য। গলার নলি কাটা অবস্থায় খাটের তলায় পড়ে রয়েছে উদ্ভব।

    তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন তিনি। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। উদ্ধার করা হয় তাঁর রক্তাক্ত দেহ। পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে সহপাঠীদের কাছ থেকে জানতে পারে রুমমেটের সাথে উদ্ভবের তেমন কোনো ভালো বন্ধুত্ব ছিল না। আবার শত্রুতা ছিল বলেও জানা নেই । কাজেই এই খুনের নেপথ্যে কে রয়েছে এবং আসল কারণ কী তা জানতে শুরু হয়েছে তদন্ত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Road block: হাতির হানায় নষ্ট জমির ফসল, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

    ।।প্রথম কলকাতা।।

     

    Road block: ক্রমাগত হাতির হানায় জেরবার।হাতির হামলায় ফসল নষ্ট রামানন্দপুর এলাকায়। একের পর এক জমির ফসল নষ্ট, বাড়ি ভাঙা সবার পিছনে দায়ী হাতি। কিন্তু ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ? এমনও প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। এবার হাতির হানায় খেতের ফসল নষ্ট হওয়ার মাথায় হাত চাষীদের। ধার দেনা করে যারা সবজি লাগিয়েছিলেন তারা ফসল তুলতে পারলেন না। তাদের রুজিতে টান ধরবে বিস্তার।

    আজ ক্ষতিপূরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
    সমস্যায় পড়েন সাধারণ মানুষজন।

    শনিবার রাত্রি ৯টা নাগাদ নয়াগ্রাম থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত ,রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন কপি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি। প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রামগুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আশায় বন দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়া ও গ্রামবাসীরা জানান ক্ষতিপূরণে লাভের লাভ কিছুই হবে না। তাদের দাবি মাঠের ফসল বাঁচানোর একটাই উপায় এলাকায় হাতি ঢোকা ঠেকানো। গ্রামবাসীরা চান বনদপ্তর চাষের জমি থেকে হাতি তারাতে বিশেষ অভিযানে নামুক।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: এই প্রথম হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী, শুরু হেলিকপ্টারের ট্রায়াল রান, আঁটোসাঁটো নিরাপত্তা

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হয়েছে। দিন কতক আগে তিনি নদিয়া সফরে গিয়েছিলেন। এরপর তাঁর জেলা সফরের তালিকায় ছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি। আগামী ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার তিনি যাচ্ছেন সুন্দরবনে। এ কথা নিজেই জানিয়েছিলেন বুধবারের বিধানসভা অধিবেশনে। এই প্রথম সুন্দরবনের কোন প্রত্যন্ত গ্রামে মুখ্যমন্ত্রীর আগমন ঘটতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে কোনরকম ত্রুটি রাখতে চাইছে না জেলা প্রশাসন। ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর সফরে গিয়েছিলেন সেখানেই তিনি দুটি নতুন জেলা সুন্দরবন এবং বসিরহাট তৈরি করার কথা ঘোষণা করেন। বর্তমানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯ টি ব্লক রয়েছে সুন্দরবনের মধ্যে। এরমধ্যে যে ১৩ টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। সেই ১৩ টি ব্লক নিয়েই পৃথক সুন্দরবন জেলা এবং বাকি উত্তর ২৪ পরগনার ছয়টি ব্লক নিয়ে বসিরহাট জেলা তৈরি করার চিন্তাভাবনা চলছে। হিঙ্গলগঞ্জ সফরে গিয়ে সেই সংক্রান্ত কিছু ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

    হিঙ্গলগঞ্জে প্রস্তুতি চলছে কেমন ?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে হেলিকপ্টারের মাধ্যমে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ কালীতলা পঞ্চায়েত সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করবেন। আগামী মঙ্গলবার যেহেতু এই সভা খোলা মাঠে হতে চলেছে তাই এতে বিপুল পরিমাণ জনসমাগম হবে বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার নামা ওঠার ট্রায়াল রান করা হয়েছে এক দফা। মঙ্গলবার কালীতলা মাঠে মুখ্যমন্ত্রী সভা সেরে টাকিতে গিয়ে পৌঁছবেন। সেখানেই তাঁর রাত্রিবাসের আয়োজন করা হয়েছে।

    এই মুহূর্তে রাস্তা গুলি মেরামতির কাজ থেকে শুরু করে ইছামতী নদীর পাড়কেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আগমনে এই পর্যটন কেন্দ্রের প্রচার বাড়বে বলে আশাবাদী বসিরহাট দক্ষিণের বিধায়ক। এছাড়াও গোটা এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে খবর।

    বিধানসভায় যেদিন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ আসার ঘোষণা করেছিলেন সেই দিনই তিনি জানিয়েছিলেন হিঙ্গলগঞ্জ এসে তিনি প্রকৃতি পুজো করবেন। সুন্দরবনকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মাস্টারপ্ল্যান রয়েছে। এই বিষয়টিতে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বনমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, এই মাস্টার প্ল্যান যদি সফল হয় তবে প্রত্যেক বছর সুন্দরবনে সাইক্লোন, বন্যার জন্য যে ক্ষতি হয় তার পরিমাণ অনেক কমবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Murder attempt: মাটির নিচে সোনার কলসি! তান্ত্রিকের কথায় কাজ করতেই বিপাকে নদিয়ার ব্যক্তি

    ।। প্রথম কলকাতা ।।

    Murder attempt: তান্ত্রিকের কথা শুনতে গিয়ে ওই তান্ত্রিকের হাতেই প্রাণ হারাতে বসেছিলেন এক ব্যক্তি। মাটির নিচে কলসিতে রয়েছে সোনার তান্ত্রিকের কথায় অমাবস্যা রাতে উঠবে সেই কলসি। এই কথা শুনে সেই কাজ করতে গিয়েই বিপদ ডেকে এনেছিলেন অমর চক্রবর্তী। কলসির বদলে জুটলো ধারালো অস্ত্রের কোপ। কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচলো ওই ব্যক্তির। নদীয়ার তাহেরপুর থানার বীরনগর জয়পুরের ঘটনা। অভিযুক্ত তান্ত্রিক নারায়ণ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অভিযোগ, বসত বাড়ি ও চাষের জমির নিচে সোনা ভর্তি কলসি রয়েছে এমনটাই দাবি করেন তান্ত্রিক নারায়ণ সরকার। আর সেই প্রলোভনে পা ফেলেন অমর চক্রবর্তী। গত একবছর ধরে দফায় দফায় অমর বাবুর কাছ থেকে এক লক্ষ্য কুড়ি হাজার টাকা নেন। পাশাপাশি ৩টি ছাগল নেন নানান কথা শুনিয়ে। সেই অনুযায়ী অমাবস্যার রাতে সেই কলসি পাওয়া যাবে বলে জানান তান্ত্রিক নারায়ণ সরকার।

    গত ২৩ তারিখ বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় পুকুরের ধারে নিয়ে যান অমর চক্রবর্তীকে। সেখানেই নতুন গামছা পরে পুকুরে স্নান করতে নামতে বলেন তাকে। অভিযোগ সেই সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়কোপাতে থাকে তান্ত্রিক। তার সাথে আরও একজন ছিলেন। সেখান থেকে রাতের অন্ধকারে কোনোরকম ভাবে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে সব জানান। গুরুতর জখম অবস্থায় প্রথমে বীরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তর করা হয় অমর চক্রবর্তীকে। তার শরীরে একাধিক জায়গায় কোপানো হয় এবং ৬০টি সেলাই পরে। পরে পরিবারের তরফে অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Railway Recruitment 2022: প্রচুর কর্মী নিয়োগ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে, মাধ্যমিক পাশই যথেষ্ট

    ।। প্রথম কলকাতা ।।

    Railway Recruitment 2022: ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হচ্ছে বিপুল কর্মী। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখনও চলছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে ? শিক্ষাগত যোগ্যতা কী? কতগুলি শূন্য পদ রয়েছে ? কী ভাবে আবেদন করতে পারেন তার বিস্তারিত তথ্য দেওয়া রইল এই প্রতিবেদনে

    পদ: শিক্ষানবীশ

    বয়স সীমা: আগ্রহী আবেদনকারীর ১৭ নভেম্বর ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। এক্ষেত্রে সংরক্ষিত বিভাগের চাকরি প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

    শিক্ষাগত যোগ্যতা: ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদেরকে। এছাড়াও তাদের এনসিভিটি কিংবা এসসিভিটি দ্বারা অনুমোদিত নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

    নির্বাচন পদ্ধতি: মেধা তালিকা তৈরি করা হবে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। আর তারপর সেই মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে।

    আবেদন ফি : জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে তবে মহিলা প্রার্থী, এসসি এসটি এবং পিডাব্লিউডি বিভাগের প্রার্থীদের কোনো রকম আবেদন ফি প্রদান করতে হবে না।

    আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া চলছে এখনও । ১৭.১২.২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

    শূন্যপদ: ২৫২১টি। জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে ১০৪৬ জনকে। এসসি-তে নিয়োগ করা হবে ৩৭৫ জনকে । এসটি -তে নিয়োগ করা হবে ১৮১ জনকে। ওবিসি নিয়োগ করা হবে ৬৭৪ জনকে। এছাড়াও অনগ্রসর জাতির জন্য রয়েছে ২৪৫ টি পদ।

    আবেদন প্রক্রিয়া: আবেদনকারীরা অনলাইনেও ফর্ম ফিলাপ করতে পারবেন। তার জন্যে নির্দিষ্ট কতগুলি নথিপত্রের প্রয়োজন রয়েছে । অনলাইনে আবেদন করার জন্য www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করুন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে উল্লেখিত ওয়েবসাইটেই।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version