Category: FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar

FIFA WorldCup 2022 will held on Qatar

  • FIFA World Cup 2022: ‘আল রিহালা’ নয় সেমিফাইনাল-ফাইনাল আয়োজিত হবে নতুন বলে, জানুন ফিফার নতুন বলের বিশ্বেষত্ব

    FIFA World Cup 2022: ‘আল রিহালা’ নয় সেমিফাইনাল-ফাইনাল আয়োজিত হবে নতুন বলে, জানুন ফিফার নতুন বলের বিশ্বেষত্ব

    ।। প্রথম কলকাতা ।।

    কাতার বিশ্বকাপ মানেই যে চমক তা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই দেখেছে বিশ্বফুটবল। এবার এল আরও একটি চমক। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল। আর সেমিফাইনালেই নতুন চমক নিয়ে এল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেমিফাইনাল থেকে খেলা হবে নতুন বলে। যার নাম রাখা হয়েছে ‘আল হিলম’ (Al Hilm)। আরবি ভাষায় যার অর্থ ‘স্বপ্ন’। রবিবার একটি বিবৃতি দিয়ে নতুন বলের বিষয়ে জানায় ফিফা।

     

    চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ ষোলোর ও কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলির খেলা হয়েছে ‘আল রিহলা’ (Al Rihla) বলে। আরবি ভাষায় যার অর্থ ছিল ‘ভ্রমণ’। ‘আল রিহলা’ বলে ছিল অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। নতুন বলেও রাখা হয়েছে একই রকম সেন্সর প্রযুক্তি। দুটি বলই নির্মাণ করেছে জনপ্রিয় প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। ‘আল রিহলা’ -র সঙ্গে প্রযুক্তি গত কোন পার্থক্য না থাকলেও, নতুন বলে থাকছে নকশায় রয়েছে পার্থক্য।

     

    ‘আল হিলম’-এ থাকছে সোনালী রঙ। এই সোনালী রঙ তুলে ধরবে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি ও কাতারের মরুভূমির কথা। কাতারের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করবে এই বল। ঠিক যেভাবে সন্ধ্যে নামার আগে লালচে আকাশ মরুভূমির সোনালী বালির রঙে মেশে। সেই মনমুগ্ধকর দৃশ্যপটকে তুলে ধরবে ‘আল হিলম’। বিশ্বকাপও যে অন্তিম লগ্নে, তাই বলের রঙও সেইভাবেই করা হয়েছে। বলের প্যানেলগুলোর আকার ত্রিকোণ ও উজ্জ্বল লাল রঙা আভা, যা কাতারের জাতীয় পতাকা ও স্থাপত্যের কথা তুলে ধরবে।

     

    চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতিহাস গড়া মরক্কো ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থানাধিকারী মোট চারটি ম্যাচ খেলা হবে এই নতুন বলে।

  • Cristiano Ronaldo: ‘তুমি আমার কাছে সর্বকালের সেরা’, রোনাল্ডোকে শ্রদ্ধা জানিয়ে হৃদয়গ্রাহী পোস্ট বিরাট কোহলির

    Cristiano Ronaldo: ‘তুমি আমার কাছে সর্বকালের সেরা’, রোনাল্ডোকে শ্রদ্ধা জানিয়ে হৃদয়গ্রাহী পোস্ট বিরাট কোহলির

    ।। প্রথম কলকাতা ।।

     

    চলতি বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোর পর্তুগাল। ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে পর্তুগাল বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও রোনাল্ডো পর্তুগালের হয়ে আবার খেলবেন কি না তা নিশ্চিত করেননি। তবে বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না পর্তুগিজ সুপারস্টারকে। একটা আস্ত প্রজন্মকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন সাধের মঞ্চ থেকে। রোনাল্ডোর এইভাবে বিদায় মানতে পারেনি বিশ্ব ফুটবল। বিদায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পোস্টের ঝড়।

     

    রোনাল্ডোর একজন বড় ভক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সে বিষয়ে সকলেরই জানা। ৫ বারের ‘ব্যালন ডি অর’ জয়ী তারকাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হৃদয়গ্রাহী পোস্ট করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, “কোনো ট্রফি বা কোনো শিরোপা আপনি এই খেলায় এবং সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছেন তা থেকে কিছু কেড়ে নিতে পারে না। কোনও শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন এবং আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি এবং বিশ্বের অনেক মানুষ কী অনুভব করে। এটা ঈশ্বরের একটি উপহার।”

    কোহলি আরও লেখেন, “একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবার তার হৃদয় দিয়ে খেলেন এবং কঠোর পরিশ্রম এবং উত্সর্গের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। আপনি আমার কাছে সর্বকালের সেরা।”

    কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রবিবার রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন। সেই পোস্টে পর্তুগিজ সুপারস্টার বলেন, “যে কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ায় ‘তার স্বপ্ন শেষ হয়েছে’। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত, আমি পর্তুগালের জন্য অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি।”

  • Cristiano Ronaldo: রাজকীয় শেষ যাত্রার বদলে পেলেন বিষন্নতা, একটা প্রজন্মকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর

    Cristiano Ronaldo: রাজকীয় শেষ যাত্রার বদলে পেলেন বিষন্নতা, একটা প্রজন্মকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর

    ।। প্রথম কলকাতা ।।

     

    কাঁদলেন, কাঁদালেন! চোখের জলেই বিশ্বকাপকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে কাঁদিয়ে দিয়ে গেলেন একটা প্রজন্মকে। একটা আস্ত প্রজন্ম আর দেখতে পাবে না মেসি বনাম রোনাল্ডোর ডুয়েল। অতি বড় মেসি ভক্তও বোধহয় দেখতে চাননি রোনাল্ডোর এমন দৃশ্য। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কত হইচই, কত বিতর্ক। সব যেন স্তব্ধ হয়ে গেল এক নিমেষে। বিশ্বকাপটাই যে শেষ হয়ে গেলো পর্তুগিজ সুপারস্টারের। ৪১ বছর বয়সে রোনাল্ডো যে মেক্সিকোতে ফিরবেন, এটা তিনি কেন অতিবড় রোনাল্ডো ভক্তও বিশ্বাস করেননা । তাই বিশ্বকাপের মঞ্চে শেষবার রোনাল্ডোকে দেখে নিল বিশ্বফুটবল। বিশ্বকাপের শেষ ম্যাচে চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো।

     

    বয়স ৩৭ হলেও, মনের অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জোরে শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিয়ে যাবেন রোনাল্ডো, এমনটাই আশা করেছিল তাঁর ভক্তরা। রোনাল্ডোও প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের শেষ বিশ্বকাপটা আপন রঙে রাঙাবেন। আর এর জন্য তিনি নিজেকে ভালোভাবে প্রস্তুত করে এসেছেন বলেও জানিয়েছিলেন তিনি। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছিলেন রোনাল্ডো। প্রিয় তারকার প্রতিশ্রুতির পরেই স্বপ্ন দেখতে শুরু করে রোনাল্ডোর অনুরাগীরা। রোনাল্ডোরও যে স্বপ্ন ছিল পায়ের বুট জোড়া তুলে রাখার আগে একটা বিশ্বকাপ জিতবেন! কিন্তু সব যেন ওলট-পালট হয়ে গেল। এক নিমেষে শেষ হয়ে গেল রোনাল্ডোর বিশ্বজয়ের স্বপ্ন। সবুজ ঘাসে মুখে হাত ঢেকে বসে পড়লেন। চোখ দিয়ে গড়িয়ে অবিরত অশ্রুধারা। যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল।

     

    খেলায় যে বয়সের ছাপ পড়েছে তা স্পষ্ট। গোলের খিদে নিয়ে মরিয়া চেষ্টা করলেও পেলেননা গোল। যিনি ৩৫ গজ দূর থেকেও ফ্রি-কিকে অবলীলায় গোল করতেন। চোখের নিমেষে ক্ষিপ্র গতিতে বিপক্ষ রক্ষণ ভেঙে চোখ ধাঁধানো গোলে মাতিয়ে দিতেন। অনেক উঁচুতে লাফিয়ে জোরালো হেডে ফাঁকি দিতেন গোলরক্ষককে। কিন্তু কোথায় সেই রোনাল্ডো। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আলোয় রাঙাতে পারলেন পর্তুগালের প্রাণভোমরা। ইউসেবিও বিশ্বকাপ আনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ফিগোর কাঁধে। তিনি পারেননি। ফিগো দায়িত্ব দিয়েছিলেন রোনাল্ডোকে। তিনিও পারলেন না লিসবনে বিশ্বকাপ নিয়ে যেতে। পর্তুগালের সোনালী প্রজন্মের শেষ সদস্যও বিদায় নিলেন বিশ্বকাপ থেকে।

     

    তিনি একটু জেদি, মনের কথা চেপে রাখার মানুষ তিনি নন। যতবার তাঁর সঙ্গে খারাপ হয়েছে ততবার গর্জে উঠেছেন। হবে নাই বা কেন? এই সব যে তাকেই মানায়। তিনিই তো প্রমান করেছিলেন ভাগ্য নয়, পরিশ্রম করে ছিনিয়ে নিতে হয় ভাগ্য। বিশ্বফুটবলকে দেখিয়ে গেছেন তিনি রেকর্ডের পিছনে নয়, রেকর্ড পিছনে তাঁর পিছনে ছোটে। ম্যাজিক নয়, শক্তি দিয়েই এক নিমেষে ভাঙতেন বিপক্ষের জমাট রক্ষণ। দেশের জন্য, ফুটবলের জন্য তিনি কম কিছু করেননি। ২০১৬ ইউরো কাপ, ২০১৯ নেশন্স লিগ দিয়েছেন দেশকে। তবে জীবন যেমন মাধুর্যময় তেমন নিষ্ঠুরও। মহারাজকীয় মেজাজে যাত্রা শেষ করার বদলে পেলেন চোখের জলে সাধের রঙ্গমঞ্চ থেকে বেড়িয়ে যাওয়ার স্বাদ।

     

    প্রতিটা বড় সাফল্যের পেছনে থাকে নিদারুণ কোনো ব্যর্থতা। বিদায় বেলায় সেটাই সঙ্গী হলো পর্তুগিজ মহাতারকার। প্রায় এক দশক ধরে বিশ্বফুটবলে রাজ করে গেছেন মেসি আর রোনাল্ডো। তাঁদের সময়কালে টেক্কা দেওয়ার মতো কোন তারকার উদ্ভব হয়নি। দুঃখ না থাকলে যেমন সুখের মর্ম বোঝা যায় না। তেমনি রোনাল্ডো না থাকলে মেসির মর্ম বুঝতে পারতেন না ফুটবলপ্রেমীরা। অনেকেই বলবেন রোনাল্ডোর শেষটা এইভাবে না হলেও পারত। একটা গোটা প্রজন্মকে কাঁদিয়ে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

  • FIFA World Cup 2022: পেনাল্টি মিস কেইনের, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স

    FIFA World Cup 2022: পেনাল্টি মিস কেইনের, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স

    ।। প্রথম কলকাতা ।।

     

    চলতি বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ মিস করল হ্যারি কেইন। আর এখানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্ন। প্রথমার্ধে চুয়ামেনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরালেন হ্যারি কেইন। পাল্টা আক্রমণে ফ্রান্সের ব্যবধান বাড়ালেন অলিভিয়ে জিরুদ। সমতায় ফেরার সুবর্ণ সুযোগও পেয়ে যায় ইংল্যান্ড। পেনাল্টি মিস করে ইংল্যান্ডের সব আশায় জল ঢেলে দিন কেইন। সেমিফাইনালে ইতিহাস গড়া মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।

     

    কাতারের আল বাইত স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই আক্রমণ শানাল ফ্রান্স। আক্রমণে সাফল্য পেতেও বেশি দেরি হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ১৭ মিনিটে চুয়ামেনির গোলে এগিয়ে গেল ফ্রান্স। দূর থেকে নেওয়া জোরালো শটে ব্রিটিশ গোলরক্ষক পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গোল খাওয়ার পরই জেগে ওঠে ফ্রান্স রক্ষণে একের পর এক আক্রমণ তুলতে থাকে তাঁরা। কিন্তু গোলের দরজা খুলতে পারল না ইংল্যান্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

     

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইংল্যান্ড। ইংলিশ রক্ষণে বেশ কয়েকবার হানা দেয় হ্যারি কেইন-বুকায়ো সাকারা। ৫৪ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। বক্সের মধ্যে সাকাকে ফাউল করে বসেন চুয়ামেনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি হ্যারি কেইন। গোল খাওয়ার পরই আক্রমণে জোর বাড়ায় ফ্রান্স। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। সুযোগও তৈরি করে দুই দল। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান অভিজ্ঞ জিরুদ। গ্রিজমানের ক্রস থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। তবে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করে হ্যারি কেইন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইংল্যান্ড অধিনায়ক। জোরালো শট নিতে গিয়ে ক্রসবারের উপর দিয়ে মারেন কেইন। আর এখানেই জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের।

  • FIFA World Cup 2022: পর্তুগালকে হারিয়ে ইতিহাস, আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো

    FIFA World Cup 2022: পর্তুগালকে হারিয়ে ইতিহাস, আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো

    ।। প্রথম কলকাতা ।।

     

    বিশ্বকাপের মঞ্চে ইতিহাস। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল মরক্কো। সেই সঙ্গে বিশ্বকাপের অভিযান শেষ হলো পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডোর। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যে এমন ভাবে শেষ হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি রোনাল্ডোর অতিবড় ভক্তও। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পর্তুগালের প্রাণভোমরা। পারলেন না ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিয়ে যেতে। মরক্কোর একমাত্র জয়সূচক গোলটি করেন এন-নেসিরি।

     

    কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য দেখলেও মরক্কোর ডেডলক ভাঙতে পারল না পর্তুগাল। উল্টে গোলরক্ষকের ভুল বোঝাবুঝিতে গোল খেয়ে বসল ফার্নান্দো সান্তোসের দল। এদিনও রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দল নামান পর্তুগিজ কোচ। বল নিজেদের দখলে রাখলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারল না পর্তুগাল। ৪২ মিনিটে এন-নেসিরির গোলে এগিয়ে যায় মরক্কো। আত্তিয়াত আল্লাহর ক্রস পোস্ট ছেড়ে এগিয়ে এসে পাঞ্চ করে করেন কোস্তা। হেডে জাল খুঁজে নেন নেসিরি।

     

    দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলালো না পর্তুগালের। গত ম্যাচে হ্যাটট্রিক করা রামোস হয়ে রইলেন নিজের ছায়া হয়ে। বিরতির পর মাঠে নেমেও দলকে জেতাতে পারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের পর এক আক্রমণের ঢেউ তুললেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারল না পর্তুগাল। বেশ কয়েকবার পাল্টা আক্রমণে ভীতি ছড়াল মরক্কো। সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়ত। ১-০ গোলে জিতে ইতিহাস লিখলো মরক্কো। স্বপ্নের পথচলায় আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখল তাঁরা।

     

    মরক্কো তাদের স্বপ্নের পথচলায় গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করার পর বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পৌঁছায় আফ্রিকার দেশটি। এরপর শেষ ষোলোর ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দেয় ৩-০ গোলে। আর এবার শেষ আটে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল। বলে রাখা ভালো বিশ্বকাপে তাঁরা গোল হজম করেছে মাত্র একটি। তাও আবার কানাডার বিপক্ষে আত্মঘাতী। দুর্বার গতিতে ছুটে চলেছে মরক্কোর স্বপ্নের পথচলা।

  • FIFA World Cup 2022: প্রথম একাদশে সুযোগ হচ্ছে না রোনাল্ডোর, কোচের বিশ্বস্ত সৈনিক কী তবে বিরাগভাজন হলেন?

    FIFA World Cup 2022: প্রথম একাদশে সুযোগ হচ্ছে না রোনাল্ডোর, কোচের বিশ্বস্ত সৈনিক কী তবে বিরাগভাজন হলেন?

    ।। প্রথম কলকাতা ।।

     

    বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে রোনাল্ডোর পর্তুগাল। যে মরক্কো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে। সেই মরক্কোর বিরুদ্ধে লড়াইটা যে কঠিন তা ভালো মতোই জানেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। মরক্কোর জমাট রক্ষণ ভেঙে গোল তুলে নিতে চাইবেন পর্তুগিজ কোচ।

     

    তবে পর্তুগালের ছবিটা যেন বদলে গিয়েছে। পর্তুগিজদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গা হচ্ছে না প্রথম একাদশে। ভাবা যায়! পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, ক্লাব ফুটবলে ভুরি ভুরি শিরোপা জয়, পর্তুগালকে ২০১৬ ইউরো কাপ চ্যাম্পিয়ন থেকে ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগ জয় করা রোনাল্ডো বেঞ্চে বসে ছটফট করছেন মাঠে নামার জন্য। নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কোচের সবুজ সংকেতের অপেক্ষায়। তৃষ্ণার্ত চাতকের মতো প্রহর গুনছেন অপেক্ষার। পর্তুগালের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। শেষ বিশ্বকাপের চিত্রটা কী এমন ভাবেই আঁকা থাকবে রোনাল্ডোর।

     

    প্রায় একদশকের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি দেশের জার্সিতে আলো ছড়াচ্ছেন। বিদায় নিলেও নেইমার নিজের জাত চিনিয়ে গেছেন। এমবাপের ক্ষিপ্রতা মুগ্ধ করেছে বিশ্বফুটবলকে। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একরাশ হতাশা নিয়ে কাটাচ্ছেন বেঞ্চে বসে। তবে ৩৭-র রোনাল্ডো এখনও যে ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তা ভালোই জানেন ফার্নান্দো সান্তোস। সেই কারণেই হয়তো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগিজ সুপারস্টারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। কিন্তু পর্তুগালের প্রথম একাদশে না থাকাটা যে মানতে পারছেন না রোনাল্ডো। তীব্র গোলের খিদে যে তাড়া করে বেড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল স্কোরারকে।

     

    তবে প্রথম একাদশ থেকে বাদ পড়ার কারণ হিসেবে অনেকেই বলছেন কোচের সঙ্গে মনোমালিন্য। তবে আদতে কি তাই? পর্তুগিজ কোচ অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। কোচের সঙ্গে মনোমালিন্যে এইভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে বসে কাটাতে হয়েছে রোনাল্ডোকে। একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে ক্লাবের বিরাগভাজন হয়েছেন তিনি। ছাড়তে হয়েছে প্রিয় ওল্ড ট্রাফোর্ড। যেখানে তারকা থেকে মহাতারকা হওয়ার গল্প লিখেছিলেন রোনাল্ডো।

     

    অনেকেই বলছেন বয়সের ছাপ পড়েছে রোনাল্ডোর খেলায়। গ্রুপ পর্যায়ে তিন ম্যাচেই প্রথম একাদশে ছিলেন রোনাল্ডো। কিন্তু চেনা ছন্দে দেখা যায়নি রোনাল্ডোকে। সেই ক্ষিপ্রতা, সেই গোলের খিদে দেখা যায়নি রোনাল্ডোর খেলায়। জ্বলে ওঠার চেষ্টা করেছেন বটে, কিন্তু বারবারই সুর কেটেছে ছন্দের। শেষ ষোলোর ম্যাচে রোনাল্ডোর বদলি হিসেবে নামা গনসালো রামোস করে গিয়েছেন হ্যাটট্রিক। বিশ্ব ফুটবলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে রোনাল্ডোর জায়গা কেড়ে নিলেন রামোস। তবে তিনি যে রোনাল্ডো। একটা সুযোগেই বদলে দিতে পারেন ম্যাচের রঙ। আজ মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার ম্যাচে কোচের বিশ্বস্ত সৈনিক হিসেবে প্রথম একাদশে রোনাল্ডো সুযোগ পান কিনা সেটাই দেখার। বিশ্ব ফুটবলও যে অপেক্ষায় আছে তাঁর পায়ের জাদুতে মোহিত হতে।

  • FIFA World Cup 2022: বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিতে

    FIFA World Cup 2022: বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিতে

    ।। প্রথম কলকাতা ।।

    FIFA World Cup 2022: শনিবার ক্রোয়েশিয়ার কাছে হেরে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের প্রধান কোচের পদ ছাড়লেন তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, “একটি চক্রের সমাপ্তি”। তিতে ২০১৬ সালে সেলেকাওদের দায়িত্ব নেন তিনি তিনি ব্রাজিলের খেলার শৈলীকে নতুন করে উদ্ভাবন করেছেন, তাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছেন এবং ২০২১ সালে ঘরের মাটিতে হারার আগে ২০১৯ সালে কোপা আমেরিকা জিতিয়েছেন। ব্রাজিল অবশ্য ২০১৮ সংস্করণে নক-আউট থেকে বিদায় নেয়।

    এদিন চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়নদের পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পৌঁছায় ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে নেইমার বলেন, “এটা একটা দুঃস্বপ্নের মত মনে হয়. এটা বিশ্বাস করা কঠিন।” যদিও যিনি পরাজয়ের পর জাতীয় দলের সঙ্গে তার ভবিষ্যৎ উন্মুক্ত রেখেছেন। তবে পঞ্চম পেনাল্টি নিতে নিজের সেরা খেলোয়াড়কে বাঁচিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

    ম্যাচের পর ব্রাজিল কোচ তিতে বলেন, “আমি বুঝতে পারি যে আমি সবচেয়ে বেশি দায়ী, কিন্তু ক্ষতির জন্য আমরা সবাই দায়ী। এটি নায়ক বা খলনায়ক হওয়ার বিষয় নয়। খেলাধুলায় এমন কিছু নেই। কখনও কখনও আমাদের দুর্দান্ত পারফরম্যান্স থাকে, আমরা লক্ষ্যে গোল করি এবং বল বিচ্যুত হয়। এটা স্বাভাবিক, তবে আমি ফলাফলকে সম্মান করতে পারি।”

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • FIFA World Cup 2022 : রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

    FIFA World Cup 2022 : রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

    ।। প্রথম কলকাতা ।।

    সত্যিই রোমাঞ্চকর লড়াই! এই ম্যাচ যে টাইব্রেকারে যাবে তা হয়তো ভাবতে পারেননি অতি বড় আর্জেন্টিনা ভক্তও। প্রতি পরতে পরতে উত্তেজনা। এটাই তো ফুটবল। ২ গোলে পিছিয়ে পড়ার পড়েও সমতায় ফিরল নেদারল্যান্ডস। ম্যাচ গেল টাইব্রেকারে। আর সেখানে ম্যাচের নায়ক বনে গেলেন এমলিয়ানো মার্টিনেজ। ডাচদের পরপর দুটি শট রুখে দিয়ে দলকে পৌঁছে দিলেন সেমিফাইনালে।

    কাতারের লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই টক্কর হলো সমানে সমানে। আক্রমণ-পাল্টা আক্রমণে সুবিধা করতে পারল না দুই দলই। নেদারল্যান্ডসের জমাট রক্ষণে বিশেষ সুবিধা করতে পারছিলেন না লিওনেল মেসি। তবে তিনি যে ম্যাজিশিয়ান তা আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টিনার প্রাণভোমরা। ৩৫ মিনিটে মেসির জাদুতেই গোলের দেখা পেল আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত সাজানো পাস থেকে দলকে এগিয়ে দিলেন নাহুয়েল মোলিনা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধেও একই ভাবে চাপ ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। সুযোগ গড়ে তুললেও গোলের দেখা পাচ্ছিল না মেসি-ডি পলরা। ৬২ মিনিটে মেসির দুরন্ত ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মেসি। আকুনাকে ফাউল করে বসেন ডামফ্রিস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি আর্জেন্টিনার প্রাণভোমরা। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে ১০ গোল করে স্পর্শ করলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। ঠিক ১০ মিনিট পড়েই ব্যবধান কমায় নেদারল্যান্ডস। স্টিভেন বের্গহোইসের দুরন্ত ক্রস থেকে হেডে গোল করেন বেগহোর্স্ট।

    এই গোলের পরেই যেন প্রাণ ফিরে পায় নেদারল্যান্ডস। সমতায় ফিরতে মরিয়া লড়াই চালায় ডাচবাহিনী। একের পর এক আক্রমণে অস্থির করে তোলে আর্জেন্টিনার রক্ষণকে। ১০ মিনিটের যোগ করা সময়ে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। ফ্রি-কিক থেকে টিউন কুপমেইনার্স বল দেন বেগহোর্স্টকে। গোল করতে কোন ভুল করেননি বেগহোর্স্ট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই সুযোগ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জিতে সেমিফাইনালের টিকিট আদায় করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

  • FIFA World Cup 2022: টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

    FIFA World Cup 2022: টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

    ।। প্রথম কলকাতা ।।

     

    টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। দুইঅর্ধে গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। তবে ব্রাজিলের সেই উচ্ছাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১৬ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেক্তভিচ। টাইব্রেকারে বাজিমাত ক্রোয়েশিয়ার। ১৯৮৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে প্রথমবার টাইব্রেকারে হারল ব্রাজিল।

     

    এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকে বল দখলে আধিপত্য রেখে আক্রমণ শানাল ব্রাজিল। বেশ কয়েকবার ক্রোয়েশিয়া রক্ষণে হানা দিল ভিনিসিয়াস জুনিয়র-নেইমাররা। তবে পাল্টা আক্রমণে ভীতি ছড়াল ক্রোয়েশিয়াও। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারল না দুই দলই। যার ফলস্বরূপ গোল এল না প্রথমার্ধে। গোলশূন্যভাবেই শেষ হল প্রথমার্ধের খেলা।

     

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াল ব্রাজিল। একের পর এক সুযোগও তৈরি করল কিন্তু ক্রোয়েশিয়ার ডেডলক ভাঙতে ব্যর্থ নেইমাররা। ক্রোয়েশিয়ার জমাট রক্ষণে বারবার আটকে গেল সেলকাওরা। ১৫ শটের আটটি গোলের লক্ষ্যে রাখলেও গোলের মুখ খুলতে পারল না তিতের দল। অন্যদিকে বিরতির পর সেইভাবে সুযোগই গড়ে তুলতে পারল না ক্রোয়েশিয়া। ছয়টি শটের একটিও গোলের লক্ষ্যে ছিল না ক্রোয়াটদের। গোলশূন্য থাকায় খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

     

    অতিরিক্ত সময়ের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বজায় রেখে ক্রোয়েশিয়া রক্ষণে হানা দিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার জমাট রক্ষণে আছড়ে পড়ল ব্রাজিলের একের পর এক প্রচেষ্টা। অবশেষে ক্রোয়াটদের ডেডলক ভাঙলেন নেইমার। প্রথম অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে চোখ ধাঁধানো গোলে এগিয়ে দিলেন পিএসজি ফরোয়ার্ড। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন নেইমার।

     

    তবে ব্রাজিলের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় অতিরিক্ত সময়ে অতিরিক্ত রক্ষণ সামলাতে গিয়েই বিপদে পড়ল ব্রাজিল ১১৬ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেক্তভিচ। এটাই ছিল ক্রোয়েশিয়ার গোলের লক্ষ্যে প্রথম শট। এরপর টাইব্রেকারে বাজিমাত করে ক্রোয়েশিয়া। ব্রাজিলের রদ্রিগোর প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকভিচ। ব্রাজিলের পরের দুই শটে গোল করেন কাসেমিরো ও পেদ্রো। চতুর্থ শট নিতে আসেন মার্কিনিয়োস। গোলরক্ষককে বাঁদিকে ফেলে দিয়েও ডানদিকের বারে মারেন। সেই সঙ্গে শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। চোখে জল নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলকাওরা।

  • Cristiano Ronaldo: রোনাল্ডো একজন ব্যতিক্রমী ফুটবলার, প্রিয় শিষ্যের প্রশংসায় কার্লো আনসেলত্তি

    Cristiano Ronaldo: রোনাল্ডো একজন ব্যতিক্রমী ফুটবলার, প্রিয় শিষ্যের প্রশংসায় কার্লো আনসেলত্তি

    ।। প্রথম কলকাতা ।।

     

    বিশ্ব ফুটবলে এখন সবচেয়ে চর্চিত বিষয় হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের আগেই ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর। একটি সাক্ষাৎকরে ক্লাব ও কোচের সম্পর্কে সমালোচনা করে বিতর্কে জড়ান পর্তুগিজ সুপারস্টার। এরপর বিশ্বকাপের মঞ্চে বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো। কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁকে তুলে নেওয়ায় কোচের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন তিনি। সাংবাদিক সম্মেলনে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস এই কথা স্বীকার করে নিয়ে বলেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি।

     

    এরপরই শেষ আটের ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেন পর্তুগাল কোচ। নিজের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপে এইভাবে ডাগআউটে বসে থাকতে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি রোনাল্ডোর অতিবড় ভক্তও। এরপর বিশ্বফুটবলে কান পাতলেই কানাঘুষো শোনা যায় রোনাল্ডো নাকি পর্তুগালের স্কোয়াড ছাড়বেন বলে হুমকি দিয়েছেন। তবে সেই অভিযোগও অস্বীকার করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। ক্যারিয়ারের শেষ লগ্নে একের পর এক বিতর্কে জর্জরিত রোনাল্ডো। এবার প্রিয় ছাত্রকে ডিফেড করতে এগিয়ে আসনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি।

     

    কার্লো আনসেলত্তি বলেন, “আমি তাকে (রোনাল্ডোকে) দুই বছর কোচিং করিয়েছি এবং কোনো সমস্যা ছিল না। আসলে সে আমার জন্য সেগুলো সমাধান করেছে। ক্রিশ্চিয়ানো ভালো ট্রেনিং করে, সে বিশদে মনোযোগ দেয়, সবকিছু পরিচালনা করা আমার পক্ষে সহজ ছিল। সে একজন ব্যতিক্রমী খেলোয়াড়।”