Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Viral Video: খাবারের সঙ্গে গালাগালি ফ্রি! নন্দিনীদির পর ভাইরাল রাগী মাসি

রিমিতা রায়
Published On: জানুয়ারি 27, 2023 12:08 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমত বেশ ভাইরাল হয়েছে নন্দিনীদের হোটেল। যেখানে স্মার্ট দিদিকে একা হাতে গোটা হোটেল সামলাতে দেখা যাচ্ছে। পাশাপাশি সাহায্য করছেন তার বাবা-মা। এবার স্মার্ট নন্দিনীদির পর ভাইরাল হলেন রাগী মাসি (Ragi Masi), যেখানে সুস্বাদু খাবারের সাথে গালাগালি নাকি ফ্রি।

রাগী মাসির হোটেলের বিশেষ কিছু দিক আছে। মাসি হোটেলের সমস্ত কাজ একা হাতে করেন। এমনকি বাজারও নিজের হাতে করেন। অন্যের বাজার করা সবজি তার বিন্দুমাত্র পছন্দ হয় না কিংবা অন্যের ধুয়ে দেওয়ার সবজি মাছ তার মনের মতো হয় না। তাই নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত রান্না করেন এবং তা পরিবেশন করেন। রাগি মাসির হোটেলে অফিস যাত্রী কিংবা পড়ুয়ারা তৃপ্তি করে ভাত খান। আবার অনেকেই খাবার প্যাক করে বাড়ি নিয়ে চলে যান।

IMG 20230127 WA0013 - Viral Video: খাবারের সঙ্গে গালাগালি ফ্রি! নন্দিনীদির পর ভাইরাল রাগী মাসি

 

রাগী মাসির এই স্পাইস হোটেলে যেতে গেলে আপনাকে যেতে হবে রাসবিহারীতে। স্পেন্সারের কোনাকুনি ঠিক উল্টোদিকে রাসবিহারীর মোড়ের দিকে দেখবেন মনজিনিসের গলির মুখে একটি স্পাইস হোটেল রাগী মাসির (Ragi Masir Hotel)। রাগী মাসির হোটেলে সেই সকাল থেকে মানুষ ভিড় জমান। এখানে নাকি সুস্বাদু ঘরোয়া খাবার যেমন মেলে, তেমন তার সঙ্গে শোনা যায় মাসির গালাগালি। আসলে সারাদিন রান্নার কাজ থেকে হোটেল সামলানো, সব একা হাতে করতে করতে তিনি মেজাজ ঠিক রাখতে পারেন না।

যদি একদম ঘরোয়া বাঙালি খাবার খেতে যান তাহলে রাগী মাসির হোটেলে যেতে পারেন। এখানে মাছের পাতলা ঝোল থেকে আলু বেগুনের চচ্চড়ি সবই পাবেন। তবে কোন দামাদামি করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু রাগী মাসির কথা শুনতে হবে। আসলে ধৈর্যের একটা সীমা থাকে। অনেকেই আছেন যারা মাসিকে রাগানোর জন্য ইচ্ছা করে নানান কথা বলেন। মাসি বাইরে থেকে রাগী হলেও মন থেকে তিনি একেবারেই রাগী নন। দেখতে দেখতে ৫০ বছর হয়ে গেছে, এই হোটেল একা হাতে তিনি চালাচ্ছেন। আগে থাকতেন সোনারপুরে, তখন ভোরে প্রথম ট্রেনে হোটেলে চলে আসতেন। এখন আর এই নিত্য যাতায়াত করতে পারেন না। তাই হোটেলের কাছে ফুটপাতেই তিনি থাকেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now