Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Anmary Tom: বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অ্যানমেরি, ছবির কী নাম?

রিমিতা রায়
Published On: ফেব্রুয়ারি 23, 2023 2:50 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Anmary Tom: গ্রামের মেয়ে হিসেবে দর্শকদের মনে নিজের এক আলাদা জায়গা করেছেন তিনি। ধারাবাহিকের দরুন জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু নিজেকে শুধু ছোট পর্দাতেই সীমিত রাখতে চান না অভিনেত্রী। এরকম অনেক তারকাই নাটক থেকে ছোট পর্দা তার পর বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল বীণাপাণি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টমের (Anmary Tom)। তাঁর প্রথম ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন ‘ফাগুনের মোহনা’ (Phaguner Mohona) ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। এবার ‘একলব্য’ ছবি দিয়ে বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবির এক ঝলক শেয়ার করেছেন নায়িকা।

এমনিতে অভিনেত্রী বাঙালি নন, সেটা তাঁর নাম দেখেই বোঝা যায়। কিন্তু বাঙালি না হয়েও স্পষ্ট বাংলা উচ্চারণ করতে শোনা যায় তাঁকে। তাঁর বাংলা ভাষায় কথা বলা শুনলে কেউ বুঝতেই পারবে না যে, এটা তাঁর মাতৃভাষা নয়। আর এখন এই ভাষাতেই ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন তিনি। প্রসঙ্গত, কেরলের মেয়ে অ্যানমেরি। এই মুহূর্তে ব্যারাকপুরে রয়েছেন। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী তিনি। নাচেও ভালো দক্ষ। অভিনয়ে আসা কীভাবে? অভিনয়ে আসার আগে মডেলিং করেছেন। সেখান থেকেই প্রথম কাজের প্রস্তাব পান। এরপর প্রথম ধারাবাহিকে হানি বাফনার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। প্রথমে ভাষার দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হলেও, এখন বাংলায় বেশ ভালোই কথা বলতে পারেন তিনি। এবার বড় পর্দায় ডেবিউ করবেন অভিনেত্রী।

ছবির নাম একলব্য। ছবির পরিচালক কে? আর কারা রয়েছেন ছবিতে? ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অরিত্র বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। অ্যাকশনে ভরপুর মুভিটিতে অ্যানমেরি ছাড়া রয়েছেন দেবতনু, জ্যামি বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। অ্যানমেরি জুটি বাঁধবেন দেবতনুর সঙ্গে। নতুনভাবে নতুন চরিত্রে রূপোলি পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে। ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা দেখে আনন্দে উচ্ছ্বসিত দর্শকরা। সকলেই তাঁর জন্য খুশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now