Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

প্রেমিকা শ্বেতার সিরিয়াল শেষ হতেই ‘নিম ফুলের মধু’ ছাড়ছেন রুবেল! খবর শুনেই মাথায় বাজ দর্শকদের

রিমিতা রায়
Published On: জুলাই 9, 2023 2:52 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

শেষ হয়েছে প্রেমিকার সিরিয়াল, এবার ‘নিম ফুলের মধু’ ছাড়ছেন রুবেল? রইল ভাইরাল খবরের পিছনের আসল সত্যি। জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। পল্লবী শর্মা এবং রুবেল দাস অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। খুব কম সময়ের মধ্যেই পর্ণা-সৃজনের দুষ্টুমিষ্টি জুটি দর্শকদের মনে স্থান করে নিয়েছে। তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে, রুবেল তথা পর্দার সৃজন নাকি সিরিয়াল ছাড়তে চলেছেন।

সদ্য শুরু হওয়া ‘ফুলকি’কে স্থান করে দিতে গিয়েই যেমন শেষ হয়েছে ‘সোহাগ জল’। সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা আবার ঘটনাচক্রে রুবেলের প্রেমিকা। জি বাংলারই ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন রুবেল এবং শ্বেতা। সেখানে কাজ করতে গিয়েই প্রেম পর্ব শুরু হয় তাঁদের। ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার পর আলাদা আলাদা প্রোজেক্টে কাজ করছেন রুবেল এবং শ্বেতা। দু’জনে জি বাংলার হাত ধরে কামব্যাক করলেও শ্বেতার সিরিয়াল ‘সোহাগ জল’ টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি।

অপরদিকে রুবেলের ‘নিম ফুলের মধু’ বাস্তবধর্মী ট্র্যাক দেখিয়ে বারবার আদায় করে নিয়েছে দর্শকদের প্রশংসা। নায়ক-নায়িকা সৃজন এবং পর্ণা তথা রুবেল এবং পল্লবীর রসায়নও ভীষণ পছন্দ দর্শকদের। তবে এখন শোনা যাচ্ছে, সেই জুটিতে নাকি ভাঙন ধরতে চলেছে। নিম ফুলের মধু’র সাম্প্রতিক পর্ব দেখে তেমনটাই আঁচ করেছেন দর্শকরা। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

সিরিয়ালের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সৃজন যেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখানে তাঁর কথাবার্তা জয়েনিং ডেট অবধি এগোলেও সে কিছুতেই চাকরি পাচ্ছে না। তবে এই কাণ্ডের পিছনে যে তিন্নির হাত রয়েছে তা ধরে ফেলেছে পর্ণা। শেষে অনেক চেষ্টা করে, তিন্নিকে শায়েস্তা করে একটি চাকরি জোগাড় করে সৃজন। তবে সেই চাকরির জন্য তাঁকে বাড়ি ছেড়ে গুজরাট চলে যেতে হবে। ’চাকরি পেয়ে গুজরাট চলে যেতে পারে শুনে সৃজনের মা কৃষ্ণার মাথায় কার্যত বাজ পড়েছে। অপরদিকে অশনি সংকেত দেখছেন দর্শকরাও। তাহলে কি সিরিয়াল ছেড়ে দিচ্ছে রুবেল, সেই জন্যই সৃজনকে বাইরে পাঠিয়ে দেওয়ার ট্র্যাক আনা হয়েছে? অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। যদিও রুবেল কিংবা ‘নিম ফুলের মধু’ নির্মাতারা এখনও এই বিষয়ে কিছু বলেননি। আপাতত অপেক্ষা করা ছাড়া দর্শকদের কাছে আর কোনও উপায় নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now