Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Abhishek-Aishwarya: মেয়ের সাথে দূরত্ব বাড়ছে অভিষেক বচ্চনের? সত্যিটা ফাঁস করলেন বিগ-বি পুত্র

রিমিতা রায়
Published On: জুন 26, 2023 3:06 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Abhishek-Aishwarya: মেয়ের সাথে দূরত্ব বাড়ছে অভিষেক বচ্চনের ঐশ্বর্য-র সাথে ভাঙন জোরাল হচ্ছে বিগ-বি পুত্রের? বচ্চন পরিবারের উপর রাগ? মেয়েকে বাবার থেকেও আলগা করছেন নাকি ঐশ্বর্য। সব সময় মেয়েকে নিয়েই ঘুরছেন রাই সুন্দরী অভিষেক কোথায়? ঐশ্বর্যের সাথে ডিভোর্সের গুঞ্জন তাহলে সত্যি? আসল সত্যিটা ফাঁস করলেন অভিষেক বচ্চন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডে হন ঐশ্বর্য। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তারপর থেকেই ধীরে ধীরে কমতে থাকে মিসেস বচ্চনের সিনেমার সংখ্যা। বিয়ের পর সরকার রাজ আর রাবণে অভিনয় করেন অভিষেকের সঙ্গেই। হৃতিক রোশনের সঙ্গে তাঁকে দেখা যায় যোধা আকবর সিনেমায়। এরপর ২০১১ সালে আরাধ্যার জন্মের পর তো লম্বা বিরতি।

অনেকেরই ধারণা বচ্চন পরিবারের আপত্তি থাকার কারণেই ছবিতে কাজ করতে পারেন না ঐশ্বর্য। এখনও যার সৌন্দর্যের চর্চা চলে দেশে-বিদেশে তাঁর ক্যামেরার সামনে না আসার পিছনে হাত রয়েছে বচ্চন পরিবারেরই। বলিপাড়ায় কানাঘুষো এমনটাই শোনা যায়। তাই যত দিন যাচ্ছে অভিষেকের সাথেও দূরত্ব বাড়ছে। তবে কি ডিভোর্সের খবর সত্যি ছিল? ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে কাটছে আরাধ্যার জীবন। বড় হয়েছে একাধিক নামজাদা অনুষ্ঠানের লাল গালিচায় হেঁটে। মা ঐশ্বর্যার সঙ্গে গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের মতো তাবড় আন্তর্জাতিক মঞ্চে। বিভিন্ন ছবির প্রিমিয়ার থেকে নামী-দামি অনুষ্ঠানেও সব সময় মেয়েকে নিয়েই হাজির হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

সম্প্রতি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনে মা-মেয়েকে দেখে অনেকগুলো প্রশ্ন উঠল সেই অনুষ্ঠানে সব সেলেবদের পরিবারেক দেখা গিয়েছিল কিন্তু ঐশ্বর্য-আরাধ্যার সাথে কেন এলেন না অভিষেক? মেয়ের পাশে সারাক্ষণ ঐশ্বর্য রয়েছেন ছায়াসঙ্গী হয়ে। এক মুহূর্তের জন্যও নাকি কাছছাড়া করেন না আরাধ্যাকে। কিন্তু অভিষেকের সাথে তেমন দেখা যায় না। বচ্চন পরিবারের সঙ্গে কী মেয়েকে মিশতে দিতে চাইছেন না রাই সুন্দরী? বলিপাড়াও এমনও গুঞ্জন উঠছে। এত গুঞ্জনের জবাব এবার দিলেন অভিষেক নিজেই।

“আরাধ্যা আর পাঁচটা বাচ্চার মতোই স্কুল যেতে ভালোবাসে নিজের বন্ধুদের সঙ্গে খেলতেও খুব ভালোবাসে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশন্যাল স্কুলের ছাত্রী সে” যদিও রাই সুন্দরীর উপর কোনও ক্ষোভ নেই ঐশ্বর্যর “আরাধ্যাকে আমাদের জগতে সাবলীল করে তোলার সমস্ত কৃতিত্ব ঐশ্বর্যাকেই দেব ওর দাদু ঠাকুমা হন কিংবা মা-বাবা সকলেই প্রচারের আলোয় থাকলেও তা আরাধ্যার উপর খুব বেশি প্রভাব ফেলেনি”। কিন্তু বেশির ভাগ সময়ই মেয়েকে একেবারে আগলে রাখেন ঐশ্বর্য? এনিয়ে কী বললেন অভিষেক? আসলে ঐশ্বর্য আমাকে সেই জায়গাটা দেয় যাতে আমি বাইরে গিয়ে কাজ করতে পারি। ও আরাধ্যার দেখভাল করে”। সেলেব্রিটিদের নিয়ে কৌতুহলের শেষ নেই। কিন্তু বচ্চন পরিবারের খবর খুব একটা বাইরে আসে না। তাই আরও রহস্য যেন বাড়তে থাকে। ঐশ্বর্য-র সাথে বচ্চন পরিবারের সম্পর্ক নিয়েও তাই জলঘোলা কম হয় না। তবে বিচ্ছেদের গুঞ্জন সত্যি নয় তা অভিষেক বচ্চনের কথাতেই স্পষ্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now