West Bengal Government Jobs 2026: রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বিপুল নিয়োগ হতে চলেছে আগামী অর্থবর্ষের মধ্যে। সরকারি দপ্তরগুলো তে দীর্ঘদিন ধরেই শূন্যপদ পূরণের কথা চলছিল। বুধবার মন্ত্রী সভার বৈঠকে চলতি অর্থবছরের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট এক লক্ষ একান্ন হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ১৬০০০ কলকাতা পুলিশে ৪০০০ নিয়োগের কথা বলা হয়েছে। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক এবং শিক্ষা কর্মী মিলিয়ে ৩৪ হাজার নিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দমকলে ১৪০০ নিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ ৫৪ টি দপ্তরে নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। চলতি অর্থবছর নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ স্কুল শিক্ষা এবং অন্যান্য দপ্তরে যাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলেই জানা গিয়েছে ক্যাবিনেট বৈঠক সূত্রে।
#WestBengalGovernmentJobs2026 #GovernmentRecruitment #WestBengalRecruitment #PoliceRecruitment #KolkataPolice #TeacherRecruitment #GovernmentJobs














