উপনির্বাচনের ঘোষণা হতেই রক্তাক্ত রেজিনগর।তৃণমূল আমজনতা উন্নয়ন পার্টির সংঘর্ষ। জখম পঞ্চায়েত সদস্য আজিরুল শেখ ও অপরপক্ষের আমিন শেখ। বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের ছেতিয়ানি গ্রাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজিরুল শেখ তার অনুগামীদের নিয়ে যখন চা এর দোকানে আড্ডা দিচ্ছিল সেই সময় আমিন শেখ দলবল নিয়ে এসে আজিরুল শেখ এর উপর চাকু দিয়ে আক্রমণ করে। ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুই পক্ষের তিন জন জখম হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার দুই জনকে আটক করে রেজিনগর থানার পুলিশ।
#RejinagarByElectionViolence #Rejinagar #ByElection #WestBengalPolitics #PoliticalClash #TrinamoolCongress #RejinagarViolence #MurshidabadNews













