Tag: zomato

  • Zomato Everyday: মায়ের হাতের রান্না এবার জম্যাটোতে ! চালু হল ‘এভরি ডে’ পরিষেবা

    Zomato Everyday: মায়ের হাতের রান্না এবার জম্যাটোতে ! চালু হল ‘এভরি ডে’ পরিষেবা

    ।। প্রথম কলকাতা ।।

    Zomato Everyday: কাজের সূত্র যাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় তাদের কাছে বাড়ির খাবারের স্বাদ যেকোনো রেস্তোরাঁর খাবারের থেকেও অনেকটা বেশি। কিছুটা ব্যস্ততার কারণে আর কিছুটা বাধ্য হয়েই বাড়ি থেকে যারা দূরে থাকেন তাদেরকে রোজ বাইরের খাবারের উপর ভরসা করে থাকতে হয়। প্রথম প্রথম যদিও বা বাইরের খাবার খেতে ভালোই লাগে কিন্তু একটা সময় পরে রেস্তোরাঁর ভালো খাবারেও মুখে অরুচি চলে আসে। তার ওপর বাড়তি পাওনা হল অসুস্থতা। কিন্তু এবার তাদের জন্য জম্যাটো (Zomato) এক দারুণ পরিষেবা শুরু করতে চলেছে। অনলাইনেই মিলবে বাড়ির খাবার । যার ন্যূনতম দাম মাত্র ৮৯ টাকা।

    সম্প্রতি অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জম্যাটোর তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে তাঁরা বাড়ির স্বাদের খাবার অত্যন্ত কম দামে পৌঁছে দেবেন আপনার দরজায়। অবশ্যই সেটা কোন রেস্তোরাঁ শেফ রান্না করবেন না। সেটি তৈরি হবে হোম কুকদের তত্ত্বাবধানে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘জম্যাটো এভরি ডে’ (Zomato Everyday)। জম্যাটোর তরফ থেকে ১০ মিনিটে খাবার ডেলিভারি করার পরিষেবা আনা হয়েছিল বেশ কিছুদিন পূর্বে। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ডেলিভারি এজেন্টরা খাবার ডেলিভারি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এই সম্ভাবনাকে কেন্দ্র করে খাবার ডেলিভারি সংস্থার নতুন উদ্যোগ যথেষ্ট সমালোচনার মুখে পড়ে।

    পরবর্তীতে জম্যাটোকে তার ১০ মিনিটে ডেলিভারি (10 minutes Delivery) পরিষেবা বন্ধ করে দিতে হয় এবং সেই পরিষেবার বদলেই চালু করা হয় জম্যাটো এভরি ডে। আপাতত এই পরিষেবার শুধুমাত্র গুরুগ্রামের নির্দিষ্ট কিছু এলাকাতে পাওয়া যাবে । কিন্তু পরবর্তীতে দেশ জুড়েই এই পরিষেবা চালু করবে খাবার ডেলিভারি সংস্থাটি। জম্যাটোর তরফ থেকে একটি ব্লগ পোস্ট করা হয় । আর সেখানে বলা হয়, তাদের ফুড পার্টনাররা যারা ঘরে রান্না করেন তাদের মিলিত উদ্যোগে এই পরিষেবা চালু হতে চলেছে। বাড়িতে যেমন মায়েরা যত্ন করে রান্না করে দেন ঠিক তেমন ভাবেই এই খাবারগুলিও রান্না করা হবে । আর অল্প সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে গ্রাহকের কাছে।

    হোম শেফদের (Home chef) রান্না সুস্বাদু যে হবে তা বলাই বাহুল্য। এছাড়াও মানে উন্নত হবে এমনটাই দাবি করেছে ওই ফুড ডেলিভারি সংস্থা। zomato অ্যাপে থাকবে নির্দিষ্ট মেনু। আর সেই মেনুর মাধ্যমে ইচ্ছামত খাবার গ্রাহকরা অর্ডার করতে পারেন। তিনি খাবারে কতটা নুন ঝাল চাইছেন সেটা পর্যন্ত জানিয়ে দিতে পারেন। আর যদি গ্রাহকের জম্যাটো গোল্ড পরিষেবা থাকে তাহলে তাকে কোনরকম ডেলিভারি ফিও দিতে হবে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Menstrual leaves: স্পেনে চালু হল মহিলাদের পিরিয়ড লিভ, ভারতেও রয়েছে এই সুবিধা!

    ।। প্রথম কলকাতা ।।

    Menstrual leaves: গুরুত্বপূর্ণ ঘোষণা স্পেনের। চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালেই মহিলা কর্মীরা পাবেন পিরিয়ড লিভ। গত বৃহস্পতিবার ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনের পার্লামেন্টে একটি আইন পাস করানো হয়েছে। এই আইন অনুযায়ী পিরিয়ড লিভ বা ঋতুকালীন ছুটি পাওয়া যাবে। ১৮৫টি ভোটের মধ্যে ১৫৪ ভোটে জয়ী হয়ে পাস হয়েছে এই ঐতিহাসিক আইন। যদিও শুধু স্পেন নয়, বিশ্বের বহু দেশে এই নিয়ম চালু রয়েছে। ভারতেও নানান বেসরকারি সংস্থা মহিলা কর্মীদের এই ছুটি দিয়ে থাকে।

    কর্মক্ষেত্রে মহিলাদের জন্য মাসিক ছুটি কার্যকর করার জন্য বিশ্বজুড়ে দীর্ঘকাল ধরেই বিতর্ক চলছে। পিরিয়ড লিভ বলতে বোঝায় এমন এক ধরনের ছুটি যেখানে মহিলাদের মাসিকের সময় তাদের কর্মক্ষেত্র থেকে বেতন বা অবৈতনিক ছুটি নেওয়ার বিকল্প থাকতে পারে। পিরিয়ড মানেই গুরুতর অস্বস্তি ভাব, ব্যথা, মানসিক সমস্যাসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। এমত পরিস্থিতিতে বিভিন্ন কর্মসংস্থান নারীদের অফিসে কাজ না করে বাড়িতে আরামদায়কভাবে থাকার অধিকার দেয়। তৃতীয় বিশ্বের বেশ কয়েকটি দেশে এই মাসিকের ছুটির বিষয়টি নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। অপরদিকেই ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে মহিলাদের মাসিকের সময় ছুটি দেওয়া হয়।

    ইন্দোনেশিয়া মাসিকের সময় মহিলা কর্মীদের দুই দিনের ছুটির অধিকার দিলেও তা অতিরিক্ত ছুটি নয়। জাপানে এই আইন কার্যকর হয়েছে প্রায় ৭০ বছর আগে। ১৯৪৭ সালের শ্রম স্ট্যান্ডার্ড আইনের ৬৮নং ধারা অনুযায়ী যদি কোন মহিলা মাসিকের সময় বিশেষভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি ছুটির অনুরোধ করতে পারেন। দক্ষিণ কোরিয়ায় কোন মহিলা কর্মচারী মাসিকের সময় ছুটি না নিলে অতিরিক্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে। তাইওয়ান কর্মসংস্থানে লিঙ্গ সমতা আইনের অধীনে মহিলাদের প্রতি বছর তিন দিনের পিরিয়ড ছুটি দিয়ে থাকে। জাম্বিয়াতে কোন মহিলা কর্মী মাসিক ছুটির নীতির অধীনে প্রতি মাসে একটি করে ছুটি নিতে পারেন, যা ‘মা দিবস’ হিসেবে পরিচিত। যদি কোন সংস্থা এই ছুটি প্রত্যাখ্যান করে তাহলে নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করার অধিকার রয়েছে। ২০১৬ সালে ইতালিও এই মাসিক ছুটির ধারণা নিয়ে চিন্তাভাবনা করেছিল। আইন প্রণেতারা সেই বিষয়ে একটি বিলের প্রস্তাব করেন, যেখানে কর্মীদের চিকিৎসা শংসাপত্র বিচার করে সম্পূর্ণ বেতনের তিন দিনের ছুটির অনুমতি দেওয়ার কথা বলা হয়। যদিও পরবর্তীকালে আইনটি পাস হয়নি।

    ভারতে পিরিয়ড লিভ

    ভারতের মহিলাদের মাসিকের সময় ছুটি নেওয়ার কোন আইনি অবকাঠামো না থাকলেও বেশ কিছু বেসরকারি কোম্পানি মহিলা কর্মীদের এই সুবিধা প্রদান করে থাকে। ভারতের যে সমস্ত বেসরকারি সংস্থা মহিলাদের মাসিকের সময় ছুটি দিয়ে থাকে সেগুলি হল-

    ১. সুইগি (Swiggy)
    ২. কালচার মেশিন (Culture Machine)
    ৩. মাথ্রুভূমি (Mathrubhumi)
    ৪. ম্যাগজেটর (Magzter)
    ৫. ওয়েট অ্যান্ড ড্রাই (Wet and Dry)
    ৬. ইন্ডাস্ট্রি এআরসি (IndustryARC)
    ৭. জম্যাটো (Zomato)
    ৮. আইবিপণন (IVIPANAN)
    ৯. গোজুপ (Gozoop Online Pvt Ltd)
    ১০. হর্সেস স্টেবেল নিউজ (Horses Stable News)
    ১১. ফ্লাইমাইবিজ (FlyMyBiz)
    ১২. বাইজুস (Byju’s)

    প্রায় ১০০ বছর মানুষের মধ্যে পিরিয়ড নিয়ে সাংঘাতিক ট্যাবু ছিল, তখন কেরালা এমন এক সিদ্ধান্ত নিয়েছিল যা সত্যি প্রশংসনীয়। সেই ১৯১২ সাল থেকে এরনাকুলামের ত্রিপুনিতুরার সরকারি একটি স্কুলে পিরিয়ডের সময় ছাত্রীদের ছুটি নেওয়ার নিয়ম রয়েছে। এমনকি ছাত্রীরা বার্ষিক পরীক্ষার সময়ও পিরিয়ডের ছুটি নিতে পারে। মাঝে কেটে গিয়েছে প্রায় শত বছরের বেশি। সম্প্রতি ২০২৩ এর শুরুতেই কেরালা সরকারের উচ্চশিক্ষা দফরের অন্তর্গত সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রীদের পিরিয়ডের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত ছাত্রীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধাও পাবেন। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য পিরিয়ডের ছুটির প্রয়োজনীয়তা অনুভব করেছে বিশ্বের বহু করেছে। পিরিয়ডের সময় মহিলাদের প্রচন্ড যন্ত্রণা এবং অস্বস্তি ভাব কাজ করে। এমনকি বারংবার মুড সুইং হতে থাকে। এমত পরিস্থিতিতে শান্ত মনে অফিসের চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করা সম্ভব নয়। শারীরিক অবস্থা বুঝে এই ছুটির দরকার রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Viral Photo: লিফট ব্যবহারে নিষেধাজ্ঞা ডেলিভারি বয়দের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নোটিশ

    ।। প্রথম কলকাতা।।

    Viral Photo: হাতের কাছে বাড়িতে বসে বিভিন্ন অনলাইন অ্যাপের কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় সব জিনিস চলে আসছে । কিন্তু যারা সেই জিনিসগুলি আমাদের বাড়ির দরজার কাছে এসে পৌঁছে দিচ্ছে তাদেরকে অনেকেই গুরুত্ব দিতে নারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একটি সোসাইটিতে ডেলিভারি বয়দের লিফট ব্যবহারে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। লিফটের পাশে বড় বড় অক্ষরে লেখা সেই নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। আর এই ছবিটি খোদ ট্যুইট করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ ( Awanish Sharan) ।

    ওই ছবিতে দেখা যাচ্ছে নোটিশের লেখা রয়েছে, ‘ বিল্ডিং এ থাকা বাসিন্দারা ছাড়া আর কেউ লিফটের ব্যবহার করতে পারবেন না । যেমন স্যুইগি, জম্যাটো কিংবা অন্যান্য ডেলিভারি বয়রা’। আইএএস অফিসার এই ছবিটি ট্যুইট করেন এবং ক্যাপশনে লেখেন ‘নো ক্যাপশন’। ছবিটি ট্যুইট করার পর শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত প্রায় ১৮ হাজারেরও বেশি লাইক পরে। এছাড়াও এই ট্যুইটিকে রিটুইট করেন বহু মানুষ। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই নোটিশটি নিয়ে চর্চা চলে। বিভিন্ন নেটিজেনরা নোটিশটি যারা দিয়েছেন তাদের মানসিকতা নিয়ে হাজারও প্রশ্ন তুলেছেন।

    এনডিটিভি ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই নোটিশটি সম্ভবত দিল্লির কোন একটি হাউসিং কমপ্লেক্সের। এক নেটিজেন এই নোটিশ প্রসঙ্গে বলেন, ‘ আপনারা কি কোন বিল্ডিং এর কুড়ি তলায় সিঁড়ি ব্যবহার করে খাবার বা অন্যান্য জিনিস ডেলিভারি করতে পারবেন? পারবেন না। শুধুমাত্র তাদের চাকরির প্রয়োজন বলে এইভাবে তাদের দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়’। অন্যদিকে আরও এক নেটিজেন এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে বলেন, স্যুইগি, জম্যাটো এবং অন্যান্য ডেলিভারি বয়দের নিজেদের নিয়ম পরিবর্তন করা উচিত । যখন তাদের লিফট ব্যবহার করতে দেওয়া হবে না তখন যার অর্ডার তাকে হাউসিংয়ের গেটে এসে নিজেই নিজের পার্সেল নিয়ে যেতে হবে। বলাই বাহুল্য এই নোটিশটির তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version