Tag: Weather

  • Weather update: হুড়হুড়িয়ে তাপমাত্রার পারদ পতন, আগামী কয়েক দিনে বাড়বে শীতের থাবা

    Weather update: হুড়হুড়িয়ে তাপমাত্রার পারদ পতন, আগামী কয়েক দিনে বাড়বে শীতের থাবা

    ।।প্রথম কলকাতা।।

    Weather update: পশ্চিমবঙ্গের কত অক্টোবর মাস থেকে একেবারে ধীরগতিতে নামছে তাপমাত্রার পারদ। নভেম্বরের শুরু থেকেই ক্রমশ তাপমাত্রা কমতে থাকলেও নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শুরুটা গেছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা নিয়েই।

    শীতের আমেজ পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ডিসেম্বর আসার আগেই শহরে হার কাপানো শীত। গোটা রাজ্যেই নামছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে জমিয়ে শীত পড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে অবাধ উত্তরে হাওয়ায় আরো নামবে পারদ। উত্তর এবং দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন।

    বলা যেতে পারে উত্তরে হওয়ার দাপটে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ এর পতন অব্যাহত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি নামতে পারে। এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

    পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আর একটু নিচের দিকে থাকবে।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১থেকে ১২ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরো পরিষ্কার হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে। অর্থাৎ উত্তরে হওয়ার জেরে সপ্তাহ শেষে আরও তীব্রভাবে পড়বে ঠান্ডা।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: কিছুটা নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে শীত স্পষ্ট করল হাওয়া অফিস

    Weather update: কিছুটা নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে শীত স্পষ্ট করল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শীত আসছে। পারদ পতন অব্যাহত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাত বাড়লেই নামছে তাপমাত্রা বইছে হিমেল হাওয়া।

    নভেম্বরে শেষ সপ্তাহে গোটা বাংলায় শীতের ইনিংস শুরু হতে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আকাশে আংশিক মেঘ থাকার কারণে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের আমেজ ভালো মতোই টের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রায় পতন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের কনকনে মেজাজ কিছুটা হলেও উধাও হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই। পশ্চিমের জেলাগুলি যথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে শীতের আমেজ ভালোমতোই অনুভূত হবে। আবার গত দুদিনে কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রির মতো কমেছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে শীত লম্বা হতে চলেছে। আগামী চার থেকে পাঁচ দিন সফল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি শীত অনুভূত হবে।

    রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি অন্ধপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে রয়েছে সেটিও শক্তি হারাচ্ছে। ২৪ শে নভেম্বরের পর থেকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে থাকবে সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: ঠান্ডা অনুভূত হচ্ছে ভালোই, রাতের দিকে কোন কোন জেলায় নামবে তাপমাত্রা?

    Weather update: ঠান্ডা অনুভূত হচ্ছে ভালোই, রাতের দিকে কোন কোন জেলায় নামবে তাপমাত্রা?

    ।। প্রথম কলকাতা‌ ।।

    Weather update: আগামীকাল রাজ্যের শীতের আমেজ বজায় থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গে শীত মোটামুটি পড়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা এখন হিমেল। তবে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। আজ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার হেরফের সেরকম ভাবে হবে না।

    আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে জেলায় জেলায়। সকালে মেঘ থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশে সাক্ষী হবে জেলাবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সকালে অনেকটাই পারদ নামবে বিভিন্ন জেলায়। আবার বিভিন্ন জেলায় রাতের দিকে তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে।

    ইতিমধ্যেই মিঠে রোধের সঙ্গে হিমেল পরশে শীতের টের পাওয়া যাচ্ছে যা সপ্তাহের শেষে আরো বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস‌। পশ্চিমে জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। দুই একদিনের মধ্যেই জাঁকিয়ে শীত না পড়লেও সকাল সন্ধ্যা হালকা ঠান্ডা শীতের আমেজ বজায় থাকবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: ২৪ ঘন্টার মধ্যেই পারদ পতন বঙ্গে, আর কি জানালো হাওয়া অফিস?

    Weather update: ২৪ ঘন্টার মধ্যেই পারদ পতন বঙ্গে, আর কি জানালো হাওয়া অফিস?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: গত তিনদিন ধরে বৃদ্ধি পেয়েছে শহরের তাপমাত্রা। কিছুটা হলেও ফিকে হয়েছে শীতের আমেজ। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের পারদ পতন হবে কলকাতায়। একই পরিস্থিতি হবে জেলায় জেলায়।

    সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিবার সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। মঙ্গলবার থেকে ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনা শহরে।

    সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। শিশিরও পড়তে দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা অনেকটা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

    আগামী ১৫ই ডিসেম্বর এর আগে বঙ্গে শীত থিতু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নভেম্বরে পারদ পতন অব্যাহত থাকলেও জাকিয়ে শীতের অপেক্ষা করতেই হবে।

    আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে মঙ্গলবার থেকে রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের সমতলে আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা হের ফের হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনাও নেই।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বজায় শীতের আমেজ,৬ জেলায় রেকর্ড পারদ পতনের সম্ভাবনা

    Weather update: বজায় শীতের আমেজ,৬ জেলায় রেকর্ড পারদ পতনের সম্ভাবনা

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। কলকাতায় ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। বেড়েছে পর্যটকদের আনাগোনা। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

    অর্থাৎ আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ২২ শে নভেম্বরের পর থেকে পারদ কিছুটা নামবে বলে মনে করা হচ্ছে।

    বার অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বজায় শীতের আমেজ, জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে জানিয়ে দিল হাওয়া অফিস

    Weather update: বজায় শীতের আমেজ, জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে জানিয়ে দিল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আবহাওয়া ভোল বদল হচ্ছে সেই অক্টোবরের শেষ থেকেই। খামখেয়ালি নিম্নচাপের পরে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় এসে গেছে। কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ শে নভেম্বর থেকে গোটা বাংলায় ফের হু হু করে পারদ পতনের পূর্বাভাস রয়েছে এই রাজ‍্যের অধিকাংশ জেলাতেই।

    উত্তরবঙ্গের সমতল এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা কমছে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনা। মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গে। তবে রাজ্যজুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে।

    পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। ১২থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে‌।

    আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার তেমন কোনো হের ফের হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, ৬ জেলায় রেকর্ড পারদ পতন

    Weather update: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, ৬ জেলায় রেকর্ড পারদ পতন

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কবে থেকে জমিয়ে শীত পড়বে সেই বিষয়ে এবার আশার কথা জানানলো হাওয়া অফিস‌। ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বাধিক আর্দ্রতা ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ থাকবে।

    জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হাল্কা কুয়াশা এবং শিশির পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।

    উত্তরবঙ্গে জেলাগুলির তাপমাত্রা কমেছে। পর্যটকদের আনাগোনা বেড়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: সামান্য বাড়ল তাপমাত্রা, কবে থেকে ভোল পাল্টাবে বাংলার আবহাওয়া?

    Weather update: সামান্য বাড়ল তাপমাত্রা, কবে থেকে ভোল পাল্টাবে বাংলার আবহাওয়া?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: সামান্য বাড়ল তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এখন ১৮ ডিগ্রির নিচে। আগামী কয়েকদিন জেলায় জেলায় তাপমাত্রা নিম্নমুখী থাকবে।

    তবে শীত থিতু হতে এখনও দেরি আছে। ১৫ই ডিসেম্বর এর আগে শহরের শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন শহরে সকালে মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে।

    সিকিমসহ অপেক্ষাকৃত উচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হের ফের হবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু, চার ডিগ্রি নিচে রয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই বজায় থাকবে। আবার অন্যদিকে আরো কিছুদিন পরে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    এই মুহূর্তের পশ্চিমবঙ্গের জন্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো পূর্বাভাস নেই আগামী চার থেকে পাঁচ দিন পরিস্কার শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: দক্ষিণবঙ্গে হু হু করে বাড়বে শীত, রইল লেটেস্ট ওয়েদার আপডেট

    Weather update: দক্ষিণবঙ্গে হু হু করে বাড়বে শীত, রইল লেটেস্ট ওয়েদার আপডেট

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: রাজ্য জুড়ে শীতের আমেজ অব্যাহত। কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর কোঠায়। কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভাঙছে কলকাতাবাসীর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দিনভর মনোরম আবহাওয়া বজায় থাকছে। রাতেও তাপমাত্রার পতনে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের দেখা মিলবে না।

    কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমছে। পারদপতন চলছে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে‌। এইসব জেলাগুলিতে তাপমাত্রা ১২ডিগ্রির আশেপাশে থাকবে।

    কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও বাংলায় ওই নিম্নচাপের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather updates: হু হু করে নামছে পারদ, রেকর্ড ঠান্ডা পড়বে কলকাতায়?

    Weather updates: হু হু করে নামছে পারদ, রেকর্ড ঠান্ডা পড়বে কলকাতায়?

    ।। প্রথম কলকাতা‌ ।।

    Weather update: আরও নামল কলকাতার পারদ। কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।ভরপুর শীতের আমেজ উপভোগ করছেন শীত প্রেমীরা।

    ভোরের দিকে কুয়াশাও থাকছে। কেবলমাত্র কলকাতা নয় জেলায় জেলায় নামছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৫ ডিসেম্বর এর আগে শীত থিতু হওয়ার কোনো সম্ভাবনা নেই বঙ্গে।

    আগামী ৪৮ ঘণ্টায় আরো পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে শীতেও জবুথবু পাহাড়ের বাসিন্দারা। বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে মেঘ কেটে গেলেই হু হু করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শীতের মরসশুমে কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় সামান্য কমতে পারে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম