Tag: Weather

  • Weather update : বাড়ছে ঠান্ডা, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া আপডেট হাওয়া অফিসের

    Weather update : বাড়ছে ঠান্ডা, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া আপডেট হাওয়া অফিসের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ব্যাটিং শুরু শীতের। গুটি গুটি পায়ে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। আজ বেলা বাড়লেও শীতের অনুভূতি একেবারে থেকে হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে এখন হাড় কাঁপানো উচিত। ঠান্ডা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা।

    আগামী পাঁচ দিনে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পারদ পতনের ছবি।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। থমকে থাকা উত্তর পশ্চিমে ধেয়ে আসা বাতাসে ঠান্ডার দাপট বাড়ছে। তবে শহর কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে।

    রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৪ শতাংশ। সোমবার রৌদ্রজ্জ্বল দিন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি আশে পাশে থাকবে।

    তবে শহর কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে। জেলাতেও পারদপতন শুরু হয়েছে। গত তিনদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে যাওয়ায় প্রমাদ গুনছিলেন যারা তারা রবিবারের সর্বনিম্ন তাপমাত্রার ছবি দেখে আশ্বস্ত হচ্ছেন। এখনই জাকিয়ে শীত না পড়লেও আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে শীতের আমেজ আগামী দিনে আরো বাড়তে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: নামছে পারদ! হাড় কাঁপুনি দিয়ে আসছে শীত, আপডেট হাওয়া অফিসের

    Weather update: নামছে পারদ! হাড় কাঁপুনি দিয়ে আসছে শীত, আপডেট হাওয়া অফিসের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: সকাল থেকে আকাশ পরিস্কার এবং শীতের শিরশিরানি। শুক্রবারে তুলনায় শনিবারের সকালের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার সকালে কলকাতা শহরে তাপমাত্রা নেমে গেল পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।

    সপ্তাহের শেষে জাকিয়ে শীতের আমেজ উপভোগ করছে তিলোত্তমাবাসী। শুক্রবার থেকে পারদপতন শুরু হয়েছিল। আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার অন্যদিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে ফের একবার শীত বাধাপ্রাপ্তহ ওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অবাধ উত্তরের হাওয়া প্রবেশের ফলে শহরে তাপমাত্রা হু হু করে নামছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা প্রথম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশরই মতে অন্য কোনো বাঁধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অপর্যন্ত শীতের জোরালো ইনিংস চলবে। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তরে হাওয়ার প্রবেশ পথ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে।

    আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। আগামী দুই থেকে তিন দিন উত্তর বঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: সাগরে নিম্নচাপ? কবে ফিরবে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

    Weather update: সাগরে নিম্নচাপ? কবে ফিরবে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে। সোমবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে তা পরিণত হবে। নিম্নচাপের শঙ্কায় কি শীত দিগভ্রষ্ট হবে? যদিও হাওয়া অফিস বিষয়টি নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এর প্রভাব বঙ্গে পড়বে কিনা তা বলার সময় যদিও এখনও আসেনি। তবে ঘুর পথে প্রভাব যে কিছুটা হলেও পড়তে পারে তেমনটা মনে করা যেতেই পারে।

    শনিবার শহরের আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রির আশে পাশে থাকবে। ডিসেম্বর পড়ে গেলেও দেখা মিলছে না সেভাবে শীতের। জাকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি আছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। যদিও উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশের কথা থাকলেও তা একটু কম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। ফলে ভোরের দিকে যে ঠান্ডা থাকার কথা সেটার প্রভাব সেভাবে ছিল না।

    শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত সপ্তাহে কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আমেজে মজতে শুরু করেছিল শহরবাসী। সপ্তাহ ঘুরতেই শীতের সেভাবে দেখা নেই। তবে শীঘ্রই ফিরবে শীত এমনটা জানিয়েছে হাওয়া অফিস।

    ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তরের হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই ধীরে ধীরে কমবে শীতের আমেজ। ফিরবে শীত। এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আবারও ঋতুর চরিত্র বদল, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা আসছে?

    Weather update: আবারও ঋতুর চরিত্র বদল, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা আসছে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আবহাওয়ার ওঠা পড়ায় নাজেহাল শহরবাসী। এ মাসের মাঝামাঝি সময় থেকে শীতের আমেজে মেতেছিল গোটা রাজ্য। এরপরে আচমকা গত পরশু বুধবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছিল কলকাতায়। শেষে নভেম্বরে কুড়ি ডিগ্রির বেশি হয়ে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঠান্ডা প্রায় ছিলই না। কিন্তু আজ শুক্রবার ফের শীতের দরজা খুলে গেল যেন।

    মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্নবর্তের ফলে বাধাপ্রাপ্ত হচ্ছিল উত্তরে হাওয়া। যার ফলে শীতের দাপট প্রায় কমে গিয়েছিল। ইতিমধ্যে কেটে গিয়েছে ঘূর্ণাবর্তের আশঙ্কা। শীঘ্রই বঙ্গ জুড়ে ফিরতে চলেছে শীত। দুদিনের তুলনায় আজ অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে কম। তবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি। ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতায় ফিরে আসবে শীতের অনুভূতি।

    প্রসঙ্গত মরসুমের শুরুতেই রাজ্যে প্রবেশ করেছিল উত্তরের হাওয়া। কিন্তু ভোরের দিকে শীতল হাওয়া বইলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা। কলকাতায় শীতের দাপট নেই বললেই চলে। তবে জেলার দিকগুলিতে অনুভূতি হচ্ছে শীত। এই পরিস্থিতিতে ডিসেম্বরও দেখা নেই শীতের। তাহলে কবে থেকে বঙ্গে জাকিয়ে শীত পড়বে অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী।

    আলিপুর আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, শনিবার ২৬ শে নভেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রবিবার সেটা আরো কিছুটা কমে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু এরপর থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ চড়তে শুরু করে। তবে এই বিষয়ে আবহাওয়াবিদরা অবাক হননি। আবহাওয়া দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন,’ ৯ – ১৪ এবং ১৯ – ২২ শে নভেম্বর পরপর দুবার সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়েছিল। প্রধানত এর জন্যেই উত্তর-পশ্চিমের শুকনো ও ঠান্ডা বাতাসের গতিরোধ হয়েছে।’ দক্ষিণবঙ্গে নতুন করে ঠান্ডা পড়বে কবে? এই প্রশ্ন ঘুরছে সর্বত্র। ডিসেম্বরের মাঝামাঝির আগে প্রকৃত শীত উপভোগের সম্ভাবনা কম। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, গোটা বাংলা এবং উত্তর-পূর্ব ভারতে এই মরসুমে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উপরেই থাকবে।।৪ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলেও জানিয়েছে মৌসম ভবন। যার প্রভাবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই সময় জলীয় বাষ্প আরো একবার ঠান্ডা হওয়ার গতি রোধ করতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: ফের শীতের ঝড়ো ইনিংস, এক ধাক্কায় পারদ পতন রাজ্যের

    Weather update: ফের শীতের ঝড়ো ইনিংস, এক ধাক্কায় পারদ পতন রাজ্যের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও শীতের আমেজ একটু হল কম ছিল গোটা রাজ্যে। উত্তরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাধাহীন উত্তরে হওয়ার দাপট ফের বাড়বে। পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে। হালকা উত্তরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে রাজ্যে পারদ পতন চলবে।

    গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। এরপরেই রাজ্যে জাকিয়ে পড়তে চলেছে শীত। শুক্রবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস পেয়েছে।

    ডিসেম্বর মাসে ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার ইঙ্গিত। অর্থাৎ জাঁকিয়ে পড়তে চলেছে শীত। যদিও মাঝেমধ্যেই শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ঝঞ্ঝা। আবহাওয়াবিদরা অবশ্যই এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছেন। তারা বলছেন অন্য কোনো বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের স্থায়ী ইনিংস চলবে। পশ্চিমের জেলাগুলিতে আগামী তিনদিন থেকে জাকিয়ে শীতের সম্ভাবনা। আগামী তিনদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

    উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার বিকেলের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করার কথা রয়েছে। রবিবার দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আচমকা শীতের ছন্দপতন কেন, রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর

    Weather update: আচমকা শীতের ছন্দপতন কেন, রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর

    ।। প্রথম কলকাতা ।।

    আচমকা ছন্দপতন শীতের আমেজে ভাটা‌। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৫ ডিগ্রি বেড়ে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবারের পর বুধবার আরো কিছুটা বেড়ে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পারা পতনের তেমন কোনো সম্ভাবনা নেই।

    শুক্রবারের পর থেকে ফের পারদ পতন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহের আগে জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। এই রাজ্যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ উধাও। পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খন্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হচ্ছে।

    শীতের আমেজে আচমকা ভাটা পরার অন্যতম কারণ দুটি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়বে তাপমাত্রা। তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে কলকাতা থেকে তিন চার ডিগ্রি তাপমাত্রা কম থাকলেও জাকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: অবাধে ঢুকছে উত্তরের বাতাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

    Weather update: অবাধে ঢুকছে উত্তরের বাতাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ডিসেম্বরে আগেই ঠান্ডার আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ‍্যের উত্তর থেকে দক্ষিণে রাজ্যের সব জেলাতেই ক্রমেই নামছে তাপমাত্রা। আগামী তিন দিন কলকাতা তাপমাত্রার পরিবর্তন হবে না।

    উত্তরের হাওয়া প্রবেশ এর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আগামী কয়েক দিনের মধ্যেই তা টের পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীত পুরোপুরি থিতু হতে এখন ঢের দেরি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে আনুষ্ঠানিকভাবে শীত পড়বে না বঙ্গে।

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করছে উত্তরে হাওয়া। ফলে বাজায় রয়েছে শীতের আমেজ। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গেও মনোরম শীতের আমেজ। পার্বত্য এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকরা বেজায় খুশি।

    অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি দক্ষিণ পূর্ব আরব সাগর আরেকটি মধ্য বঙ্গোপসাগরে। জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update : বাড়ল তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহেই হাওয়া বদল

    Weather update : বাড়ল তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহেই হাওয়া বদল

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কুয়াশার চাদরে মোড়া সকালে
    ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    সোমবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বজায় রয়েছে।

    উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ রয়েছে।আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরের বাতাসের গতিপথ বর্তমানে সাগর অভিমুখী। এর ফলে উত্তর পশ্চিমের শীতল বাতাসে কোনো বাধার সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমছে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েক দিন। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শীতের ইনিংস চলছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: রাজ‍্যে ফের কমল তাপমাত্রা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    Weather update: রাজ‍্যে ফের কমল তাপমাত্রা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শীত এখনই কমছে না‌। তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর‌। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরো কয়েকদিন। ফলে অবাধ উত্তরে হাওয়ায় আরো চার পাঁচ দিন শীতের আমেজ চলবে রাজ্যে।

    তবে এখনই কনকনে ঠান্ডা পড়তে আরো কিছুদিন দেরি আছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের কমাতে শীতের অনুভূতি বজায়। উত্তরে হাওয়া বইবে তাই শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যাচ্ছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে‌। তবে রাজ্যের বাকি অংশে কনকনে ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা কম থাকবে। স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে থাকবে পারদ। আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তের। উত্তর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তের অবস্থান।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। এই মুহূর্তে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে বাংলায়। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রাতে শীতের আমেজ বেশি লাগলেও বেলায় তা চলে যাবে। কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা এইরকমই থাকবে হের ফের হবে না।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: অবাধ উত্তরে হাওয়া, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

    Weather update: অবাধ উত্তরে হাওয়া, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কলকাতায় পারদের ওঠা নামা চলছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শীত এখনই কমছে না, তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।

    পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে। তবে আগামীকাল দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তরের হাওয়া বইবে তবে তার তীব্রতা কিছুটা কমবে।

    এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর নিম্ন চাপের কোনো প্রভাব নেই‌। পাশাপাশি দুই বঙ্গের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অবাধ উত্তরের হাওয়া আরো কয়েকদিন রাজ্যে প্রবেশ করবে যার জন্য শীত বজায় থাকবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরো পরিষ্কার হয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রার পতন অব্যাহত থাকবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম