Tag: Weather

  • Weather update : কলকাতার পারদ নামল ১৪ ডিগ্রিতে, বঙ্গে শুরু শীতের দাপট

    Weather update : কলকাতার পারদ নামল ১৪ ডিগ্রিতে, বঙ্গে শুরু শীতের দাপট

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update : এক ধাক্কায় অনেকটা নামল শহরে পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরসুমের শীতলতম। ডিসেম্বরে (December) পারদ পতনে খুশি শীত প্রেমীরা।

    ডিসেম্বরের শেষ দিকে এসে কিছুটা হলেও জমিয়ে শীতের (Winter) আমেজ পাচ্ছে কলকাতা। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে।

    আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা আরো নামবে। চলতি সপ্তাহে রবিবারের মধ্যে আরও দেড় থেকে দুই ডিগ্রি পর্যন্ত পারদ কমতে পারে জেলায় জেলায়। পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা দু তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রির কাছাকাছি। আগামী পাঁচ দিন অর্থাৎ এখন যে তাপমাত্রা চলছে সেটাই বজায় থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আশার আলো, পারদ পতনের ব্যাটিং শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের

    Weather update: আশার আলো, পারদ পতনের ব্যাটিং শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ডিসেম্বর মাস পড়লেও শীতের কনকনে মেজাজ এখনও দেখা যায়নি কলকাতায়। পারদের ওঠানামা লেগেই রয়েছে। মান্দাস ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেল তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

    তবে বঙ্গে শুরু পারদ পতন। অবশেষে আশার বাণী শোনাল হাওয়া অফিস। বৃহস্পতিবার ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। কাম ব্যাক ইনিংস হাঁকাচ্ছে শীত। ঝড়ো ব্যাটিংয়ের আত্মবিশ্বাস দিয়েও পরের দিন ফের লো স্কোর। তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রায় লক্ষ্যণীয় পতন দেখা গিয়েছে। শুক্রবার আরো নামবে তাপমাত্রা।

    সকাল থেকে শীত শীত ভাব কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত আপাতত বজায় থাকবে শীত।

    কলকাতা ও উপকূলের জেলাগুলোতে শুক্রবার থেকে
    বইবে কনকনে উত্তরে হওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে কালকের পর থেকে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরে হাওয়ার ফের প্রবেশ। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আজ রাতে থেকে প্রভাব বাড়িয়ে পশ্চিমের জেলাগুলিতে ঢুকবে। গোটা দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দিনে পরিষ্কার আকাশ থাকবে।

    হাওয়া অফিস বানিয়েছে শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। এছাড়াও আবহাওয়াবিদদের অনুমান পূর্ব ভারতে রাজ্যগুলিতে তিন চার ডিগ্রি পারদ পতন হতে পারে আগামী কয়েকদিন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update : সপ্তাহের শেষে পারদ পতনের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের কাঁটায় থমকে শীত

    Weather update : সপ্তাহের শেষে পারদ পতনের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের কাঁটায় থমকে শীত

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আবারও কিছুটা বাড়ল দিনের ও রাতের তাপমাত্রা। বুধবার সকালে কুয়াশায় মোড়া কলকাতায় ঘুম ভেঙেছে সকলের। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। রাতের তাপমাত্রা আপাতত দুই একদিন স্বাভাবিক বা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে তাপমাত্রার পারদ।

    মঙ্গলবারের তুলনায় বুধবার আরো কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। সকাল থেকে কুয়াশা থাকলেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। তবে শনিবার থেকে ফের একবার শীতের আমেজ পড়বে শহরে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৩৯ থেকে ৯৮ শতাংশ।

    কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। যখন সকাল হয় সেই শীতের ভাবটা চলে যায়। যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা পড়তে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায়। ঘূর্ণাবর্তের জেরে জেরবার উপকূল। আর সেই কারণেই শীতের যাত্রাপথে পড়েছে বাধা। মান্দাস ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আবার দক্ষিণ আন্দামান সাগরে একই রকম ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবার দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে এটি শ্রীলঙ্কা উপকূলের দিকে যাবে‌। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে তাপমাত্রা বেড়েছে। সপ্তাহের শেষে পারদ পতনের কথা জানিয়েছে হাওয়া অফিস।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: ডিসেম্বরের মাঝে উধাও শীত, কী বলছে আবহাওয়া

    Weather update: ডিসেম্বরের মাঝে উধাও শীত, কী বলছে আবহাওয়া

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: বদলেছে আবহাওয়া। রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া। শুরুতেই টালমাটাল শীত। নভেম্বর গড়াতেই শীতের শিরশিরানি টের পেতে শুরু করেছিল কলকাতা। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে এসে ফের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

    ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েক দিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকছে। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে।

    গত কিছুদিন কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় শীতের আমেজ বজায় থাকছে ঠিকই। তাপমাত্রার হেরফের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কোনো কোনো জেলায় শীতের আমেজ বাজার থাকবে। তবে আগামী সপ্তাহে পারদ কিছুটা নামতে পারে। উত্তরবঙ্গ ,দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: কেটে গেছে মান্দাসের ছায়া, বঙ্গে জাঁকিয়ে শীত কবে পড়ছে?

    Weather Update: কেটে গেছে মান্দাসের ছায়া, বঙ্গে জাঁকিয়ে শীত কবে পড়ছে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: কেটে গিয়েছে মান্দাসের প্রভাব। স্বাভাবিকভাবেই এখন বঙ্গবাসীর মনে প্রশ্ন উঠছে, জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে? মান্দাসের প্রভাবে বঙ্গে কয়েকদিন শীতের দাপট কম ছিল। প্রভাব কাটতেই তাপমাত্রা নামার সম্ভাবনা, এমনটাই জানালো হাওয়া অফিস।

    মান্দাসের প্রভাব সরাসরি বঙ্গে না পড়লেও শীতের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। আপাতত স্বমহিমায় শীত ফিরতে চলেছে বঙ্গে। এক ধাক্কায় কলকাতা তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি। ১২ই ডিসেম্বর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। ১৫ই ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা বেশ কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী দুই তিন দিন তাপমাত্রা কমতে পারে প্রায় দুই থেকে তিন ডিগ্রি। শহর কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কমবে জেলাগুলিতেও। তবে কবে থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে এই বিষয়ে এখন কিছু জানায়নি। আপাতত চার থেকে পাঁচ দিন তাপমাত্রা গড়ে একই থাকবে। ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও বেলা বাড়লে সেভাবে ঠাণ্ডা অনুভূত হবে না।

    সোমবার বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৫৩%। দক্ষিণ বঙ্গের আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত আপাতত শুকনো থাকবে। অপরদিকে আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় সেভাবে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে। যার জেরে রাতের দিকে ঠান্ডা বাড়ার সম্ভবনা রয়েছে। মান্দাসের পর আর একটি ঘুর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আন্দামান সাগরে আর একটি ঘুর্ণাবর্ত তৈরি হতে চলেছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বাংলায় নেই মান্দাসের প্রভাব, আসছে শীতের লম্বা স্পেল

    Weather update: বাংলায় নেই মান্দাসের প্রভাব, আসছে শীতের লম্বা স্পেল

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড় মান্দাস। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা এরকমই দু চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রাজ্যে সোমবার পর্যন্ত মেঘলা থেকে হালকা মেঘলা আকাশ থাকলেও আগামী পাঁচ দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।।

    কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। সোমবার বা মঙ্গলবার পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে।

    শুক্রবার রাতে পুদুচেরি এবং শ্রী হরিকোটার মধ্যে আছড়ে পড়ে মান্দাস। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ৮৫ কিলোমিটার। শক্তিশালী সাইক্লোন এর দাপটে ২০০ বেশি গাছ উপড়ে পড়েছে তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায়।

    আন্দামান-মহাসাগরের নিম্নচাপের দরুন জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে। এজন্য মেঘলা আকাশ ছিল। এই কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বেড়ে গিয়েছে। পরবর্তী দু-তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। তারপর আবার তা কিছুটা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। একই রকম থাকবে তাপমাত্রা আগামী দুদিন।

    জানা গিয়েছিল মানদাস এর প্রভাবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহের তাপমাত্রা আর ১৫ এর নিচে নামবে না। অনেকদিন ধরেই সকলের প্রশ্ন কবে শুরু হবে শীতের লম্বা স্পেল। আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী সম্ভবত ১৫ই ডিসেম্বর এর পরে শীতের স্থায়ি স্পেল আসতে চলেছে পশ্চিমবঙ্গে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতে কাঁটা ঘূর্ণিঝড়, বঙ্গে বাড়বে তাপমাত্রা

    Weather update: শীতে কাঁটা ঘূর্ণিঝড়, বঙ্গে বাড়বে তাপমাত্রা

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আন্দামান সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর সেই কারণে বাংলায় শীত সাময়িক ধাক্কা খেতে পারে। আজ ৯তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতিবার শীত বজায় থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা চড়বে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে রাজ্যে উত্তরে হওয়ার দাপট রয়েছে। ফলে শীতের আমেজ বজায় রয়েছে। ৯ তারিখ থেকে তাপমাত্রা হালকা হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। পরবর্তী তিন চার দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

    মেঘলা আকাশ থাকলেও রাজ‍্যে আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা অনুভূত হচ্ছে সেটা আজও থাকবে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে পড়ায় তাপমাত্রা ফের বদল হতে চলেছে রাজ্যে।

    হাওয়া অফিস জানিয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। সেটির অভিমুখ তামিলনাড়ু পুদুচেরী বা
    সাউথ কোস্টাল অন্ধপ্রদেশের দিকে। এই।আবহাওয়ার প্রভাব আংশিক পড়বে বাংলায়। ৯ তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: নামছে পারদ, ঘূর্ণিঝড় মানদাসের কতটা প্রভাব বাংলায়?

    Weather update: নামছে পারদ, ঘূর্ণিঝড় মানদাসের কতটা প্রভাব বাংলায়?

    ।। প্রথম কলকাতা।।

    Weather update: হু হু করে উত্তর-পশ্চিম ভারতে কনকনে হিমেল হাওয়ায় রাজ্যে নেমেছে পারদ। যদিও এই ঠান্ডার অনুভূতির মেয়াদ আরো কয়েকদিন থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এর ফলে ফের বাড়বে তাপমাত্রা। কমে যাবে শীত শীত ভাব।

    সকাল থেকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। যদিও রাজ্য জুড়ে হিমেল হাওয়ার দাপট। হাওয়া অফিস জানিয়েছে আরও ৪৮ ঘন্টা রাজ্যজুড়ে উত্তর-পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়া অবাধ প্রবেশ ঘঠবে। সম্ভবত ১১ই ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা।

    মঙ্গলবার এর পর বুধবার রাতেও কলকাতায় সামান্য পারদ নামে। ভোর বেলা ও রাতের দিকে শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে তিলোত্তমায়‌।
    তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েক দিন।রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। নাম দেওয়া হয়েছে মানদাস। বঙ্গোপসাগরে সৃষ্ট হলেও এ রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না। এই ঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি অন্ধ্রপ্রদেশ উপকূলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: জেলায় জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপবে কবে? জানাল হাওয়া অফিস

    Weather update: জেলায় জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপবে কবে? জানাল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: বঙ্গে শীতের প্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলার মানুষ শীত পড়ে গিয়েছে বলে আনন্দ করছেন। কলকাতার মানুষকে অবশ্য সেক্ষেত্রে অপেক্ষার দিন গুনতে হবে। হাওয়া অফিস বলছে বর্ষার আগমনের নির্দিষ্ট দিন রয়েছে। কিন্তু শীতের ক্ষেত্রে পুরোটাই স্থানভিত্তিক।

    কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচে পারদ পৌছলে এবং তা থিতু হলে শীত পড়েছে বলা যায়। সাধারণত কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। যখন সকাল হয় তখন শীতের ভাবটা চলে যায়। যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা রাখতে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায়। জেলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেল কলকাতায় এই অবস্থা তৈরি হতে ডিসেম্বরের ১৫ তারিখ হয়ে যাবে।

    সাধারণত কলকাতায় শীত ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ বা তারপরে দুই সপ্তাহ চলে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গ উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। খ শুধু মাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। গত দুই থেকে তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়া।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: নিম্নচাপের ভ্রুকুটি! জাঁকিয়ে শীত অধরা রাজ্যে

    Weather update: নিম্নচাপের ভ্রুকুটি! জাঁকিয়ে শীত অধরা রাজ্যে

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: সপ্তাহে দ্বিতীয় দিনে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে ‌‌। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ বেশ ভালোই থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯১ শতাংশ থাকবে।

    মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এর অভিমুখ হবে তামিলনাড়ু উপকূলে। শুক্রবারের মধ্যে এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে।তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এর প্রভাব পড়বে।

    তবে উত্তরবঙ্গের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই থেকে তিন দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিক থেকে নিচের দিকে থাকতে পারে। তবে এই মুহূর্তে রাজ্যের জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। উত্তরে হওয়ার দাপট বজায় থাকবে। কলকাতায় সকাল সন্ধ্যায় বাড়বে শীতের আমেজ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম