Tag: Prannoy H. S.

  • Asia Mixed Team Championships 2023: মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

    Asia Mixed Team Championships 2023: মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

    ।। প্রথম কলকাতা ।।

    ১৬ ফেব্রুয়ারী দুবাইয়ে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ টপার হিসেবে এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। এদিন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু এবং এইচ এস প্রণয় তাদের নিজ নিজ একক ম্যাচে জয় পেয়েছেন। চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভারত মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তানের সঙ্গে ছিল। তারা এর আগে কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে।

     

    এইচ এস প্রণয় তাদের গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে বিশ্বের চার নম্বর জি জিয়া লির বিরুদ্ধে কঠোর লড়াই করেন। এক ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে ১৮-২১, ২১-১৩, ২৫-২৩ গেমে জয়লাভ করেন। অন্যদিকে পি ভি সিন্ধু মাত্র ৩৪ মিনিটের লড়াইয়ে মহিলাদের এককে নিম্ন র‌্যাঙ্কের লিং চিং ওংকে ২১-১৩, ২১-১৭ গেমে পরাজিত করেন এবং ভারতকে ২-০তে এগিয়ে দেন।

     

    কিন্তু পুরুষদের ডাবলসে ধ্রুব কপিলা এবং চিরাগ শেঠি জুটি অ্যারন চিয়া এবং সোহ উয়িকের জুটির কাছে ১৬-২১, ১০-২১ গেমে পরাজিত হয়। এবং মালয়েশিয়া স্কোরলাইন ১-২ করে। এরপর কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ পার্লি টান এবং থিনাহ মুরালিথারান্টোকে ২৩-২১, ২১-১৫ গেমে পরাজিত করেন। এবং ভারতকে ৩-১ লিড দেন।

     

    শেষবেলায় ঈশান ভাটনগর এবং তানিশা ক্র্যাস্টো চেন তাং জি এবং তোহ ই ওয়েইকে ২১-১৯, ১৯-২১ এবং ২১-১৬-এ পরাজিত করে ৪-১ ব্যবধানে ভারতের জয় নিশ্চিত করেন। এর আগে কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত।

  • Badminton: ক্যারিয়ার-সেরা বিশ্বের ৮ নম্বর র‌্যাঙ্কিং পুনরুদ্ধার করলেন এইচএস প্রণয়

    ।। প্রথম কলকাতা ।।

     

    মঙ্গলবার সর্বশেষ BWF বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা আট নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন তারকা ভারতীয় শাটলার এইচএস প্রণয়। কেরলের ৩০ বছর বয়সী এই ব্যাডমিন্টন তারকা চলতি মরসুমে ভাল ফর্মে রয়েছেন। ২০১৯ সালে র‌্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে নেমে যাওয়ার আগে ২০১৮ সালে প্রথমবারের মতো আট নম্বর র‌্যাঙ্কিং অর্জন করেছিলেন।

     

    তবে, থমাস কাপ সহ মরসুমে বেশকিছু স্মরণীয় পারফরম্যান্স করেছেন প্রণয়। সাতটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল এবং সুইস ওপেনে রানার্সআপ ছিলেন তিনি। এই পারফরম্যান্স ২০২২ সালে ফিনিক্সের মতো উত্থিত করেছে৷ তিনি ব্যক্তিগত শিরোপা জিততে না পারলেও ব্যাংককে ভারতীয় দলের ঐতিহাসিক থমাস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷

     

    প্রণয়ের এই ধারাবাহিক পারফরম্যান্স সিজন-এন্ডিং BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে স্থান করে দেয় এবং BWF প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করে। অন্যদের মধ্যে, লক্ষ্য সেন বিশ্বের সাত নম্বরে রয়েছেন এবং কিদাম্বি শ্রীকান্ত ১২তম স্থানে রয়েছেন।

Exit mobile version