Tag: Pakistan Police

  • ভারত-বাংলাদেশে ঢুকবে পাকিস্তানের তাড়ানো শরণার্থীরা! ১৭ লক্ষ আফগান যাবে কোথায়? চিন্তা বাড়ছে

    ভারত-বাংলাদেশে ঢুকবে পাকিস্তানের তাড়ানো শরণার্থীরা! ১৭ লক্ষ আফগান যাবে কোথায়? চিন্তা বাড়ছে

    ।। প্রথম কলকাতা ।।

    ভারত-বাংলাদেশে ঢুকবে পাকিস্তান থেকে বিতাড়িত আফগান শরণার্থীরা। পাকিস্তান কেন ১৭ লক্ষ আফগান অভিবাসীকে বের করে দিল? বড় বিপদের আশঙ্কায় ইসলামাবাদ কাঠ হয়ে যাচ্ছে পাকিস্তানে কত দেশের রিফিউজিরা বাসা বেঁধে রয়েছে? ভারত ও বাংলাদেশ কি আফগান শরণার্থীদের জন্য দরজা খুলে দেবে? কারণ পাকিস্তান এদের দেশ থেকে বের করে দেওয়ার প্রসেস অলরেডি শুরু করে দিয়েছে। কোন ধরণের চালাকি চায় না তাই সীমান্তে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর বাড়তি মোতায়েন করেছে ইসলামাবাদ। ভারত ও বাংলাদেশে বর্তমানে ঠিক কত শরণার্থী আছে? রোহিঙ্গা ছাড়াও বাংলাদেশে আর কোন রিফিউজিরা রয়েছেন ভারতের শরণার্থী তালিকা লম্বাচওড়া তাই নতুন করে কি আফগানিস্তানকে আশ্বাস দেওয়া সম্ভব? এটা জানতে গেলে আগে জানতে হবে নিজেদের দেশ থেকে আফগানা পাকিস্তানে কেন পালালেন?

    আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনার অনুপ্রবেশ এবং মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরুর পর থেকে পাকিস্তানে মূলত পাশতুন জনগোষ্ঠীর শরণার্থীদের ভিড় শুরু হয়েছিল। দু’দশক আগে আফগানিস্তানে আমেরিকার সেনা অভিযান শুরুর পরে কয়েক লক্ষ আফগান নাগরিক প্রাণের ভয়ে পাকিস্তানে চলে আসেন। মূলত পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার-পাখতুনখোয়া এছাড়াও বালুচিস্তান প্রদেশে তারা বসবাস করতেন। এতবছর একটা দেশে থাকার পর হঠাৎ করে এমন কি হল তাদেরকে রীতিমত আল্টিমেটাম দিয়ে দেশ ছাড়া করছে পাকিস্তান সরকার। পাক সরকারের দাবি এই আফগান শরণার্থীদের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় তা সাড়ে ১৭ লক্ষের আশপাশে। এত শরণার্থী কি তাহলে ভাগ হয়ে যাবেন ভারত বাংলাদেশে? ২০২২র হিসাব বলছে ৪ লক্ষেরও বেশি শরণার্থী ভারতে বাস করে। এদের মধ্যে ২,১৩৫৭৮ জনের নাম সরকারীভাবে রেজিস্টার্ড মায়ানমার থেকে আসা রোহিঙ্গা, তিব্বতি শরণার্থী, বাংলাদেশ থেকে আসা চাকমা শরণার্থী একাত্তর সালে বাংলাদেশী শরণার্থী এবং ১৯৮০র এর দশকের শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের ভারতে বাস।

    পাকিস্তানে আফগানরা ছাড়া আর কোনও দেশের মানুষই শরণার্থী পরিচয় নিয়ে থাকে না। এবার যে কারণে পাকিস্তান এদের দেশ ছাড়তে বলছে তা হল পাকিস্তানে সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী হামলার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হ্যাঁ পাকিস্তান নিজে এবার তিতিবিরক্ত টেররিজম নিয়ে। তবে দীর্ঘ দিন ধরে আফগান শরণার্থীদের জন্য বিপুল অঙ্কের আন্তর্জাতিক অর্থসাহায্য এবং ত্রাণ পেয়েছে ইসলামাবাদ এটা ভুলে গেলে চলবে না। ২০২১ সালের অগস্টে কাবুলে তালিবানের ক্ষমতা দখলের পরে সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে দু’দেশের বিরোধ শুরু হয়। তথ্য বলছে চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭১টি হামলা হয়েছে। পাকিস্তানের নিষিদ্ধ তালেবানপন্থি দল টিটিপি’র বিরুদ্ধে এসব হামলা চালানোর অভিযোগ উঠেছে। পাকিস্তান পুলিশের একাধিক সূত্র জানিয়েছে এসব হামলার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে নিবন্ধনবিহীন আফগান শরণার্থীদের।

    আর এই অনিবন্ধিত শরণার্থীই রয়েছেন ১৭ লাখের বেশি যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। সেই শরণার্থীদেরই ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। বেশ কয়েকটি আত্মঘাতী মানববোমা হামলায় আফগান শরণার্থীদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। এখানে বলে রাখি টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াও সম্প্রতি বিভিন্ন সহিংস অপরাধে জড়িয়ে পড়ছে আফগান শরণার্থীরা। চলতি সেপ্টেম্বরে কেবল করাচি শহর থেকেই সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকায় ৭০০ আফগানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটাও ঠিক যারা পাকিস্তান ছাড়ছেন তাদের গন্তব্য কিন্তু ভারত বা বাংলাদেশ নয় তারা সোজা নিজেদের দেশ আফগানিস্তানেই ফিরছেন। পাক-আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া বালুচিস্তান প্রদেশের বিভিন্ন চেকপোস্টে দেখা গিয়েছে আফগানিস্তানের মানুষ ও যানবাহনের দীর্ঘ সারি। মঙ্গলবার ২০ হাজারেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়েছেন বলে পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি। এবার দেখার কবে আফগানদের নিজেদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan: ইমরান খানের বাড়িতে জঙ্গি! ২৪ ঘন্টার ডেডলাইন, পাকিস্তানে হচ্ছেটা কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan: গ্রেফতার হতে পারেন ইমরান খান। পাক কমান্ডো ঘিরে ফেলেছে ঘর। অপারেশন ‘আতঙ্কি’ ইমরানের ঘরে লুকিয়ে কারা? রক্ষাকবজ পেয়েও ইমরান খানের হলটা কি? ইসলামাবাদ হাইকোর্ট নতুন রায় দিয়েছে জেনে নিন। এটাই শেষ টুইট কেন বললেন খানসাহেব? আবারও কি গ্রেফতার হতে চলেছেন ইমরান খান? জামান পার্কের ঘরে বসে চাঞ্চল্যকর টুইট করলেন পিটিআই প্রধান। পাকিস্তানে আবারও অশান্তি মাথাচারা দিয়ে উঠবে। পাকিস্তানের আর্মি এবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে পুরোপুরি?

    পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহির ঘর ঘিরে ফেলেছে পাকিস্তান পুলিশ৷ পারভেজ ইলাহি ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ। সেনার প্রতিষ্ঠানের ওপর হামলা করা জঙ্গিরা লুকিয়ে রয়েছে ইমরানের ঘরে এমনটাই দাবি করা হচ্ছে মন্ত্রী আমির মীর। কয়েক ঘন্টা আগেই পিটিআই প্রধান টুইট করে জানান, ফের গ্রেফতার হওয়ার আগে এটাই তার শেষ টুইট। এরপরই রীতিমত হইচই পড়ে যায় পাকিস্তানে। এদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারির ক্ষেত্রে রক্ষাকবচের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল ইসলামাবাদ হাই কোর্ট।

    এবার অভিযোগটা ঠিক কী?

    অন্তত ৩০-৪০জন জঙ্গি লাহোরে জামান পার্কের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। পুলিশের হাতে যাতে এই জঙ্গিদের তুলে দেওয়া যায় ডেডলাইন দেওয়া হয়েছে। ইমরান খানকে ২৪ ঘণ্টা সময় দিয়ে দিয়েছে৷ রিপোর্ট বলছে ইমরানের জামান পার্কের বাড়ির রাস্তাতে চার জায়গায় পুলিশ পিকেট লাগানো হয়ে গিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা এজেন্সির নিশ্চিত করেছে ৩০-৪০জন জঙ্গি ইমরানের বাড়িতে ঘাঁটি গেড়েছে বিশেষজ্ঞরা বলছেন যে কোনও মূহুর্তে আবারও গ্রেফতার হয়ে যেতে পারেন ইমরান খান৷ কূটনৈতিক মহলের দাবি এবার পাক সেনা আগুন নিয়ে খেলছে। ২৪ ঘণ্টার মধ্যে ইমরানের বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের হ্য়ান্ডওভার করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার। আবারও কি পিটিআই সমর্থকেরা রাস্তায় নামবে? নামলে কি পাক সরকার এবার কন্ট্রোলে আনতে পারবে পরিস্থিতি। নাকি এবার কোমর বেঁধেই মাঠে নামল পাক আর্মি?

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan: তোশাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে এসে বিক্ষোভের মুখে ইসলামাবাদ পুলিশ

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan: রবিবার তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরে জামান পার্কের বাসভবনে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি এখন কেবল সময়ের অপেক্ষা। বারবার আদালতে হাজির না হওয়ার কারণে তোশাখানা মামলায় একটি দায়রা আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এমনটাই জানিয়েছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিও নিউজ জানিয়েছে।

    এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলীয় কর্মীরা ইমরান খানের সম্ভাব্য গ্রেফতারি ঠেকাতে তার বাসভবনে উপস্থিত হয়েছে। সেখানে তারা বিক্ষোভ দেখতে থাকে। স্লোগান তোলে ‘আগে আমাদের ধরো, তারপর নেতার কথা ভাবো।” সূত্র জিও নিউজকে জানিয়েছে যে সমস্ত আইনি প্রয়োজনীয়তা পূরণের পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে।

    ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা নামক রাষ্ট্রীয় ডিপোজিটরি থেকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছিল। গত সপ্তাহে তিনি এই মামলায় শুনানির জন্য হাজির হওয়ার কথা থাকলেও হাজির হননি। তার আইনজীবীরা বলেছিলেন যে তারা পরোয়ানা বাতিলের জন্য আদালতে যাবেন কারণ তিনি দিনের বেলা তিনটি আদালতে যাওয়ার পরে শুনানির জন্য উপস্থিত হতে বিলম্ব করেছিলেন।

    গ্রেফতারি পরোয়ানায় ইমরান খানকে হেফাজতে নেওয়ার পর ৭ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের মহাপরিদর্শক আজ ইমরান খানের গ্রেফতার নিশ্চিত করার জন্য একটি আদেশ জারি করেছেন।

    এদিন দায়রা আদালতের গ্রেফতারি পরোয়ানার ফরমান হাতে নিয়েই লাহোরে ইমরানের বাসভবনে পৌঁছায় ইসলামাবাদ পুলিশের একটি দল। তাদের সহায়তা করতে এগিয়ে আসেন লাহোর পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত ইমরানের ধারেকাছেও পৌঁছতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পথে যাঁরা বাধা তৈরি করবেন, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে লাহোরের পথে প্রতিবাদে নেমেছে পিটিআই। তাদের দাবি ইমরান খানকে অন্যায়ভাবে গ্রেফতার যাবে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version