Tag: Madhumita Sarcar

  • Madhumita Sarcar: ‘বুঝতেই পারি না আমি কেন সিঙ্গেল’, পুরুষদের ওপর এতো বিতৃষ্ণা কেন মধুমিতার?

    Madhumita Sarcar: ‘বুঝতেই পারি না আমি কেন সিঙ্গেল’, পুরুষদের ওপর এতো বিতৃষ্ণা কেন মধুমিতার?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Madhumita Sarcar: পুরুষদের ওপর এতো বিতৃষ্ণা কেন মধুমিতার? উত্তরটা বোধহয় জানা নেই অভিনেত্রীর নিজেরই। তাই বলে ফেলেন, বুঝতেই পারি না আমি কেন সিঙ্গেল। সৌরভ চক্রবর্তীর সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে মধুমিতা সরকারের। এর পর থেকে বহু নায়কের সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। তবে কোনও সম্পর্ককেই অফিসিয়াল তকমা দিতে দেখা যায়নি তাঁকে। মধুমিতা দাবি তিনি সিঙ্গল। এবার এই সিঙ্গলহুড নিয়েই এক ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

     

    ভিডিয়োর ওপরে লেখা, “আমি বুঝতেই পারি না আমি কেন সিঙ্গল”। এর পরেই দেখা যাচ্ছে, এক মহিলাকে ঘিরে ধরে আছেন সুদর্শন পুরুষ। মহিলা নিজেই পুরুষদের দূরে সরিয়ে দিয়েছেন। মধুমিতার মতে সেই মহিলাটি বাস্তব জীবনে তিনিই। অর্থাৎ কেউ কাছে আসতে চাইলেই নাকোচ করে দেন। আর সেই কারণেই সিঙ্গল তকমা ঘোচে না তাঁর।ঘুরতে ভালবাসেন মধুমিতা। নিজের মতো বাঁচেন। কিছু দিন আগেই পাহাড়ে গিয়েছিলেন মধুমিতা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। পাহাড়ে একা গেলে তাঁর ছবি কে তুলে দেয়, এই প্রশ্নও তুলেছিলেন অনেকেই। তাঁদের উদ্দেশে দিয়েছিলেন বার্তাও। গাইডের ছবি শেয়ার করে জানিয়েছিলেন, এঁরা। যাত্রাপথে ওঁরাই তাঁর ‘অন্ধের লাঠি’।

     

    দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়ার সময়ই অভিনয়ে হাতেখড়ি মধুমিতার। সেই সময় ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয় শুরু। তারপর সেই স্কুলে পড়ার সময়ই ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। রাতারাতি ‘পাখি’ নামে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা। সেই মধুমিতা অভিনয় করেছেন ‘কুসুম দোলা’তেও। ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচিত হয়েছেন।

     

    খুব অল্প বয়সেই মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীকে। তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান সৌরভ-মধুমিতা। এরপরই যে যাঁর মতো কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। টলিউডে বিয়ে ভাঙাগড়ার গল্প কিছু নতুন নয়। তবে এমন কিছু সম্পর্ক থাকে যা ভাঙার পরেও থেকে যায় চর্চায়। সেই তালিকায় আসেন মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তী। মধুমিতা মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন। কিন্তু যত তাড়াতাড়ি বয়ে করেছিলেন ঠিক তত তাড়াতাড়ি সেই বিয়েও ভাঙে।মধুমিতার প্রথম সিরিয়াল সবিনয়ে নিবেদন-এর নায়ক ছিলেন সৌরভ। সেই সেটেই মন দিয়েছিলেন তাঁরা একে- অপরকে।

     

    বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর। তবে বিয়ে ভাঙার পর মধুমিতা বা সৌরভ কোনওদিনই একে- অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি। কাদা ছোঁড়াছুঁড়ি করেননি। বরং নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। তখন থেকেই নিজেই সব মধুমিতার। পাশে থাকতে চেয়েছেন অনেকেই। কিন্তু সেই সব পুরুষদের নিজেই সরিয়ে দিয়েছেন মধুমিতা।

    https://fb.watch/sWdhqrOitb/

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Tollywood: ডায়েটকে বুড়ো আঙুল, গোলবাড়ির মাংস খেতে ছুটলেন মধুমিতা, ভাইরাল ভিডিও

    ।। প্রথম কলকাতা ।।

     

    Tollywood: ডায়েটকে বুড়ো আঙুল। তেল-ঝাল-মশলায় মজলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ভোজনরসিকরা প্রায় সকলেই গোলবাড়ির কষা মাংসের কথা জানেন। তেলে ভাজা পরোটা, সেই সঙ্গে মশলায় ভরপুর কষিয়ে রাঁধা পাঁঠার মাংস। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা এই পুরনো দোকান আকারে ছোট হলেও, তার খ্যাতি বিশ্বজোড়া।

     

    দূর দূর থেকে মানুষ এসে এই কষা মাংস চেখে যান। বাদ পড়লেন না মধুমিতাও। একটা দিনের জন্য শিকেয় তোলা থাকলো ডায়েট চার্ট। অভিনেত্রী খেলেন আশ মিটিয়ে।আপনারা তো জানেন, ক্যামেরার সামনে যাঁদের কাজ, সাধারণ মানুষের মনোরঞ্জন করা যাঁদের পেশা, অভিনয় জগতের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা রোগাই থাকতে চান। নানা চরিত্রের জন্য নানা ধরনের শারীরিক গঠনে নিজেদের গড়েপিটে নিতে অভিনেতা অভিনেত্রীরা অভ্যস্ত। কিন্তু তা বলে কি প্রিয় খাবার দেখে লোভ সামলে রাখা যায়? পারলেন না মধুমিতাও। কি করলেন তিনি?

     

    নিজের সোশ্যাল মিডিয়া পেজে তেমনই একটি ‘লোভনীয়’ ভিডিও শেয়ার করলেন নায়িকা। পরনে সাদা ক্রপটপ, ডেনিম জ্যাকেট, জিন্স। চোখে রোদচশমা, মাথায় টুপি।প্রথমেই জানালেন তিনি চলেছেন গোলবাড়ির কষা মাংস খেতে। সেই সময় রাস্তায় লোকজন কম। তবু উত্তর কলকাতা এমন ব্যস্ত রাস্তায় অনুরাগী বা সাধারণ মানুষ চিনে ফেলতেই পারেন। নজর এড়াতে খানিক টুপিতে মুখ ঢেকে হাঁটতে দেখা গেল অভিনেত্রীকে।

     

    মধুমিতা শ্যুটিং করছিলেন শ্যামবাজার সংলগ্ন এলাকায়। গোলবাড়ির কাছে থাকার পরও কি সেই কষা মাংসের গন্ধ থেকে দূরে থাকা যায়! অগত্যা লোভ সামলাতে না পেরে গোলবাড়ির দিকে ছুটলেন অভিনেত্রী। সঙ্গে থাকা তাঁর টিমের এক সদস্য জিগ্গেস করলেন, আজ আমরা কোথায় যাচ্ছি? মধুমিতা উত্তরে জানালেন, ‘গোলবাড়ি, ইনভিটেশন থাকল, চলে আসুন…’।

     

    গন্তব্যে পৌঁছতেই সামনে এল গোলবাড়ির সেই বিখ্যাত তেলেভাজা পরোটা, আর তেল-ঝাল-মশলা দিয়ে কষিয়ে রাঁধা মটন কষা। সঙ্গে পেঁয়াজ কুচি। ঝোলে পরোটা ডুবিয়ে মুখে তুলেই তৃপ্তি নায়িকার মুখে। উফ! কী সেই স্বাদ। তাই প্রশংসা না করে পারলেন না মধুমিতা। বললেন, ‘স্বর্গীয়’। তবে তারপরই খোলামেলা মধুমিতা বললেন, ‘কিন্তু গরম মারাত্মক।’ ডায়েটের কথা এদিন বেমালুম ভুলেই গেলেন মধুমিতা।

     

    মধুমিতার পোস্ট করা এই ভিডিও রীতিমত ভাইরাল। উপচে পড়ছে কমেন্ট বক্স। একজন লিখলেন, এতো বড় অভিনেত্রী হয়েও কত সাধারণ জীবন যাপন করো তা আর একবার প্রমানিত হল। আজ একজন লিখলেন, এই গরমে বাড়ির বাইরে পা দেওয়া যাচ্ছে না। সেখানে গোলবাড়ির কষা মাংস! এনার্জি আছে তোমার। উত্তরে মধুমিতা হেসে লিখেছেন, আমরা পাগল তাই গিয়েছি। আমার মাও তাই বলছে। আর একজন লিখলেন, এমা! আমার বাড়ির সামনে দিয়ে গেলেন আমি জানতেও পারলাম না। আমার কপাল খারাপ। এক ভক্ত লিখেছেন, আমি থাকলে ঠিক চিনে নিতাম। ওই ভক্তকে লাভ ইমোজি রিপ্লাই দিয়েছেন মধুমিতা।

    https://fb.watch/sKg2H8nEKr/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

     

     

  • Tollywood: ঋতাভরী থেকে মধুমিতা সরকার, টলিউডের এই দাপুটে অভিনেত্রীদের প্রথম কাজ কী ছিল জানেন?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Tollywood: সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করলেও রূপে গুণে টেক্কা দিতে পারেন তাবড় নায়িকাদেরও। ছোটপর্দা থেকে বড়পর্দায় গিয়ে রীতিমত ধামাকা করেছেন এই ৬ অভিনেত্রী। কাঁপিয়েছেন গোটা টলিউড। তাদের দাপটে পাত্তা পায়নি খোদ বড়পর্দার নায়িকারাও। জানেন, কার কার নাম রয়েছে সেই তালিকায়? কিভাবে করলেন এই অসাধ্য সাধন? কোন সিরিয়াল দিয়ে পথচলা শুরু করেছিলেন, জানা আছে আপনার? আজ কী করছেন তারা?

     

    আসলে কী বলুন তো, ছোটপর্দা আর বড়পর্দার ধরণ ধারণ সবটাই আলাদা। কাজের প্যাটার্ন থেকে শুরু করে পরিবেশ সবই একটু ভিন্ন। যে কারণে অনেকেই বড়পর্দায় সুযোগ পেলেও টিকতে পারেননা। তবে কিছু অভিনেত্রী এমন আছেন যারা ছোটপর্দা থেকেই গিয়েই বড়পর্দা কাঁপিয়েছেন‌। বলা ভালো, ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নায়িকাদের গুনে গুনে গোল দিয়েছেন তারা। কিছু নাম তো আপনিও আন্দাজ করতে পারছেন।

     

    ঋতাভরী চক্রবর্তী

    প্রথমেই রয়েছে ঋতাভরী চক্রবর্তীর নাম। এই সুন্দরীকে তো সকলেই চেনেন। বাংলা কেন, গোটা ভারতেই ঋতাভরীর ফ্যান ফলোয়িং বেশ ভালো। অবশ্য ডেবিউ মেগা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি লম্বা রেশের ঘোড়া। প্রথম সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ দিয়েই বাজিমাত করেছিলেন ঋতাভরী। মানুষের মনে আজও গেঁথে রয়েছে ললিতার স্মৃতি।

     

    মধুমিতা সরকার

    দ্বিতীয় নামটা মধুমিতা সরকার ছাড়া আর কার হতে পারে বলুন তো? তবে মধুমিতাকে নিয়ে একটা মজার ব্যাপার হল, অনেকেই মনে করেন তার প্রথম ধারাবাহিক ছিল ‘কেয়ার করি না’। এটা কিন্তু একেবারেই সত্যি নয়। নায়িকার প্রথম ধারাবাহিক ছিল সানন্দা টিভিতে ‘সবিনয়ে নিবেদন’। সিরিয়ালটি খুব একটা পপুলার ছিলনা তাই তখনও তিনি লাইমলাইটে আসেননি। তবে ‘বোঝে না সে বোঝেনা’ হিট হতেই মধুমিতার জীবনের মোড় ঘুরে যায়।

     

    দিতিপ্রিয়া রায়

    টলিপাড়ার আরও এক প্রতিভাময়ী অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। অল্প বয়সেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন এই নায়িকা। অভিনেত্রীর অভিষেক হয়েছিল ২০০৮ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দূর্গা’ সিরিয়ালের হাত ধরে। এই মেলায় মা দূর্গার বাল্যরূপের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান জী বাংলা চ্যানেলের ‘করুণাময়ী রানী রাসমণি’রং হাত ধরে।‌ আর এখন তো বড়পর্দাতেও কাজ করছেন নায়িকা।

     

    অনন্যা চ্যাটার্জী

    ছোটপর্দার এক অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী হলেন অনন্যা চ্যাটার্জি। অভিনয়গুণে জিতে নিয়েছেন হাজার হাজার ভক্তের মন‌। ধারাবাহিকের সাথে সাথে সমান তালে সিনেমা ও টেলি সিনেমা করেছেন। তবে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল জি বাংলার সুবর্ণলতা। আপনি দেখেছেন সেই সিরিয়াল? কেমন লেগেছিল অনন্যার অভিনয়? কমেন্ট বক্সে জানাবেন আমাদের।

     

    মানালি দে

    অভিনেত্রী মানালি দে-র কেরিয়ারের গোড়াপত্তন কোন সিরিয়ালের হাত ধরে হয়েছিল জানেন? শুনলে অবাক হবেন যে, ১৯৯৯ সালে ‘কালী আমার মা’ ছিল মানালি দে-র প্রথম সিরিয়াল‌। এই মেগায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এখন তো তার সব জায়গাতেই অবাধ বিচরণ।

     

    https://fb.watch/staaFxfGbA/

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ডিভোর্স হবে জেনেই মধুমিতা বিয়ে করেছিলেন! সৌরভের জীবন তছনছ হয়ে গেল ?

    ।। প্রথম কলকাতা ।।

    বিয়ের আগেই জানতেন ডিভোর্স হবেয়তাহলে সৌরভকে বিয়েটা কেন করেছিলেন মধুমিতা সরকার? দিদি নম্বর ১ -এ এসে যা বলেছিলেন ঠিক তাই তাই করেছেন। আগে থেকেই বিয়ের ভাঙার প্ল্যানিং ছিল নাকি? বিয়েটা কী ছেলেখেলা? বলতেও ছাড়েননি নেটিজেনরা। মধুমিতার সঙ্গে ডিভোর্সের পর কোনও সিরিয়ালেই সৌরভের দেখা নেই। নায়িকা তো নিজের কেরিয়ার গুছিয়ে নিয়েছেন প্রাক্তনের জীবনটা তছনছ হয়ে গেল? সৌরভ একসময় মনের কথা বলতে বাধ্য হয়েছিলেন ওই হাসির প্রেমে পাগল বহু অনুরাগী। জানেন সৌরভ এখন অন্য কারোর ঘর, অন্য কারোর বর! আসল সত্যিটা কি? লোকজন‌ ডেকে কখনই বিয়ে করতে চাননি অভিনেত্রী মধুমিতা সরকার।দিদি নম্বর ১-এর একটি ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। সেখানে মধুমিতা বলেছিলেন লোকজন ডেকে তিনি বিয়েতে কখনই টাকা নষ্ট করতে চান না।

    কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে তারচেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো। ব্যাস এই কথাটা বলার পরই যেন আসলে জীবনে সত্যিই হয়ে গেল কিন্তু এতোটা মিলে গেল কীভাবে? তবে কি মধুমিতা লম্বা সাংসারিক জীবন একেবারেই চান না? তাই তো অনেকেই বলেছিলেন ডিভোর্স হবে জেনেই তো মেয়েটা বিয়ে করেছিল। মধুমিতা একের পর এক সিরিয়াল করছেন সিরিজ করছেন, ছবিও করছেন মাঝে মাঝে কিন্তু সৌরভ? জীবনটা যেন হঠাৎ করেই থমকে গেছে ? মধুমিতা একসময় জানিয়েছিলেন খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস রয়েছে। যদি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতেন তবে তিনি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতেন নাকি। যদিও নিজের কেরিয়ার ওঠানামা নিয়ে মধুমিতাকে কখনও দোষ দেননি সৌরভ।

    কিছুদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। তবে চরিত্রহীন ২ ওয়েব সিরিজে তাঁর অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। এক সাক্ষাতকারে সৌরভ বলেছিলেন তারা দুজনে খুবই ভালবাসা থেকে বিয়েটা করেছিলেন। লুকিয়ে, ঝড় ঝাপটা পেরিয়ে একেবারে সিনেমার মতো। তাই তাদের সম্পর্ক নিয়ে খারাপ কিছু শুনতে চান না। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় এসভিএফ-এর সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছেন এবং এই প্রযোজনা সংস্থার সঙ্গে মধুমিতার সম্পর্ক ভালো। তাই নাকি সংস্থার সঙ্গে দূরত্ব বেড়েছিল সৌরভের। যদিও তিনি নিজে সে কথা মানতে চাননি।

    মধুমিতা চলে যাওয়ার পর কি নতুন জীবনসঙ্গী পেয়েছেন সৌরভ চক্রবর্তী? যদিও তার কথায় বয়স বাড়লে আর মানুষ চট করে প্রেমে পড়তে পারে না। জীবন সম্পর্কে এমনই উপলব্ধি নায়কের। তাই এখন তিনি প্রেম থেকে বহু দূরে। এখনও পর্যন্ত সৌরভের নতুন সম্পর্কের খবর জানা যায়নি। ফেসবুকে তাঁর ফলোয়ার্স কম নয়! নানা ভিডিও পোস্ট করেন। নিজের জীবন নিয়ে ভালোই আছেন সৌরভ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • পাহাড়ের কোলে কেন সলো ট্রাভেল পছন্দের মধুমিতার? জানালেন অভিনেত্রী

    ।। প্রথম কলকাতা ।।

    ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে রুপোলী পর্দায় হাতেখড়ি। হ্যাঁ বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের কথা বলছি। কাজের পাশাপাশি ফটোশুটে নিত্য নতুন চমক দেন অভিনেত্রী। এবার আমাদের জানালেন কিভাবে শান্তির খোঁজ করতে হয়। সময় পেলেই ঘুরতে যান অভিনেত্রী মধুমিতা সরকার। অধিকাংশ সময় সোলো ট্রাভেল করেন তিনি। তার পছন্দ হল পাহাড়। পাহাড় থেকে পাহাড়ের ট্রেক করতে ভালোবাসেন তিনি। অভিনয়ের ফাঁকে ফাঁকেই ছুটির মেজাজে চলে যেতে ভালবাসেন অভিনেত্রী।

    পাহাড়ের কোলে গিয়ে মধুমিতা কি করেন জানেন? কেনইবা তিনি একা একা ঘুরতে যান? মনের কথা জানালেন প্রথম কলকাতাতে। কিছুদিন আগেই শেষ হয়েছে চিনি ২ এর কাজ। জাতিস্মর ওয়েব সিরিজও দেখা গিয়েছে তাকে। কিছু মাস আগে অবশ্য গোয়া ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই সময় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। পাহাড়ে ঘুরতে গিয়েও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবিগুলি শেয়ার করেছিলেন তাতে দেখা গিয়েছিল পাহাড় কুয়াশা মেঘ আর জঙ্গলের মধ্যে মধুমিতা। ঘুরতে গেলে মধুমিতা কিন্তু ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করেন না। আসলে বেড়াতে যাওয়া নিজের মনের আনন্দের জন্য বিশ্রাম রিলাক্স এর জন্য সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। তাই প্রত্যেকটা ছবিতেই অভিনেত্রী কে দেখে বোঝা যায় তিনি খুব ফ্রেশ থাকেন।

    মধুমিতা জানিয়েছেন আমি নিজেকে খুঁজতে যাই। ১০-১২ দিন কাজের পরেই ঘুরতে চলে যান অভিনেত্রী। বলা যেতে পারে এনার্জি লস হলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। যখন তিনি বেড়াতে যান বিন্দাস থাকেন। এমনকি পাহাড়ে গেলে মেয়েটাবলিজম হাই হয়ে যায় তার। সন্ধ্যে নামলেই তিনি ঘুমটিতে রাত কাটান যারা ঘুমটিতে থাকেন তাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারেন। আবার পরের দিন সকালে বেরিয়েও পারেন। অর্থাৎ বোঝাই গেল কাজের ফাঁকে ফাঁকে পাহাড়ের কোলে মেঘেদের দেশে ছুটি কাটাতে পছন্দ করেন মধুমিতা সরকার। তেলিপাড়ার যিনি পাখি হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় এখন তার একাধিক কাজ। শুটিং থেকে দম ফেলার সময় কোথায় তার। কিন্তু ব্যস্ত সিডিউল এর ফাঁকে নিজেকে খুঁজতে আবারো যে কোনদিন পাহাড়ে চলে যেতে পারেন অভিনেত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Madhumita Sarcar: ছবি মুক্তির আগে ভেজিটেরিয়ান হয়ে গেলেন মধুমিতা, কারণ জানলে অবাক হবেন

    ।। প্রথম কলকাতা ।।

    Madhumita Sarcar: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় উঠে আসে মধুমিতা সরকারের নাম। এখন মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি চিনি ২ তার মধ্যে নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী। ভাবছেন তো কোন বিষয়ে বদলে ফেললেন নিজেকে। আসলে হঠাৎ করেই অভিনেত্রী ভেজিটেরিয়ান হয়ে গেলেন। কেন তিনি হঠাৎ ভেজিটেরিয়ান হলেন ভেজিটেরিয়ান হওয়ার পিছনে সিক্রেট টা কী প্রথম কলকাতার কাছে মুখ খুললেন অভিনেত্রী।

    ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত চিনির সাফল্যের পর এবার আসছে মহিলা ভৌমিকের চিনি 2 । মা মেয়ের মিষ্টি সম্পর্ক নিয়ে ছবির গল্প। আবারো চিনির ভূমিকায় দেখা যাবে মধুমিতাকে। আসলে অভিনেত্রী এখন নিরামিষ রেসিপিতে মন দিয়েছেন। সম্প্রতি মধুমিতা তার ইন্সটা পোস্টে পাহাড়ে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন মধুমিতা। মধুমিতা ছবি দেখে অনেকেই ফিদা। অনেকেই প্রশ্ন তোলেষ আচ্ছা পাখি তুমি এত সুন্দরী কেন?

    অনেকেই মনে করেন ফিট থাকার জন্য মাছ-মাংসের প্রোটিন শরীরের জন্য অবশ্য প্রয়োজনীয়। কিন্তু একেবারে নিরামিষ খাবার খেয়েও অনেকেই সুপারহিট শরীরের মালিক। নিরামিষাশী বা ভেগানদের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। টলিউডের অন্যতম সুন্দর ফিগারের মালকিন মধুমিতা সরকার। এখন প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকর লাইফ স্টাইলের জন্যই মাছ মাংস ছেড়ে দিলেন নায়িকা।না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। অনেক নায়িকারাই রয়েছেন মাছ-মাংস খাওয়া ছেড়ে দিচ্ছেন। স্বাস্থ্যকর লাইফ স্টাইলের জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন।

    মধুমিতা কেন হঠাৎ করে ভেজিটেরিয়ান হয়ে গেলেন। সে কথাটা অবশ্য জানিয়েছেন প্রথম কলকাতাকে। কী বললেন মধুমিতা চলুন জেনে নিন। মধুমিতা সরকার বেশ হাসিখুশি মেজাজে জানান এমনি তিনি ভেজেটিরায়ান হয়ে গেছেন।এর পিছনে তেমন কোনো বড় কারণ নেই। কিছুদিন আগে ইনস্টায় সটোরি দেখে সকলের মনে ঘুরপাক খাচ্ছিল মধুমিতা কি ভেজিটেরিয়ান হয়ে গেলেন। কারণ মধুমিতা ক্যাপশনে লিখেছিলেন এখন থেকে আমি ভেজিটেরিয়ান হয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা সত্যি কি মিথ্যে তা নিয়ে সংশয় ছিল। তবে এবার নিজের মুখেই অভিনেত্রী জানিয়ে দিলেন তিনি সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান হয়ে গেলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Madhumita Sarcar: এবার বলিউডে পা মধুমিতার! কার বিপরীতে, কেমন ছবি? মুখ খুললেন নায়িকা

    ।। প্রথম কলকাতা ।।

    Madhumita Sarcar: বি-টাউনে পাড়ি দিচ্ছেন টলি অভিনেত্রী। বলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে৷ কেমন হবে মধুমিতার চরিত্র? বলিউডে ডেবিউ নিয়ে কতটা উৎসাহী তিনি? বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, মধুমিতা সরকারকে নিয়ে৷ জল্পনাই সত্যিই হল। বি-টাউনে পাড়ি দিচ্ছেন টলি অভিনেত্রী। বলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে৷ মধুমিতা জুটি বাঁধছেন তনুজ ভিরওয়ানি সঙ্গে। ছবির নাম ‘ফর্জ’। পরিচালনায় বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়৷ কেমন হবে মধুমিতার চরিত্র? বলিউডে ডেবিউ নিয়ে কতটা উৎসাহী তিনি?

    মধুমিতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন জানালেন, “এটা একটা কমার্শিয়াল হিন্দি ছবি, সিনেমা হলেই মুক্তি পাবে। ছবিটার নাম ‘ফর্জ’। অগাস্ট মাসের মাঝামাঝি নাগাদ শ্যুটিং শুরু হবে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক থেকে দেড় মাস চলবে শ্যুটিং। ছবিটা একটু অন্য রকমের। তাই শ্যুটিংও হবে দেশের ভিন্ন অঞ্চলে।যেমন- বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতো জায়গায় আউটডোর শ্যুটিং হবে।”

    রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, যশ দাশগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গপাধ্যায়ের মতো বাঙালি অভিনেতারা মায়ানগরীতে কাজ করছেন দাপিয়ে৷ সেই তালিকায় নাম লেখালেন মধুমিতাও। এরপর কি বাংলা ছবিতে কাজ করবেন তিনি, নাকি শুধু বি-টাউনই লক্ষ্য? মধুমিতা জানান, “না এরকম কোনও ব্যাপার নেই। যখন যেই প্রোজেক্ট ভালো লেগে যাবে, সেই কাজটাই করব। আমি জানি না এরপর কী হবে।

    প্রসঙ্গত, টলিপাড়ার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে মধুমিতার পরবর্তী ছবি ‘চিনি ২। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একটি ছবিতে কাজ করবেন অভিনেত্রী। সেই ছবির শ্যুটও শুরু হবে খুব শীঘ্রই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Madhumita Sarcar: হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার, হঠাৎ কী হল অভিনেত্রীর ?

    ।। প্রথম কলকাতা ।।

    Madhumita Sarcar: হাতে স্যালাইনের নল ঢোকানো, চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট এবং হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার । হঠাৎ কি হল অভিনেত্রীর ? নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মধুমিতা তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’ নেটদুনিয়ায় অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা চিন্তায় পড়েন। অভিনেত্রী যাতে দ্রুত সুষ্ঠ হয়ে ওঠেন সেই অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

    প্রসঙ্গত, কয়েকদিন ধরেই পেটে তীব্র ব্যথা অনুভব করে অভিনেত্রী। ডাক্তার দেখানোর পর তিনি জানতে পারেন তাঁর অ্যাপেনডিক্স হয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মত আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। বাড়ির ফিরেও বিশ্রামে থাকবেন কয়েকদিন। তার পর আবার সেই চেনা ছন্দ।
    অর্থাৎ শ্যুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

    ছোটপর্দা দিয়ে তাঁর সফর শুরু হলেও এখন তিনি টলিপাড়ার অন্যতম সফল অভিনেত্রী। পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘চিনি ২’ তে দেখা যেতে চলেছে অভিনেত্রী মধুমিতাকে। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্যকে। যদিও এটা চিনির সিক্যুয়েল হবে না বলেই জানিয়েছেন পরিচালক। এছাড়া টলিউডের পর নাকি অভিনেত্রী দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছে এমনটাও খবর মিলেছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Madhumita Sarcar: গোয়ার সমুদ্রতটে উষ্ণতা ছড়াচ্ছেন মধুমিতা, ঘাম ঝরলো নেটিজেনদের

    ।। প্রথম কলকাতা ।।

    Madhumita Sarcar: সাদা রঙের বিকিনিতে জলকেলি করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটপর্দা দিয়ে তাঁর সফর শুরু হলেও এখন তিনি টলিপাড়ার অন্যতম সফল অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততা কাটিয়ে একটু অন্য মেজাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। গোয়ায় নোনা হাওয়ায় এখন ছুটি কাটাচ্ছেন তিনি। অভিনেত্রী তাঁর এই হট লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতেই হুমড়ি খেয়ে পরলেন নেটিজেনরা । কেউ করলেন প্রশংসা তো কেউ তির্যক মন্তব্য। বাংলার এই গ্ল্যামারাস সুন্দরী অভিনেত্রী সারাদিন কাজ নিয়ে থাকলেও কাজের ফাঁকে তার দেখা মিলল গোয়ার সমুদ্র সৈকতে।

    মধুমিতা সরকারের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে শুধুই সমুদ্র আর সমুদ্র। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঢুঁ মারলেই দেখা যাবে কখনও চিংড়িতে কামড় বসাচ্ছেন আবার কখনও বা ডুব দিচ্ছেন চিল বিয়ারে। অভিনেত্রী কি গোয়ায় একা গিয়েছেন ? নাকি সঙ্গে কেউ আছেন সেটা অবশ্য খোলসা করে বলেননি। প্রায়ই নেট দুনিয়ায় তাঁর বোল্ড অবতারের ছবি উষ্ণতা ছড়ায়। ধারাবাহিক দিয়ে মধুমিতা কেরিয়ার শুরু করলেও এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ও ওয়েব সিরিজে।

    পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘চিনি ২’ তে দেখা যেতে চলেছে অভিনেত্রী মধুমিতাকে। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্যকে। যদিও এটা চিনির সিক্যুয়েল হবে না বলেই জানিয়েছেন পরিচালক। এছাড়া টলিউডের পর নাকি অভিনেত্রী দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছে এমনটাও খবর মিলেছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dilkhush: দিল খুশ সোহম-মধুমিতার, প্রকাশ্যে ছবির ট্রেলার

    ।। প্রথম কলকাতা ।।

    Dilkhush: টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম আছে তাঁর। সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। মাঝেমধ্যেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি হয়ে থাকে সংবাদপত্রে। বিগত কয়েকদিনে অভিনেতা সোহম মজুমদারের (Soham Majumder) একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকে মনে করেছেন, মধুমিতার (Madhumita Sarcar) সঙ্গে প্রেম করছেন তিনি! সম্প্রতি ওই অভিনেতার নাম জড়িয়েছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের সঙ্গেও। কিন্তু এমনটা কিছুই নয়, মূলত অভিনেতার সকল পোস্টই তাঁর আগামী ছবি ‘দিলখুশ’-এর প্রচারের একটি অংশ।

    খোলা আকাশের নিচে মুক্তি পেয়েছে ‘দিলখুশ’-এর (Dilkhush) ট্রেলার। ইতিমধ্যেই তা দিল খুশ করেছে সবার। বাওয়ালি রাজবাড়িতে প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম মজুমদার, মধুমিতা সরকার, খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy),অনসূয়া মজুমদার সহ উজান চট্টোপাধ্যায় ও পরাণ বন্দোপাধ্যায়কেও। নতুন বছরে SVF তাঁদের প্রথম ছবি নিয়ে তৈরি। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছবির পরিচালক জানিয়েছেন যে, ‘রোজকার জীবনের গল্প উঠে আসবে ‘দিলখুশ’-এ। এই ছবিতে আটটি জীবনের নানা গল্পকে দেখানো হবে। শেষ পর্যন্ত গিয়ে সবাই একটা সুতোতে বাঁধা পড়ে যাবে। ছবিতে রয়েছে মিষ্টত্বের ছোঁয়া। আশাবাদী, এই গল্প সকলের পছন্দ হবে’।

    গল্পে সোহমের চরিত্রের নাম ঋষি। ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘রাহুলদার সঙ্গে বহুদিনের আলাপ। কাজ করার পরিকল্পনাও ছিল অনেক দিনের। কিন্তু কোনও না কোনওভাবে তা হয়ে ওঠেনি। কিন্তু এই ছবির গল্প শুনতেই, হ্যাঁ না করে পারলাম না। খুবই ভালো লেগেছে গল্পটা। মনে হয়েছিল, এই কাজটা করবই’। অভিনেতার বিপরীতেই রয়েছেন মধুমিতা। প্রতিবেদন অনুযায়ী তিনি জানিয়েছেন, ‘প্রতিটি কাজ থেকেই আমরা কিছু না কিছু শিখি। আর এই গোটা প্রসেসটাই আমার ভালো লাগে’। কিন্তু এই ছবি প্রচার করতে গিয়ে সোহম-মধুমিতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version