Tag: hot wetaher

  • Weather update: মঙ্গল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

    Weather update: মঙ্গল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করলেও নেই স্বস্তির বৃষ্টি। প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। কলকাতার বেশ কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

     

    উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বর্ষা প্রবেশ করলেও এখনই ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

     

    অন্যদিকে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আর কয়েক ঘন্টা পর ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: আর কয়েক ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি কলকাতায়। গরম যেন আর সহ্যই করা যাচ্ছে না। তবে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। রেডি থাকুন বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। বর্ষা কবে আসবে? অসহনীয় এই পরিস্থিতি থেকে মুক্তি কবে? আবহাওয়ার বড় খবর শুনুন মন দিয়ে।

     

    আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১১ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চিন্তা করবেন না। স্বস্তির বৃষ্টি কবে আসছে জানেন?

     

    আগামী বুধবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহও চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। মনে করা হচ্ছে, বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

     

    উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ছ’দিন আগে প্রবেশ করেছে বর্ষা। ৩১ মে সেখানে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল। দক্ষিণবঙ্গে ১০ জুন, সোমবার বর্ষা প্রবেশের কথা ছিল। কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনই বর্ষা আসছে না। কবে আসবে বর্ষা, তা স্পষ্ট হতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামী দুদিন তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তারপর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

     

    তবে আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    বর্ষা রাজ্যে ঢোকার পরেও দক্ষিণবঙ্গের উপর এখনও সদয় হননি বরুণদেব! সেই উত্তরেই বর্ষা আটকে রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়ছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলা অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপ প্রভাবের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় গরম ৪০ ছুঁইছুঁই করছে। ফলত বৃষ্টি কবে আসবে এখন সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

     

  • Weather Update: গরমের ঝোড়ো ব্যাটিং এ পুড়ছে বাংলা , বিশেষ পরামর্শ আবহাওয়া দফতরের

     

    ।। প্রথম কলকাতা।।

    Weather Update: একফোঁটা বৃষ্টির অপেক্ষায় চৈত্রের দাবদাহের মধ্যে চাতক পাখির মতো তাকিয়ে বঙ্গবাসী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। চলতি মাসে প্রথম দিকে শেষবারের মতো ঝড়বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। এরপর থেকে রোদের তীব্র তাপে পুড়ছে চামড়া। প্রচণ্ড দাবদাহের মধ্যেই কাটাতে হবে কয়েকটা দিন। কারণ আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস তাপমাত্রা ক্রমশ আরওই বাড়বে। গ্রীষ্মকালীন সমস্ত সতর্কতা গ্রহণ করার পরামর্শও দিয়েছে আবহাওয়া দফতর। চৈত্র মাসেই নাজেহাল করার মতো গরম। প্রতিদিনই একটু একটু করে চড়ছে পারদ। তাপ প্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে বহু জেলায়। পয়লা বৈশাখের পর পর্যন্ত চলবে এই তীব্র দহন।

    আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে খবর মিলেছে , আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, ২৭ ডিগ্রির আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ।

    ১৪ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। জেলাগুলি হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

    আবহাওয়া দফতর লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। (১)সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে মানা করা হয়েছে। (২) বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ। (৩) সুতির জামাকাপড় পরতে বলা হয়েছে (৪) বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Exit mobile version