Tag: district

  • Weather Update Today: শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের, কতটা নামল পারদ ?

    Weather Update Today: শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের, কতটা নামল পারদ ?

    ।। প্রথম কলকাতা।।

    Weather Update Today: কলকাতায় পারদ নামল ১৮ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে নামবে পারদ। আগামী দুদিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার ফের পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে একটি তৈরি হবে। তবে শীতের উপর এখনই তার প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

    এতো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সাতটি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙে প্রতিদিন বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে আগামী তিন-চার দিন। ক্রমশ বাড়বে শীতের দাপট মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ।

    আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। গতকাল বিকেলে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এককথায় শীতের আমেজ অনেকটাই বাড়ল। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: গরমের অস্বস্তি নাকি তাপমাত্রার পারদ নিম্নমুখী! কেমন থাকবে আজকের আবহাওয়া ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: আজ কী থাকবে গরমের অস্বস্তি নাকি তাপমাত্রার পারদ নিম্নমুখী! এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে মনে। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কেমন থাকবে রাজ্যের আবহাওয়ার গতিবিধি, চলুন জেনে নেওয়া যাক। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কম-বেশি জেলাগুলিতে তাপমাত্রা কমবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গ কোনও জায়গাতেই ঘূর্ণিঝড় মিধিলি’র খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি । ইতিমধ্যেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ৷ আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিজোরাম, ত্রিপুরা ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। কিন্তু সকাল থেকেই জেলাজুড়ে শিরশিরানি বেশ অনুভব হচ্ছে। এককথায় রাজ্যবাসী শীতের আমেজে গাঁ ভাসাচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, বঙ্গোপসাগরে আচমকা কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে উত্তরে হাওয়া বাধা পায়। তাতে থমকে যায় তাপমাত্রার পতনও । তবে আবহাওয়াবিদরা আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখছেন না ।

    আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শুরু থেকে জোরসে কামড় বসাবে শীত।বেশ কিছুটা কম থাকতে পারে দিনের তুলনায় রাতের তাপমাত্রা । বঙ্গোপসাগরে তৈরি হতে চলা জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে কিনা এই নিয়ে এখনও কোনও পূর্বাভাস মেলেনি। ঠান্ডা ক্রমশ বাড়তে শুরু করলেও আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।

    সোমবার সকাল থেকে মেঘ কেটে গিয়েছে কলকাতার আকাশ থেকে ৷ ঝকঝকে রোদের মধ্যেও রয়েছে ঠাণ্ডার আমেজ ৷ তা হলে কী এবার শীত এসে পড়বে? প্রশ্নটা রইলো আপনাদের কাছে। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: শীতের বিদায় বেলায় বৃষ্টির ঝামেলা, গরম আসতে কত দেরি?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: শীতের বিদায় বেলায় বারংবার আবহাওয়ার(Weather) পট পরিবর্তন। দুপুরের দিকে গরম আর রাত নামলেই ঠান্ডা। অনেকে ভেবে পাচ্ছেন না ফ্যান চালাবেন না চালাবেন না। এমত পরিস্থিতিতে একের পর এক ভাইরাসের(Virus) দাপটে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ লেগেই রয়েছে। আবহাওয়ার এই বারংবার রং বদলের ঝামেলা আপনাকে হয়তো আরও কয়েকদিন সহ্য করতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, শনিবার(Saturday) বৃষ্টির(Rain) পূর্বাভাস রয়েছে।

    হাওয়া অফিস বলছে, গরম পড়ার আগেই বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া হতে পারে। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শনিবার বৃষ্টির সাথে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়ার এই বদলের পিছনে কাজ করছে পশ্চিমবঙ্গের উপরে থাকা গভীর অক্ষরেখা। যার কারণে শনিবার থেকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এখানেই শেষ নয়, আগামী সপ্তাহেও ঠিক এই ধরনের ঝঞ্ঝার সমস্যা পোহাতে হতে পারে। যার প্রভাবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    আপাতত শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। যে অক্ষরেখাটি রয়েছে তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টি সেভাবে হবে না। রবিবার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। তাপমাত্রা যেমন রয়েছে তেমনি থাকবে। অপরদিকে হাওয়া অফিস আশঙ্কা করছে, আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছে।

     

     

Exit mobile version