Tag: Dengue Death

  • Dengue Death: শহরে তাপমাত্রার পারদ নামলেও কমছে না ডেঙ্গির আতঙ্ক, মৃত্যু আরও একজনের

    Dengue Death: শহরে তাপমাত্রার পারদ নামলেও কমছে না ডেঙ্গির আতঙ্ক, মৃত্যু আরও একজনের

    ।। প্রথম কলকাতা ।।

    Dengue Death: রাজ্যে ডেঙ্গির আতঙ্ক কোনভাবেই কমছে না। বরং যত দিন যাচ্ছে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তার সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ফের রাজ্যে আরও আতঙ্ক বাড়িয়ে দিয়ে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্ত রোগীর। বেলেঘাটা আইডিতেই মৃত্যু হয় বছর ৩৮ এর ওই যুবকের। যদিও মুখ্যমন্ত্রী বিধানসভায় ডেঙ্গি প্রসঙ্গে জানিয়েছিলেন শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে। একই আশা ছিল চিকিৎসকদেরও। কিন্তু সেই আশা কতটা পূরণ হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।

    হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যের দিকে বেলেঘাটা আইডিতে মৃত্যু হয় ভাঙড়ের বাসিন্দা আক্রামুল মোল্লার। তাঁর বয়স ৪০ এরও কম। মঙ্গলবার তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আশায় বেলেঘাটা আইডিতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন আক্রামুল। কিন্তু বুধবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । হাসপাতাল সূত্র আরও জানা যায় শুধুমাত্র ডেঙ্গি তাকে কাবু করেনি, তার আগে থেকেই ছিল কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা।

    রাজ্যে বর্তমানে ডেঙ্গি নিয়ে অত্যন্ত উদ্বেগ জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে ডেঙ্গি প্রতিরোধ করার। ডেঙ্গি প্রবণ যে সকল এলাকাগুলি রয়েছে সেখানে পৌরসভার তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এডিস মশার বংশ নষ্ট করার জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে। পৌরসভার তরফ থেকে একটি দল নির্দিষ্ট জায়গা গুলিতে নজরদারি রাখছে। যাতে সেখানে কোনভাবেই জল না জমতে পারে। তারপরেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। যা ভবিষ্যতে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে চিন্তায় সাধারণ মানুষ।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dengue Death: ডেঙ্গির থাবায় একের পর এক মৃত্যু, মালদায় প্রাণ হারালো ১৩ বছরের কিশোর

    ।। প্রথম কলকাতা ।।

    Dengue Death: শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই একের পর এক বলি হচ্ছেন ডেঙ্গিতে। আক্রান্তের সংখ্যা এক দিকে লাফিয়ে বাড়ছে , অন্যদিকে বেড়ে চলেছে মৃত্যুহার। এই মৃত্যু মিছিল যেন কিছুতেই থামছে না। আর সেই তালিকায় এবার জুড়ল ১৩ বছর বয়সী আরও এক কিশোরের নাম। মৃত্যু প্রাণ কাড়ল তাঁরও। মালদা মেডিক্যাল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর মৃত্যু হয়েছে ওই কিশোরের। এক্ষেত্রে পরিবারের তরফ থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগে উঠে এসেছে।

    সূত্রের খবর অনুযায়ী, নিহত ওই কিশোর সুজাপুরের বাসিন্দা। বিগত কয়েকদিন জ্বরে ভোগার জন্য মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাকে। টেস্ট করার পর জানা যায় সে ডেঙ্গি পজেটিভ। কিন্তু চিকিৎসা শুরু হতেই সেই ছেলেটির মৃত্যু হয়। পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত ওই কিশোর সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পায়নি। যার কারণে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে সে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভর্তি হওয়ার আগেই ডেঙ্গি তাঁর শারীরিক অবস্থাকে আরও শোচনীয় করে তুলেছিল । চিকিৎসা করার সঠিক সময়ই পাওয়া যায়নি।

    নিহত ওই কিশোরের ডেঙ্গি শক সিন্ড্রোম ধরা পড়ে। (ডেঙ্গি শক সিন্ড্রোমের উপসর্গ হল শ্বাস-প্রশ্বাসের গতি অত্যন্ত বেড়ে যাওয়া। একইসঙ্গে ত্বক শীতল হয়ে যাওয়া এবং ত্বকের ভেতরের অংশে রক্তক্ষরণ। যার কারনে ত্বকের ওপরে অনেক সময় লাল ছোপ সৃষ্টি হয় ডেঙ্গি আক্রান্তের)। একইসঙ্গে সংক্রমণ অত্যন্ত ছড়িয়ে পড়ার ফলে মৃত্যু হয় তাঁর।

    উল্লেখ্য, মঙ্গলবারই বেলেঘাটা আইডিতে আরও এক যুবকের মৃত্যু হয় এই ডেঙ্গির কারণে। এর আগেও ডেঙ্গি আক্রান্ত হয়ে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু জনের মৃত্যু হয়েছে। রাজ্যস্বাস্থ্য দফতরের তরফ থেকে জেলায় জেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল । এই দল মূলত খতিয়ে দেখবে যে কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। সেখানে ঠিকমতো সমস্ত টেস্ট করানো হচ্ছে কিনা । চিকিৎসা পাচ্ছেন কিনা রোগীরা। তাঁর ভিত্তিতেই তৈরি করা হবে রিপোর্ট।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dengue Death: ত্রাসের নাম ডেঙ্গি, ফের আক্রান্তের মৃত্যু বেলেঘাটা আইডিতে

    ।। প্রথম কলকাতা ।।

    Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু বেলেঘাটা আইডিতে। উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা ২৪ বছরের মল্লিকা দাস, সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ডেঙ্গি শক সিনড্রোমেই মৃত্যু হয়েছে তার এমনটাই জানা গেছে।

    সোমবার বিকালেই বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় রাজারহাটের বাসিন্দা হামিদা খাতুনের। বছর ৩৯-এর হামিদার ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

    গত বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের ভার্গবি মণ্ডলের। কলকাতার ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা ভার্গবি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারপর সেখানেই সে প্রাণ হারায়।

    গত ১১ নভেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী রোহিত দাসের। সন্তোষপুরের বাসিন্দা রোহিত ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে। গত শুক্রবার সকালে মারা যান তিনি।

    এই মুহুর্তে রাজ্য জুড়ে ডেঙ্গি নিয়ে উদ্বেগ অব্যাহত। ৫৫ হাজার ছাড়িয়েছে মোট আক্রান্তর সংখ্যা। শুধু কলকাতাতেই আক্রান্ত ৬০০০-এর বেশি মানুষ। এই মুহুর্তে কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি মানুষ আক্রান্ত। নভেম্বরের বাকি সময়টাও এর প্রকোপ পুরোমাত্রায় থাকবে বলেই মত চিকিৎসকদের। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতার তুলনায় দক্ষিণে ফাঁকা জমি নির্মীয়মাণ বাড়ি, পুকুর, নর্দমা, পাতকুয়ো সবই উল্লেখযোগ্য ভাবে বেশি। তাই প্রকোপও বেশি।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dengue Death: বেলেঘাটা আইডিতে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত মহিলার, ক্রমশ বাড়ছে উদ্বেগ

    ।। প্রথম কলকাতা ।।

    Dengue Death: রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গিকে কেন্দ্র করে উদ্বেগ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সোমবার ফের ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death) শহর কলকাতায়।

    সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল রাজারহাটের বাসিন্দা হামিদা খাতুনের। বছর ৩৯-এর হামিদার ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

    গত ১১ নভেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী রোহিত দাসের। সন্তোষপুরের বাসিন্দা রোহিত ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে। গত শুক্রবার সকালে মারা যান তিনি।

    অন্যদিকে গত বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের ভার্গবি মণ্ডলের। কলকাতার ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা ভার্গবি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারপর সেখানেই সে প্রাণ হারায়।

    অন্যদিকে সপ্তাহের শেষে আক্রান্ত সামান্য কমলেও ডেঙ্গি নিয়ে উদ্বেগ অব্যাহত। ৫৫ হাজার ছাড়িয়েছে মোট আক্রান্তর সংখ্যা। শুধু কলকাতাতেই আক্রান্ত ৬০০০-এর বেশি মানুষ। এই মুহুর্তে কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি মানুষ আক্রান্ত। এখনও মৃত্যু হয়েছে প্রায় ৯০ জনের। তার মধ্যে কলকাতাতেই ২৬ জন

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version