Tag: Cricket World Cup

  • চারবছর নয়! ১৯৯৯ বিশ্বকাপ হয়েছিল তিনবছর পর, কারণ জানেন?

    চারবছর নয়! ১৯৯৯ বিশ্বকাপ হয়েছিল তিনবছর পর, কারণ জানেন?

    ।। প্রথম কলকাতা ।।

    আমরা সকলেই জানি বিশ্বকাপ আয়োজিত হয় চার বছর অন্তর, সে ক্রিকেট হোক বা ফুটবল। ক্রিকেটের তুলনায় ফুটবলের উন্মাদনা বেশি থাকলেও আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ক্রিকেট বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ভারতের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আপনারা জানেন কী, প্রতি চারবছর অন্তর বিশ্বকাপ আয়োজিত হলেও ১৯৯৯ সালের বিশ্বকাপে কিন্তু তা হয়নি। ১৯৯৬ সালের পর ১৯৯৯ সালে বসেছিল বিশ্বকাপের আসর। তবে কোন কারণে ঠিক তিন বছর পর বিশ্বকাপের আসর বসেছিল জানেন?

    সেইসময় দীর্ঘ ১৬ বছর পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আয়োজন করা হচ্ছিল। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু বাদ সাধে ২০০০ সালের সিডনি অলিম্পিক। অলিম্পিক টুর্নামেন্টকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আর তাই সেই সময় আইসিসি ভাবে যদি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়, তাহলে দর্শক সংখ্যায় ভাঁটা পড়তে পারে। পাশাপাশি আইসিসি এটাও ভাবে যে এর ফলে আইসিসির ভাঁড়ারে টান পড়তে পারে। আর সেকারণেই অলিম্পিকের সঙ্গে সংঘর্ষে না গিয়ে ক্রিকেট বিশ্বকাপ এক বছর আগে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও একটি কারণ হিসেবে জানা যায় নিয়মানুযায়ী ১৯৮৭ সালের পর ১৯৯১ সালে বিশ্বকাপের আয়োজন করার কথা ছিল। কিন্তু, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের গাফিলতির কারণে সেটা এক বছর পিছিয়ে যায়। যার ফলে পাঁচ বছর পর ১৯৯২ সালে বিশ্বকাপের আয়োজন করা হয়। এই একটা বছর বাড়তি সময়ের জন্য ২০০০ সালের পরিবর্তে ১৯৯৯ সালে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

    ১৯৯৯ সালের বিশ্বকাপ জিতেছিল স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৮.৬ ওভারেই ১৩২ রানে অলআউট হয়ে যায়। চার উইকেট দখল করেন শেন ওয়ার্ন। এরপর অস্ট্রেলিয়া ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন অ্যাডাম গিলক্রিস্ট। মার্ক ওয়া করেন ৩৭ রান। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শেন ওয়ার্ন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • কতটা সোনা-রুপো রয়েছে বিশ্বকাপ ট্রফিতে ট্রফিটির দামই বা কত?

    ।। প্রথম কলকাতা ।।

    হাতে আর মাত্র দুইদিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের যুদ্ধ। সোনালী ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বিশ্বের ১০টি দেশ। ফুটবল হোক বা ক্রিকেট বিশ্বকাপে সোনালী ট্রফি নিয়ে জানার কৌতূহল থাকে সমর্থকদের মধ্যে। কতটা পরিমাণ সোনা বা রুপো থাকে, ট্রফিটির দামই বা কত এই নিয়ে জানতে চান অনেকেই। বিশ্বকাপের ট্রফি নিয়ে রয়েছে অনেক ইতিহাস।

    প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ১৯৭৫ সালে। ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মোট তিনটি বিশ্বকাপ আয়োজিত হয় ৬০ ওভারের। তার পরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৮৭ সাল থেকে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হয়। সমস্ত বিশ্বকাপই হয় লাল বল ও সাদা জার্সিতে। ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে শুরু হয় রঙিন জার্সি ও সাদা বলে। যে রেওয়াজ এখনও চলে আসছে। তবে ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও তখন এখনকার মত ট্রফি দেওয়া হতো না। বর্তমান যে ট্রফিটি রয়েছে সেটি দেওয়া শুরু হয় ১৯৯৯ বিশ্বকাপ থেকে। তার আগে প্রতিটি দেশকে দেওয়া হতো আলাদা আলাদা ডিজাইনের বিশ্বকাপ ট্রফি।

    ট্রফির নকশা ও তৈরীতে লন্ডনভিত্তিক গারার্ড এন্ড কোং তৈরী করে।বর্তমান ওয়ার্ল্ড কাপ ট্রফিটির ডিজাইন করতে আইসিসি চেয়েছিল একটি ব্যতিক্রমী কিছু। যা একই সঙ্গে প্রকাশ করে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। বর্তমান ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তিনটি রৌপ্য দণ্ডের উপর একটি সোনালী গোলক স্থাপন করা হয়েছে। যা একই সঙ্গে ক্রিকেট বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো।

    বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো। অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। যা একদমই ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা ও রুপোর জলে ভেজানো হয়েছে। তবে বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন। বর্তমান ক্রিকেট বিশ্বকাপ ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় বিশ্বকাপ ট্রফিটির দাম প্রায় ২৫ লক্ষ টাকা।

    শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১২টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। যার মধ্যে ১৯৯৯ সাল থেকে ৬টি বিশ্বকাপ হয়ছে বর্তমান ট্রফিতে। ট্রফিটির নীচের দিকে বিশ্বকাপের সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখার জায়গা রয়েছে। সর্বমোট ২০টি নাম লিপিবদ্ধ করা যাবে। তারপর পরিবর্তন হবে এই ট্রফির। মূল ট্রফিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিকল্প হিসেবে একটি ট্রফি বিজয়ী দলকে স্থায়ীভাবে প্রদান করা হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস, রান সংখ্যা কত ?

    ।। প্রথম কলকাতা ।।

    আর কয়েকমাস পরেই শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপের আসর। এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। চলছে পছন্দের দল নিয়ে নানা হিসেবে নিকেশ। ঘাঁটা হচ্ছে রেকর্ড বই। তবে আপনারা কি জানেন বিশ্বকাপে সর্বাধিক দলগত রান কোন দলের দখলে রয়েছে ? ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৪১৭ রান করেছিল। যা এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস। তবে এক ম্যাচে সর্বোচ্চ রান হয়েছে ওই বিশ্বকাপেরই অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে। ৬৮৮ রান উঠেছিল সে ম্যাচে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিশ্বকাপে ইডেনে স্বল্পমূল্যে টিকিট, কোন ম্যাচ ?

    ।। প্রথম কলকাতা ।।

    আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ইডেন বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাচ পেয়েছে। একদিকে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, ঠিক তেমনই রয়েছে একটি সেমিফাইনাল ম্যাচও। ইতিমধ্যেই প্রত্যেক ম্যাচে টিকিটের আলাদা দাম নির্ধারণ করে ফেলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আর এই স্টেডিয়ামে সবথেকে সস্তা টিকিট ধার্য্য করা হয়েছে কোনটি জানেন ? সেটি হল বাংলাদেশের ম্যাচ। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের একটি ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচে যদি কেউ আপার টিয়ারে বসে খেলা দেখতে চান, তাহলে তিনি মাত্র ৬৫০ টাকাতেই টিকিট পেয়ে যাবে। তবে বাংলাদেশের টাকায় খরচ কিছুটা হলেও বেশি হবে। তাঁদের অবশ্য সাড়ে ৮০০ টাকা খরচ করতে হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version