Salt Lake Illegal Call Center Raid: অভিযোগ, নামী সংস্থার প্রতিনিধি সেজে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। অভিযানে গ্রেফতার ১৯ জন। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ, ডিডি, এসওজি বিধাননগর এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার যৌথ টিম সাল্টলেক সেক্টর ফাইভে একটি বেআইনি কল সেন্টারে অভিযান চালায়। পুলিশের অভিযোগ, ওই কল সেন্টারের কর্মীরা অ্যামাজন-সহ বিভিন্ন নামী সংস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিত। এরপর বিদেশি নাগরিকদের বিভিন্ন ভুয়ো বুকিং এবং পেমেন্ট স্কিমের মাধ্যমে প্রতারণা করা হত বলে অভিযোগ।
ঘটনায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় টেলিগ্রাফ আইন-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, এর পিছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না এবং কত পরিমাণ আর্থিক প্রতারণা হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।
#SaltLakeIllegalCallCenterRaid #SaltLakeCallCenterRaid #BidhannagarPolice #CyberCrimePolice #IllegalCallCenter #CallCenterFraud #ForeignCustomerFraud #SectorVCrime #WestBengalCrime
আরও পড়ুন : ৯১৯টি হোটেল-অতিথিশালায় মিলল বড় গাফিলতি! এবার কী ব্যবস্থা নিল প্রশাসন?
আরও পড়ুন : রাজবীরের ফ্লার্টে কাবু বিগ বস হাউজ! কে এই নতুন প্রতিযোগী?













