• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home বিদেশ

Bangladesh: শুধুমাত্র চুল বাংলাদেশের জীবন অর্থনীতি বদলে দিচ্ছে, জানুন কী ঘটছে ?

News Desk by News Desk
December 25, 2023
in বিদেশ
0
Bangladesh: শুধুমাত্র চুল বাংলাদেশের জীবন অর্থনীতি বদলে দিচ্ছে, জানুন কী ঘটছে ?
69
SHARES
110
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

বাংলাদেশ, ঝাপিয়ে পড়ে গোটা পৃথিবী থেকে সব চুল কিনে নিচ্ছে। গোপনে বানিয়ে ফেলছে হীরে। কি অস্বাভাবিক হারে চুলের নেটওয়ার্ক মাকড়সার জালের মতো ছড়িয়ে যাচ্ছে। চুলে জড়িয়ে বাঁচছে গ্রামের পর গ্রাম। মনি মুক্তোর মতো আঁকড়ে ধরছে চুলকে! শুধুই রহস্য এই সম্পদে। উড়ছে কোটি কোটি টাকা! চীন, থাইল্যান্ড, কোরিয়া এই চুল ছাড়া একেবারে অন্ধ। ফেলনা নয়, কিভাবে অর্থনীতি ঘুরিয়ে দিচ্ছে পদ্মাপাড়ের এই জিওনকাঠি কেজি কেজি চুলে লাখ লাখ স্বপ্ন। হিউম্যান হেয়ারই আমূল বদলে দিচ্ছে একটা দেশের জীবন।

রমরমিয়ে চলছে চুলের ব্যবসা বাংলাদেশে গ্রাম থেকে শহর, মানুষের মাথার চুল বিশেষ করে মেয়েদের ঝরে পড়া চুল সংগ্রহ নতুন কিছু নয়। তার ওপর দেশের বিভিন্ন প্রান্তের বিউটি পার্লার কিংবা সেলুনে প্রতিনিয়ত কাটা চুল এখন আর মোটেই ফেলনা নয়। এমনকি কাঁটাতার পেরিয়েও বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে চুল। সেখান থেকে ছড়াচ্ছে বিদেশে। বাংলাদেশের বুকে ঢুকছে কোটি কোটি টাকা। চাষবাস ছেড়ে চুলের ভরসায় বাঁচতে শিখছে মানুষ। এতো এতো বৈদেশিক মুদ্রা আনছে গোছা গোছা চুল। বিবিসির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গত এক দশকে গড়ে উঠেছে উইগ বা পরচুলার বিশাল শিল্প। মূলত মাথা আঁচড়ানোর সময় উঠে আসা চুল অনেকেই জমিয়ে রেখে দেন। কেটে ফেলা লম্বা চুলও জমিয়ে রাখেন অনেকে। পাড়ায় ঘুরে ফেরিওয়ালারা সেইসব চুল কিনে নেন অল্প দামে।

এসব চুল সংগ্রহ করে উইগ বা পরচুলা তৈরি করে যেসব প্রতিষ্ঠান, তাদের কাছে বিক্রি করে। প্রথমে এগুলো শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালো করে শুকানো হয়। পরে আকার ও মান অনুসারে আলাদাভাবে প্যাকেজ করা হয়। এরপর বিক্রি করা হয় গ্রেড অনুসারে। চুল যত লম্বা হয়, দামও তত বেশি। তবে, হীরা তৈরিতে চুলের ব্যবহারের কথা খুব একটা জানাজানি হয়নি এখনো এভাবেই বাংলাদেশের রাজশাহী নওগাঁ, চুয়াডাঙ্গা সহ উত্তরাঞ্চলের অনেক জায়গাতে ফেলে দেওয়া চুল হয়ে উঠেছে অনেকের রোজগারের উৎস। কাটা চুল কেজি প্রতি তিন-চার কিংবা ৫০০০ টাকাতেও বেচা-কেনা চলছে। তবে চুলের আকার হতে হবে আট ইঞ্চি লম্বা।

জানলে অবাক হবেন এখন এই শিল্পে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে। কাটা বা ফেলে দেওয়া চুল সংগ্রহ করে উইগ বা পরচুলা তৈরি করা হচ্ছে। এসব পরচুলার দেশের ভেতরে যেমন চাহিদা রয়েছে, তেমনি চীন, জাপান, মিয়ানমার, কোরিয়া, তাইওয়ান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এমনকি বাংলাদেশ থেকে উইগ ও চুল কিনছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। শুধু তাই নয়, বর্তমানে কোনও কোনও কোম্পানি এই চুল আইল্যাশ বা চোখের পাপড়ি তৈরিতে ব্যবহার করছে। হ্যাঁ, ফেলে দেওয়া চুলই আজ অনেকের রোজগারের উৎস। তবে ব্যবসাটা নতুন নয়। স্বাধীনতার পর থেকেই এই ব্যবসাটি চলে আসছে। যা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে শুরু করে ১৯৯৯-২০০০ সালের পর থেকে। আর চুল রফতানি করে সবচেয়ে বেশি মুদ্রা এসেছে ২০১৫ -১৬ অর্থবছরে। ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত অর্থবছরে বিভিন্ন দেশে এই চুল রফতানি করে আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ ১৫০ কোটি টাকারও বেশি।

চুল টাকা আনছে, বাংলাদেশকে সমৃদ্ধ করছে, অর্থনীতির বুকে নতুন স্বপ্ন জাগাচ্ছে, বাংলাদেশীদের জীবনে রোজগারের নতুন দিশা দেখাচ্ছে। কিন্তু তাই বলে চুল থেকে হীরা? হ্যাঁ ইন্টারনেট বলছে, মানুষের চুল থেকে বৈজ্ঞানিক উপায়ে ল্যাবরেটরিতে বানানো হচ্ছে মহামূল্যবান হীরা। এতে প্রয়োজন হয় দশমিক ৫ থেকে ২ গ্রাম পর্যন্ত চুল তবে, এ উপায়ে উৎপাদিত হীরা একটিই হয়। আরেকটি হীরার সঙ্গে তা মেলে না। যে হীরা একজন মানুষের ডিএনএ বহন করে বলে দাবি উদ্ভাবকদের। এই পদ্ধতিতে হীরা তৈরির জন্য পশ্চিমা বিশ্বে অনেক কোম্পানি গড়ে উঠেছে। তারা এই ব্যবসা করে উপার্জন করছে কোটি কোটি ডলার। চুলের ডিমান্ড টা বুঝতে পারছেন তো? সাধেই কি বাংলাদেশের আনাছে কানাচে গড়ে উঠছে এতো এতো চুলের কারখানা। এই চুল শিল্পেই যে লুকিয়ে বিরাট সম্ভাবনা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: BangladeshHair.
Previous Post

Ajmer-Sealdah Express Derailed: বড়দিনের দুপুরে লাইনচ্যুত হল আজমের-শিয়ালদা এক্সপ্রেস, কী ভাবে ঘটল ?

Next Post

ROUND UP 2023: ফিরে দেখা ২০২৩, কেমন ছিল বাংলা সিনেমা?

News Desk

News Desk

Next Post
ROUND UP 2023: ফিরে দেখা ২০২৩, কেমন ছিল বাংলা সিনেমা?

ROUND UP 2023: ফিরে দেখা ২০২৩, কেমন ছিল বাংলা সিনেমা?

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

11
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

5
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flash Floods rescue operation with Indian relief team and emergency supplies

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
World Map Projection showing Africa appearing larger while Europe and North America appear smaller

বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র! নতুন মানচিত্রে বড় দেখাবে আফ্রিকা, ছোট হবে ইউরোপ-উত্তর আমেরিকা

September 5, 2026
Bangladesh Houthi Defense Cooperation amid rising maritime security concerns and regional tensions in the Red Sea

হুতিদের বিরুদ্ধে বাংলাদেশ কেন? মধ্যপ্রাচ্যের সংঘাতে কি এবার জড়িয়ে পড়ছে ঢাকা?

September 5, 2026
West Bengal Education Reform plans announced by Shuvendu Adhikari on Teacher's Day focusing on school infrastructure, teacher recruitment and new education schemes

হারিয়ে যাওয়া শিক্ষা’ ফিরিয়ে আনার ডাক, শিক্ষক দিবসে বড় বার্তা শুভেন্দুর

September 5, 2026
Sudipa Chatterjee Pathshala providing education and support to underprivileged street children in Krishnanagar

কৃষ্ণনগরের ‘বাচ্চা গ্যাংয়ের মা’ সুদীপা ২৩ বছর বয়সে ৩৫০ পথশিশুর মা!

September 5, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.