Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Femina Miss India wins Nandini Gupta: মিস ইন্ডিয়া ২০২৩ জিতলেন নন্দিনী গুপ্তা, কে এই সুন্দরী জানেন?

রিমিতা রায়
Published On: এপ্রিল 16, 2023 11:16 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Femina Miss India wins Nandini Gupta: ২০২৩-এর মিস ইন্ডিয়া খেতাব জিতলেন নন্দিনী গুপ্তা। প্রথম রানার আপ হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের বাসিন্দা। তিনি দেশের ৫৯তম মিস ইন্ডিয়া হলেন। প্রাক্তন মিস ইন্ডিয়া সিনি শেট্টি নন্দিনী গুপ্তাকে মিস ইন্ডিয়ার এই মুকুট পরিয়ে দেন। মিস ইন্ডিয়া ২০২৩-এর বিচারকের আসনে ছিলেন নেহা ধুপিয়া, বক্সিং আইকন লাইশ্রম সরিতা দেবী, ড্যান্স কোরিওগ্রাফার টেরেন্স লুইস, পরিচালক হর্ষবর্ধন কুলকার্ণি এবং পোশাক ডিজাইনার রকি স্টার ও নম্রতা জোশিপুরা।

মিস ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ছবি ক্যাপশন-সহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘বিশ্ব- তিনি এসে গিয়েছেন। আমাদের মঞ্চ জয় করেছেন নন্দিনী গুপ্তা। তাঁর সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় জিতে নিয়েছেন। আমরা গর্বিত আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য। আপনি এরকমই উজ্জ্বল থাকুন সারাজীবন।

এক সাক্ষাৎকারে নন্দিনী জানায়, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। লক্ষ লক্ষ মানুষের প্রিয় এদিকে সর্বদা মাটির মানুষ।’ অন্য আর একটি সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি ফলো করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।প্রসঙ্গত, আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে তিনি এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now