Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পণ হিসেবে চাই Thar! বদলে পাত্রের বাবার হাতে প্লাস্টিকের গাড়ি, তারপর কী ঘটল?

রণিতা সাহা
Published On: নভেম্বর 29, 2026 9:12 অপরাহ্ন

Mahindra Thar Dowry Demand: বিয়ের পাকা কথা বলতে এসে পাত্রের বাবার আবদার, চাই Mahindra Thar! এমন দাবি শুনে তর্কে জড়ালেন না পাত্রীপক্ষের সদস্যরা। বরং শেষ মুহূর্তে এমন জবাব দিলেন, যা দেখে কার্যত অবাক পাত্রপক্ষ। দামি এসইউভি গাড়ির বদলে পাত্রের বাবার হাতে তুলে দেওয়া হল একটি হলুদ রঙের প্লাস্টিকের খেলনা গাড়ি। সঙ্গে স্পষ্ট বার্তা, যখন গাড়িই আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন এই গাড়িই রইল। এরপরই ভেঙে দেওয়া হল বিয়ের সম্পর্ক। উত্তরপ্রদেশের মিরাটের এই ঘটনা ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

বিয়ের কথাবার্তা চলছিল পাঁচ মাস ধরে (Mahindra Thar Dowry Demand)

ঘটনাটি মিরাটের সোলানা গ্রামের। সেখানকার এক তরুণীর সঙ্গে জ্ঞানপুর গ্রামের এক যুবকের বিয়ের কথাবার্তা চলছিল বেশ কয়েক দিন ধরে। দুই পরিবারের সম্মতিতে প্রায় পাঁচ মাস আগেই তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। শনিবার, ২৯ নভেম্বর বিয়ের দিন চূড়ান্ত করার কথা ছিল। সেই উপলক্ষে এদিন সকালে পাত্রপক্ষ হাজির হয় তরুণীর বাড়িতে।

সেখানেই বিয়ের পাকা কথা চলাকালীন নিজের দাবি জানিয়ে বসেন পাত্রের বাবা। তিনি জানান, তাঁদের পরিবারের বিশেষ কোনও চাহিদা নেই। শুধু মেয়ের বাড়ি থেকে একটি Mahindra Thar গাড়ি দিতে হবে। পাত্রের বাবার মুখে এমন দাবি শুনে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েন পাত্রীপক্ষের সদস্যরা। তবে সেই মুহূর্তে তাঁরা কোনও প্রতিবাদ করেননি।

শেষ মুহূর্তে সামনে এল খেলনা গাড়ি (Toy Car on Mahindra Thar Demand )

পাকা কথার অনুষ্ঠান উপলক্ষে পাত্রীপক্ষের বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজনও করা হয়েছিল। অনুষ্ঠান শেষে পাত্রপক্ষের সদস্যরা যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখনই তাঁদের সামনে আসে চমক।

পাত্রীপক্ষের এক সদস্য একটি হলুদ রঙের প্লাস্টিকের খেলনা গাড়ি এনে পাত্রের বাবার হাতে তুলে দেন। আচমকা এমন উপহার পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন পাত্রপক্ষের লোকজন। এরপরই তাঁদের উদ্দেশে পাত্রীপক্ষের তরফে বলা হয়, তাঁদের মানুষের প্রয়োজন নেই, গাড়িই প্রয়োজন। তাই সেই চাহিদা পূরণ করতেই এই গাড়ি দেওয়া হচ্ছে। এমনকী খেলনা গাড়িটি দেখিয়ে বলা হয়, ‘এটায় চড়ুন।’

পণের দাবিতে বিয়ে ভাঙল পরিবার (Mahindra Thar Demand Protest)

পাত্রীপক্ষের এই পদক্ষেপের পিছনে ছিল পণের দাবির বিরুদ্ধে প্রতিবাদ। তাঁদের সিদ্ধান্ত, যে পরিবার বিয়ের আগেই এমন দামি গাড়ি দাবি করতে পারে, সেই পরিবারের সঙ্গে মেয়ের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই পাকা কথার দিনই পাত্রপক্ষকে ফিরিয়ে দেন তাঁরা। পাঁচ মাস আগে এনগেজমেন্ট হলেও বিয়ের আগেই সম্পর্কের ইতি টানেন তরুণীর পরিবারের সদস্যরা।

মিরাটের এই ঘটনা ফের সামনে আনল বিয়েতে পণ চাওয়ার সামাজিক সমস্যাকে। একদিকে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে বিয়ের আয়োজন, অন্যদিকে এখনও উপহার কিংবা শর্তের নামে পণের দাবি উঠছে বলে অভিযোগ। তবে সোলানার এই পরিবার কোনও আর্থিক দাবি মেনে নেওয়ার বদলে প্রতিবাদের পথ বেছে নিয়েছে। খেলনা গাড়ি হাতে তুলে দিয়ে তাঁদের বার্তা, বিয়ের সম্পর্কের চেয়ে দামি গাড়ির চাহিদা যাঁদের কাছে বড়, তাঁদের সঙ্গে আত্মীয়তা না করাই ভালো।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now